AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nandigram: ৪৭ টি FIR এর ভিত্তিতে এখনও নন্দীগ্রামে কোনও বিজেপি নেতাকে গ্রেফতার নয়, জানিয়ে দিল হাইকোর্ট

Calcutta High Court: মামলাকারীর আইনজীবীর সওয়াল করেন, মাত্র পাঁচ সপ্তাহে  ৪৭ টি এফআইআর শুধু মাত্র নন্দীগ্রাম থানাতেই। তিনি দাবি করেন,  সব এফআইআর বাতিল করা হোক। নইলে যে কাউকে পুলিশ গ্রেফতার করতে পারে। তিনি প্রশ্ন করেন,  "একটা দলকে টার্গেট করে ৪৭ টি এফআইআর দায়ের করা হচ্ছে।"

Nandigram: ৪৭ টি FIR এর ভিত্তিতে এখনও নন্দীগ্রামে কোনও বিজেপি নেতাকে গ্রেফতার নয়, জানিয়ে দিল হাইকোর্ট
কলকাতা হাইকোর্ট।Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 26, 2024 | 5:05 PM
Share

কলকাতা:  নন্দীগ্রাম থানায় বিজেপি নেতা কর্মীর বিরুদ্ধে দায়ের ৪৭ টি এফআইআ-এর ভিত্তিতে এখনই কাউকে গ্রেফতার করা হবে না। বুধবার জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। এদিন বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলার শুনানি চলাকালীন মৌখিক আশ্বাস দিলেন অ্যাডভোকেট জেনারেল। তবে বিচারপতির নির্দেশ,  ৪৭ টি মামলায়  তদন্তের কী অগ্রগতি, জানাতে হবে রাজ্যকে। ২ জুলাই মামলার পরবর্তী শুনানি।

মামলাকারীর আইনজীবীর সওয়াল করেন, মাত্র পাঁচ সপ্তাহে  ৪৭ টি এফআইআর শুধু মাত্র নন্দীগ্রাম থানাতেই। তিনি দাবি করেন,  সব এফআইআর বাতিল করা হোক। নইলে যে কাউকে পুলিশ গ্রেফতার করতে পারে। তিনি প্রশ্ন করেন,  “একটা দলকে টার্গেট করে ৪৭ টি এফআইআর দায়ের করা হচ্ছে।”

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের আগে ও পরবর্তী পরিস্থিতিতে নন্দীগ্রাম থানায় একাধিক ভোট পরবর্তী হিংসার অভিযোগ দায়ের হয়। সংখ্যার বিচারে মোট ৪৭ টা। যার ভিত্তিতে এফআইআর-ও দায়ের করে পুলিশ। যার অধিকাংশই বিজেপি কর্মীদের বিরুদ্ধে। অথচ ভোট পরবর্তী পরিস্থিতিতে বিজেপি কর্মীরাই আক্রান্ত হয়েছেন বলে সরব হোন শুভেন্দু অধিকারী। বিজেপির আক্রান্ত নেতা কর্মীদের সঙ্গে নিয়ে রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখাও করতে চেয়েছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু রাজভবনের বাইরে পুলিশি বাধার মুখে পড়েন তাঁরা। এরপর রাজভবনের বাইরে ধরনা বসার আবেদন জানানো হয় পুলিশের কাছে। পুুলিশ অনুমতি দেয়নি। তা নিয়ে জল গড়ায় হাইকোর্ট পর্যন্ত। বিচারপতি অমৃতা সিনহার এজলাসেই সেই মামলার শুনানি হয়। বিচারপতি অবশ্য শুভেন্দু অধিকারীর আর্জি খারিজ করে দেন।

Follow Us
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো