AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kunal Ghosh’s Post: ‘কারণে অকারণে তেল মারা…একটু কড়া ডোজ দরকার’, কার জন্য এতবড় পোস্ট কুণালের?

Kunal Ghosh: রাজ্যের বিভিন্ন জায়গা দেখা যাচ্ছে, মমতা তৃণমূলের হাত ছেড়ে NCPI-তে যোগদান হচ্ছে। অর্থাৎ তৃণমূল স্তরেই তৃণমূল ভেঙে যাচ্ছে। পঞ্চায়েত সমিতি থেকে পুরসভার একাংশ ভেঙে গিয়েছে। কুণালের অভিযোগ, এই সময়ে কেউ কেউ প্রতিদিন হয় রিলস বানাচ্ছেন, নয়ত মিডিয়ার সামনে 'নাটক' করছেন।

Kunal Ghosh's Post: 'কারণে অকারণে তেল মারা...একটু কড়া ডোজ দরকার', কার জন্য এতবড় পোস্ট কুণালের?
কুণাল ঘোষ, বিধায়কImage Credit: PTI
| Edited By: | Updated on: Nov 21, 2026 | 7:30 PM
Share

কলকাতা: ভোটের ফলাফলের পর তৃণমূলে ভেঙেচুড়ে একশা হয়ে গিয়েছে। একাংশ সাংসদ-বিধায়করা চলে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে। গুটি কয়েকজন এখনও তাঁর সঙ্গ ছাড়েননি। তার মধ্যে অন্যতম হলেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। কিন্তু এবার সেই কুণালকেই দেখা গেল ইঙ্গিতপূর্ণ পোস্ট করতে। নিজের দলেরই কারও উদ্দেশে এই পোস্ট করলেন কুণাল? উঠছে প্রশ্ন।

বেলেঘাটার বিধায়ক লিখেছেন, দল একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। প্রচুর কর্মীরা ঘর ছাড়া। প্রতিদিন তাঁদের মার খেতে হচ্ছে। কুণালের পরামর্শ, এইটাই আদর্শ সময়। এখন ঝাঁপিয়ে পড়ে কাজ করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আরও শক্ত করতে হবে। তিনি লিখেছেন, “গদ্দারমুক্ত পরিবেশে অনেক বেশি দায়িত্বশীল হয়ে ওঠার অবকাশ আছে। পরিস্থিতি কঠিন, তবু মানুষ নেত্রীর প্রতি সমর্থনে। বাংলাজুড়ে বহু কর্মী অত্যাচারিত, বন্দি, ঘরছাড়া, কর্মচ্যুত হয়েও এখনও নেত্রীর অনুগামী। এই সময়ে অপরিণত, উদ্দেশ্যপ্রণোদিত কাজগুলো কাম্য নয়। বারবার বলে বুঝিয়ে না হলে একটু কড়া ডোজ দরকার।” কিন্তু কাকে বা কাদের কড়া ডোজের এখনও প্রয়োজন বলে কুণাল মনে করেন?

রাজ্যের বিভিন্ন জায়গা দেখা যাচ্ছে, মমতা তৃণমূলের হাত ছেড়ে NCPI-তে যোগদান হচ্ছে। অর্থাৎ তৃণমূল স্তরেই তৃণমূল ভেঙে যাচ্ছে। পঞ্চায়েত সমিতি থেকে পুরসভার একাংশ ভেঙে গিয়েছে। কুণালের অভিযোগ, এই সময়ে কেউ কেউ প্রতিদিন হয় রিলস বানাচ্ছেন, নয়ত মিডিয়ার সামনে ‘নাটক’ করছেন। কুণাল ঠিক এইভাবে লিখেছেন, “কারণে অকারণে তেল মারা, নেম ড্রপিং, বড় নামের সঙ্গে জড়িয়ে পোস্ট, নির্দিষ্ট একটি ঠিকানা বা রাস্তা দেখিয়ে লাইভ বা রিলস, সোশ্যাল মিডিয়ায় নাটক করতে গিয়ে সহকর্মীদের বিপদে ফেলা, পাড়ার ক্লাব বা পুজোটাতেও জড়িত না থেকে নেতানেত্রীদের জয়ধ্বনি দিয়ে ভেসে থাকা, অকারণে রোজ মুখ দেখানো, এলাকার সংগঠনে কাজ না করে বিকেলে দেড় ঘন্টার জিন্দাবাদ সফর, ফেস বুকের লাইক বা ফলোয়ার সংখ্যাকে জনপ্রিয়তার মাপকাঠি ভাবা, হাঁটার ছবি স্লো মোশানে চালিয়ে হিন্দি গানের ঝিং চ্যাক- জাস্ট আর নেওয়া যাচ্ছে না।”

 

 

 

 

 

Follow Us