AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rakhi: কালনা থেকে গাদা-গাদা রাখি যাচ্ছে বাইরের রাজ্যে, কী নকশা বেশি বিক্রি হচ্ছে জানলে অবাক হবেন

তবে শুধু 'জয় শ্রীরাম' নয়। কালনার শিল্পীদের হাতে তৈরি রাখির সম্ভারে রয়েছে রাধাকৃষ্ণ, ময়ূর, জগন্নাথ থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর, সারদা মা, স্বামী বিবেকানন্দ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং ভারতমাতার ছবিও। প্রতি বছরই কালনার জগন্নাথতলার হাতে তৈরি রাখির চাহিদা থাকে।

Rakhi: কালনা থেকে গাদা-গাদা রাখি যাচ্ছে বাইরের রাজ্যে, কী নকশা বেশি বিক্রি হচ্ছে জানলে অবাক হবেন
রাখি যাচ্ছে বাইরেImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Aug 13, 2026 | 6:28 AM
Share

কালনা: রাখি পূর্ণিমা যত এগিয়ে আসছে, ততই চড়ছে কালনার রাখির বাজার। তবে এবারের বাজারে নজর কেড়েছে বিশেষ কিছু রাখি। গেরুয়া রঙের উপর পদ্মফুল,আর তার সঙ্গে লেখা ‘জয় শ্রীরাম’। কালনা থেকে কলকাতা, আর কলকাতার ব্যবসায়ীদের হাত ধরে সেই রাখির অর্ডার পৌঁছে যাচ্ছে অযোধ্যাতেও।

রাখি পূর্ণিমার আগে কালনার জগন্নাথতলা এলাকার শিল্পীদের এখন দম ফেলার সময় নেই। সকাল থেকে রাত পর্যন্ত প্রায় ছ’ঘণ্টা ধরে চলছে রাখি তৈরির কাজ। গেরুয়া রঙের রাখি। তার উপর পদ্মফুল। আর মাঝখানে লেখা—’জয় শ্রীরাম’। শিল্পীদের দাবি, এবারের বাজারে এই রাখির চাহিদা যথেষ্ট ভালো। কালনা থেকে কলকাতায় যাচ্ছে বিপুল পরিমাণ রাখি। কলকাতার ব্যবসায়ীদের হাত ধরে অর্ডার পৌঁছে যাচ্ছে অযোধ্যাতেও।

তবে শুধু ‘জয় শ্রীরাম’ নয়। কালনার শিল্পীদের হাতে তৈরি রাখির সম্ভারে রয়েছে রাধাকৃষ্ণ, ময়ূর, জগন্নাথ থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর, সারদা মা, স্বামী বিবেকানন্দ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং ভারতমাতার ছবিও। প্রতি বছরই কালনার জগন্নাথতলার হাতে তৈরি রাখির চাহিদা থাকে। তবে এবার ‘জয় শ্রীরাম’ লেখা এবং পদ্মফুলের ছাপ দেওয়া রাখি যেন আলাদা করে নজর কেড়েছে। সরকারি বরাত এখনও না এলেও বাজারের অর্ডারে ব্যস্ততা তুঙ্গে। শিল্পীদের আশা, রাখি পূর্ণিমার আগে শেষ মুহূর্তে আরও অর্ডার আসবে। কালনার কারিগরদের হাতে তৈরি রাখি পৌঁছে যাবে বাংলার গণ্ডি পেরিয়ে দেশের বিভিন্ন প্রান্তে—অযোধ্যাতেও।

শিল্পী তনুশ্রী মজুমদার বলেন, “রাখির তো চাহিদা থাকবেই। কিন্তু এবার যেন একটু বেশিই রয়েছে। আমি চার বছর যুক্ত। এই বছর প্রচুর রাখি তৈরি করেছি। আর এবার বেশি রাখি বিক্রি হচ্ছে জয় শ্রী রাম লেখা।”

Follow Us
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা