AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Factory Fire: কাঁকুড়গাছিতে দাউদাউ করে জ্বলছে পরপর ৫টি কারখানা, লড়াই চালাচ্ছে দমকলের ২০টি ইঞ্জিন

Fire Break out: মধ্য রাত থেকেই আগুন নেভানোর চেষ্টা চলছে, এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি বলেই খবর। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে আরও ঘণ্টাখানেক সময় লাগবে বলেই জানিয়েছে দমকল বিভাগ।

Factory Fire: কাঁকুড়গাছিতে দাউদাউ করে জ্বলছে পরপর ৫টি কারখানা, লড়াই চালাচ্ছে দমকলের ২০টি ইঞ্জিন
কাঁকুরগাছির কারখানায় আগুন।Image Credit: TV9 বাংলা
| Edited By: | Updated on: Aug 22, 2024 | 9:08 AM
Share

কলকাতা: শহরে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। মধ্য রাতে ভয়াবহ আগুন লাগে কাঁকুড়গাছির লোহাপট্টিতে। ঘটনাস্থলে দমকলের ২০টি ইঞ্জিন। মধ্য রাত থেকেই আগুন নেভানোর চেষ্টা চলছে, এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি বলেই খবর। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে আরও ঘণ্টাখানেক সময় লাগবে বলেই জানিয়েছে দমকল বিভাগ। তবে ঘটনায় এখনও কোনও হতাহতের খবর মেলেনি।

জানা গিয়েছে, রাত দেড়টা নাগাদ স্থানীয় বাসিন্দারা লোহাপট্টির একটি প্লাস্টিকের কারখানা থেকে আগুনের শিখা বের হতে দেখেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। কারখানার ভিতরে যে কর্মীরা ছিলেন, তাদেরও উদ্ধার করে আনেন স্থানীয় বাসিন্দারাই। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে আসে দমকলের পাঁচটি ইঞ্জিন। পরে আরও ৫টি ইঞ্জিন এবং শেষে আরও ১০টি ইঞ্জিন- সব মিলিয়ে মোট ২০টি ইঞ্জিন মিলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

তবে বিস্তীর্ণ এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়ায় এবং ঘিঞ্জি এলাকা হওয়ায় ফায়ার পকেট নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে দমকলকে। এখনও কিছু জায়গায় পকেট ফায়ার রয়েছে বলেই জানিয়েছে দমকল।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে খবর, প্রথমে একটি প্লাস্টিকের কারখানায় আগুন লাগে। দাহ্য পদার্থ ভরপুর থাকায়, নিমেষে আশেপাশের আরও চারটি কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। ওই প্লাস্টিকের কারখানায় কোনও অগ্নিনির্বাপণ ব্যবস্থাও ছিল না বলেই জানা গিয়েছে।

দমকল সূত্রে জানানো হয়েছে,  লোহার গোডাউনের ভিতরে কয়েকজন কর্মচারী আটকে থাকলেও, প্রত্যেককে নিরাপদে বের করে আনা হয়েছে। তবে কী কারণে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি। বেআইনি ভাবে দীর্ঘদিন ধরে এই কারখানাগুলি চলছিল বলে জানা গিয়েছে। দমকল এর বিরুদ্ধে ব্যবস্থা করা হবে বলেই জানিয়েছে।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Follow Us
বাংলায় বিজেপি সরকার নিয়ে বড় বার্তা বুদ্ধ-জায়ার, কী বললেন?
বাংলায় বিজেপি সরকার নিয়ে বড় বার্তা বুদ্ধ-জায়ার, কী বললেন?
ফ্রান্সে আইনের বই থেকে মুছে গেল দাসপ্রথার বিধান
ফ্রান্সে আইনের বই থেকে মুছে গেল দাসপ্রথার বিধান
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী