AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Airport: কেবিন ক্রুকে বিমানের ভিতর এভাবে দেখে…, যত ঘটনা কলকাতা বিমানবন্দরে

Kolkata Airport: শনিবার ইন্ডিগো এয়ারলাইনের বিমানে কর্তব্যরত ছিলেন ওই ক্রু। হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। বিমানের মধ্যেই কেবিন ক্রু অচৈতন্য হয়ে পড়েন। হঠাৎ এভাবে তাঁকে সংজ্ঞা হারাতে দেখে বিমানের ভিতরই শোরগোল শুরু হয়ে যায়। আরেকজন কেবিন ক্রু বিষয়টি পাইলটকে জানান।

Kolkata Airport: কেবিন ক্রুকে বিমানের ভিতর এভাবে দেখে..., যত ঘটনা কলকাতা বিমানবন্দরে
কলকাতা বিমানবন্দরImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 12, 2024 | 12:20 AM
Share

কলকাতা: যাত্রীর অসুস্থতার কথা প্রায়শই শোনা যায়। যে কারণে উড়ানের পরও অবতরণ করাতে হয় বিমান। কিংবা মেডিক্যাল এমার্জেন্সির কারণে দেরিতে ছাড়তে হয় ফ্লাইট। তবে এবার বিমানের ভিতরে অসুস্থ হয়ে পড়লেন এক কেবিন ক্রু। সংজ্ঞা হারিয়ে ঢলে পড়েন তিনি। তাঁকে দেখে ঘাবড়ে যান সহকর্মীরা।

শনিবার ইন্ডিগো এয়ারলাইনের বিমানে কর্তব্যরত ছিলেন ওই ক্রু। হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। বিমানের মধ্যেই কেবিন ক্রু অচৈতন্য হয়ে পড়েন। হঠাৎ এভাবে তাঁকে সংজ্ঞা হারাতে দেখে বিমানের ভিতরই শোরগোল পড়ে যায়। আরেকজন কেবিন ক্রু বিষয়টি পাইলটকে জানান।

এরপরই বিমানটি বে নম্বর ৫০-এ পার্ক করানো হয়। খবর দেওয়া হয় বিমানবন্দরে থাকা মেডিক্যাল টিমকে। তারা এসে প্রাথমিক চিকিৎসা করেন। এরপর দুপুর ২টো ৪৫ মিনিট নাগাদ ইন্ডিগো এয়ারলাইন্সের আধিকারিকরা অ্যাম্বুলেন্সে করে ভিআইপি রোডের ধারে এক বেসরকারি হাসপাতালে ওই ক্রুকে ভর্তি করান।

অন্যদিকে এদিন ইন্ডিগো এয়ারলাইনের এক যাত্রীও অসুস্থ হয়ে পড়েন। ই ৬৬১৬ বিমানের যাত্রী ছিলেন তিনি। প্রিসিংকোপিতে আক্রান্ত ৮০ বছরের ওই যাত্রী। আইজলে যাচ্ছিলেন। হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। তাঁকে ভিআইপি রোডের ধারে একটি হাসপাতালে ভর্তি করানো হয়।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?