AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Weather Update: ফের রোদের তাপে পুড়ছে দক্ষিণবঙ্গে, ধোঁকা দিয়ে চলে গেল না তো বর্ষা?

Weather Update: আগামী তিন থেকে চারদিন দক্ষিণবঙ্গে বৃষ্টি পরিমাণ বাড়তে পারে বলে জানাচ্ছে মৌসম ভবন। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।তবে শুধু বৃষ্টি নয়, শুক্রবার পর্যন্ত বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে।

Weather Update: ফের রোদের তাপে পুড়ছে দক্ষিণবঙ্গে, ধোঁকা দিয়ে চলে গেল না তো বর্ষা?
প্রতীকী ছবিImage Credit: ANI
| Edited By: | Updated on: Jun 26, 2024 | 5:17 PM
Share

কলকাতা: বর্ষা ঢুকেছে বঙ্গে। কিন্তু বৃষ্টির দেখা নেই। উল্টে রোদের দাপটে এখনও পুড়ছে দক্ষিণবঙ্গের একটা বড় অংশ। কবে হবে বৃষ্টি? ঘুরছে প্রশ্নটা। যদিও হাওয়া অফিস বলছে, দ্রুত দক্ষিণবঙ্গে সক্রিয় হবে মৌসুমী বায়ু। বর্ষার অনুকূল পরিবেশও তৈরি হচ্ছে। আগামী তিন থেকে চার দিনের মধ্যে দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলাগুলিতে মৌসুমী বায়ু পা রাখেনি সেগুলিতেও পৌঁছে যাবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে বঙ্গোপসাগরে ইতিমধ্যেই যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে তা আরও শক্তি বাড়াচ্ছে বলে জানা যাচ্ছে। দ্রুত সেটি নিম্নচাপেও পরিণত হতে পারে। 

আগামী তিন থেকে চারদিন দক্ষিণবঙ্গে বৃষ্টি পরিমাণ বাড়তে পারে বলে জানাচ্ছে মৌসম ভবন। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। তবে শুধু বৃষ্টি নয়, শুক্রবার পর্যন্ত বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে। তবে সবথেকে বেশি বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমে। তবে শনি ও রবিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই রয়েছে বৃষ্টির পূর্বাভাস। বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। 

শুধু দক্ষিণবঙ্গ নয়, আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। সবথেকে বেশি বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। তবে মালদহ ও দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে।

Follow Us
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো