AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Calcutta High Court: বাড়ল মহুয়া মৈত্রের অন্তর্বতী জামিনের মেয়াদ

সাংসদের অভিযোগ ছিল, উত্তরবঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একটি অনুষ্ঠানে এক বিশেষ সম্প্রদায়ের আইপিএস এবং আইএএস-দের ব্রাত্য করে রাখা হয়েছিল। এই পোস্ট ঘিরেই আপত্তি জানিয়েছিলেনন ডায়মন্ড হারবারের এক জনৈত ব্যক্তি। সেই প্রেক্ষিতেই ডায়মন্ড হারবারের সাইবার ক্রাইম থানায় মহুয়া মৈত্রের বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানির অভিযোগে মামলা দায়ের করেন তিনি।

Calcutta High Court: বাড়ল মহুয়া মৈত্রের অন্তর্বতী জামিনের মেয়াদ
কলকাতা হাইকোর্ট মহুয়া মৈত্রImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Oct 01, 2026 | 1:52 PM
Share

কলকাতা: কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের রক্ষাকবচের মেয়াদ বাড়াল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আগামী ২৯ জানুয়ারি ২০২৭ পর্যন্ত কৃষ্ণনগরের সাংসদের অন্তর্বতী রক্ষাকবচ বহাল। আগামী ১৩ জানুয়ারি হবে এই মামলার পরবর্তী শুনানির নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ। এখানেই শেষ নয়, অন্য আরও একটি মামলায় মহুয়ার কৃষ্ণনগর পুলিশকে নিরাপত্তার মেয়াদ বাড়াতে নির্দেশ। ৩০ নভেম্বর পর্যন্ত নিরাপত্তা বহাল রাখার নির্দেশ কোর্টের।

রাজ্যের আইনজীবী রাজদীপ মজুমদার বলেন, “ডিম ছোড়া নিয়ে যাবতীয় মামলা প্রধান বিচারপতির এজলাসে হবে। আমরা যাবতীয় তথ্য দিয়ে রিপোর্ট ফাইল করেছি।” সওয়ালের সময় মহুয়ার আইনজীবী অয়ন ভট্টাচার্য ও অর্ক নাগ বলেন, “সাংসদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা রয়েছে।” বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, “আপনারা ডিম ছোড়া নিয়ে জনস্বার্থ মামলা করেছেন। আবার সিঙ্গল বেঞ্চে মামলা করছেন?” বস্তুত, ভোটে পরাজিত হওয়ার পর কৃষ্ণনগরে দলীয় কর্মীদের সঙ্গে সভা করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন মহুয়া। ডিম ছোড়া হয় তাঁকে লক্ষ্য করে। তারপরই হাইকোর্টের দ্বারস্থ হন তিনি।

অন্যদিকে, গত ১ সেপ্টেম্বর রাত্রিবেলা সোশ্যাল মিডিয়ায় পুলিশ আধিকারিকদের নিয়ে একটি পোস্ট করেছিলেন মহুয়া। সাংসদের অভিযোগ ছিল, উত্তরবঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একটি অনুষ্ঠানে এক বিশেষ সম্প্রদায়ের আইপিএস এবং আইএএস-দের বাদ রাখা হয়েছিল। এই পোস্ট ঘিরেই আপত্তি জানিয়েছিলেনন ডায়মন্ড হারবারের এক জনৈক ব্যক্তি। সেই প্রেক্ষিতেই ডায়মন্ড হারবারের সাইবার ক্রাইম থানায় মহুয়া মৈত্রের বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানির অভিযোগে মামলা দায়ের করেন তিনি। তারই শুনানি ছিল এদিন।

Follow Us