AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

NIA: বিজয়গঞ্জে বোমা বিস্ফোরণে কেস ডায়েরি হাতে পেতে চায় NIA, আদালতে আবেদন

NIA: ইতিমধ্যেই এফআইআর দায়ের হয়েছে বলেও জানায় NIA। ভারতীয় ন‍্যায় সংহিতার ১১৮(২) ধারা অর্থাৎ বিপজ্জনক ও প্রাণনাশকারী আঘাত, ২৮৭ ধারা অর্থাৎ দাহ্য পদার্থ বিপজ্জনক জেনেও ব্যবহার এবং ২৮৮ ধারা অর্থাৎ বিস্ফোরক পদার্থ প্রাণহানি ঘটতে পারে জেনেও ব্যবহার ইত্যাদি একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি এক্সপ্লোসিভ সাবস্ট‍্যান্ট অ‍্যাক্টের ২ ও ৩ নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে।

NIA:  বিজয়গঞ্জে বোমা বিস্ফোরণে কেস ডায়েরি হাতে পেতে চায় NIA, আদালতে আবেদন
ভাঙড়ে বিস্ফোরণস্থল Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Mar 25, 2026 | 5:01 PM
Share

কলকাতা: স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এসেছে নির্দেশ। কলকাতা পুলিশ যাতে কেস ডায়েরি হস্তান্তর করে। ভাঙড়ে বিস্ফোরণকাণ্ডে এবার আদালতে এই আবেদন জানাল NIA। এই ঘটনায় ইতিমধ্যেই এফআইআর দায়ের হয়েছে বলেও জানায় NIA। ভারতীয় ন‍্যায় সংহিতার ১১৮(২) ধারা অর্থাৎ বিপজ্জনক ও প্রাণনাশকারী আঘাত, ২৮৭ ধারা অর্থাৎ দাহ্য পদার্থ বিপজ্জনক জেনেও ব্যবহার এবং ২৮৮ ধারা অর্থাৎ বিস্ফোরক পদার্থ প্রাণহানি ঘটতে পারে জেনেও ব্যবহার ইত্যাদি একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি এক্সপ্লোসিভ সাবস্ট‍্যান্ট অ‍্যাক্টের ২ ও ৩ নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে।

এনআইএ-এর তরফে আদালতের কাছে আবেদন জানানো হয়, কলকাতা পুলিশকে নির্দেশ দেওয়া হোক, যাতে কেস ডায়েরি হস্তান্তর করা হয়। অভিযুক্ত একজনকে, যাকে পুলিশ গ্রেফতার করেছে, তাকে নিজেদের হেফাজতে চায় NIA।

সপ্তাহ দুয়েক আগে বুধবার ভাঙড়ে বোমা বিস্ফোরণ হয়। কয়েক ঘণ্টার মধ্যেই উদ্ধার হয় তৃণমূল নেতার ক্ষতবিক্ষত দেহ। মৃতের নাম মসিউর কাজির। কিন্তু তাঁর দেহটি উদ্ধার হয় হাড়োয়ায়। ঘটনার ৬ দিনের মাথায় রহস্য়ের কিনারা করে বিজয়গঞ্জ থানা। পুলিশের দাবি, বোমা বাঁধতে গিয়েই, বিস্ফোরণে মৃত্য়ু হয় মসিউর কাজির। দেগঙ্গার গাংনিয়া এলাকার ১৭৮ নম্বর বুথের তৃণমূল সভাপতি ছিলেন তিনি। এই ঘটনায় সঞ্জয় মণ্ডল নামে এক অ্যাম্বুল্যান্স চালককে গ্রেফতার করে পুুলিশ। তাকেই নিজেদের হেফাজতে পেতে চায়  NIA।

Follow Us
কেন্দ্র নির্দেশ দেয়নি, বুকিংয়ের নিয়ম তাহলে বদলাচ্ছে কে?
কেন্দ্র নির্দেশ দেয়নি, বুকিংয়ের নিয়ম তাহলে বদলাচ্ছে কে?
একটা গ্যাস ডেলিভারির কতদিন পর আরেকটা সিলিন্ডার বুক করতে পারবেন?
একটা গ্যাস ডেলিভারির কতদিন পর আরেকটা সিলিন্ডার বুক করতে পারবেন?
'ছেলের বিয়ে দিতে পারিনি', TMC প্রার্থীকে দেখে ক্ষোভ উগরে দিলেন মহিলা
'ছেলের বিয়ে দিতে পারিনি', TMC প্রার্থীকে দেখে ক্ষোভ উগরে দিলেন মহিলা
রাজগঞ্জে কি শেষপর্যন্ত লড়তে পারবেন স্বপ্না বর্মণ? জল গড়াল আদালতে
রাজগঞ্জে কি শেষপর্যন্ত লড়তে পারবেন স্বপ্না বর্মণ? জল গড়াল আদালতে
সুরজিৎ রায়কেই কেন ভবানীপুরে? কমিশনকে 'পত্রাঘাত' তৃণমূলের
সুরজিৎ রায়কেই কেন ভবানীপুরে? কমিশনকে 'পত্রাঘাত' তৃণমূলের
বুথে হারলেই ২৪ ঘণ্টার মধ্যে 'অ্যাকশন', হুঁশিয়ারি TMC-র শ্রমিক নেতার
বুথে হারলেই ২৪ ঘণ্টার মধ্যে 'অ্যাকশন', হুঁশিয়ারি TMC-র শ্রমিক নেতার
বাংলার সব ভোটার বিবেচনাধীন! কমিশনের ওয়েবসাইট দেখে শোরগোল
বাংলার সব ভোটার বিবেচনাধীন! কমিশনের ওয়েবসাইট দেখে শোরগোল
ভোটের আগে বিজেপিতে প্রাক্তন তৃণমূল বিধায়ক, কী বললেন?
ভোটের আগে বিজেপিতে প্রাক্তন তৃণমূল বিধায়ক, কী বললেন?
ডান-বামকে একজোট হওয়ার আহ্বান মমতার, কেন?
ডান-বামকে একজোট হওয়ার আহ্বান মমতার, কেন?
মধ্যপ্রাচ্যে যুদ্ধ নিয়ে সংসদে কী বললেন মোদী?
মধ্যপ্রাচ্যে যুদ্ধ নিয়ে সংসদে কী বললেন মোদী?