AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘হিরো মানেই কি উগ্রতা?’ বিস্ফোরক ইমরান খান

ইমরানের দাবি, এখনকার বড় বাজেটের ছবিগুলো থেকে দয়া, মায়া বা একে অপরের প্রতি সম্মানের মতো মানবিক গুণগুলো একেবারেই হারিয়ে গিয়েছে। সবাই কেবল পেশি আর গলার জোর দেখাতে ব্যস্ত। ইমরান মনে করেন, আসল শক্তি গায়ের জোরে নেই, বরং নিজের মনের ভাব প্রকাশ করতে পারা আর অন্যের প্রতি সংবেদনশীল হওয়ার মধ্যেই প্রকৃত পৌরুষ লুকিয়ে আছে।

'হিরো মানেই কি উগ্রতা?' বিস্ফোরক ইমরান খান
Image Credit: wikipedia
| Updated on: Mar 25, 2026 | 4:57 PM
Share

রুপোলি পর্দায় এখন কেবলই মারপিট আর দাপটের দেখা মেলে। যে হিরো যত বেশি রাগী, বক্স অফিসে তার দর ততটাই বেশি। কিন্তু পর্দার এই গায়ের জোর কি সত্যিই বীরত্ব? কামব্যাক করার আগেই এই প্রশ্ন তুলে বলিউডকে রীতিমতো প্রশ্নের মুখে ফেললেল অভিনেতা ইমরান খান। তাঁর কথায়, এখনকার সিনেমায় হিরোদের যেভাবে ‘আলফা মেল’ সাজানো হয়, তাঁরা আদতে দায়িত্বজ্ঞানহীন ‘ম্যান-চাইল্ড’ ছাড়া আর কিছুই নয়।

সম্প্রতি ভক্তদের সঙ্গে এক আড্ডায় ইমরান নিজের ক্ষোভ উগরে দিয়েছেন। তাঁর মতে, পর্দায় এখন যাঁদের আমরা ‘হিরো’ হিসেবে দেখছি, তারা মানসিকভাবে একেবারেই অপরিপক্ক। ইমরান বলেন, “আমি লক্ষ্য করেছি, আমাদের সিনেমাগুলো এমন সব চরিত্রের প্রশংসা করছে, যাঁরা কোনও নারীর থেকে প্রত্যাখ্যাত হলে ছোট বাচ্চাদের মতো জেদ ধরে বসে থাকে কিংবা হিংস্র হয়ে ওঠে। পর্দায় হিংস্রতা দেখানো এক বিষয়, আর সেই খারাপ আচরণকে ‘হিরোইজম’ বলে চালানো সম্পূর্ণ আলাদা ব্যাপার।”

ইমরানের দাবি, এখনকার বড় বাজেটের ছবিগুলো থেকে দয়া, মায়া বা একে অপরের প্রতি সম্মানের মতো মানবিক গুণগুলো একেবারেই হারিয়ে গিয়েছে। সবাই কেবল পেশি আর গলার জোর দেখাতে ব্যস্ত। ইমরান মনে করেন, আসল শক্তি গায়ের জোরে নেই, বরং নিজের মনের ভাব প্রকাশ করতে পারা আর অন্যের প্রতি সংবেদনশীল হওয়ার মধ্যেই প্রকৃত পৌরুষ লুকিয়ে আছে। স্রেফ ট্রেন্ডের পেছনে ছুটে তিনি এমন কোনও ‘বিষাক্ত’ চরিত্রের অংশ হতে রাজি নন।

তবে ভক্তদের জন্য খুশির খবর হল, খুব শীঘ্রই ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে ফিরছেন তিনি। ছবির নাম ‘অধুরে হাম অধুরে তুম’। ইমরান জানিয়েছেন, এই ছবিতে তিনি কোনও উগ্র হিরো নন, বরং এক সংবেদনশীল মানুষের গল্প বলবেন। বলিউডের এই মারকাটারি জমানায় ইমরানের এই উল্টো পথে হাঁটা চরিত্র বেছে নেওয়া দর্শকদের মনে কতটা জায়গা করে নিতে পারে, এখন সেটাই দেখার।

Follow Us
একটা গ্যাস ডেলিভারির কতদিন পর আরেকটা সিলিন্ডার বুক করতে পারবেন?
একটা গ্যাস ডেলিভারির কতদিন পর আরেকটা সিলিন্ডার বুক করতে পারবেন?
'ছেলের বিয়ে দিতে পারিনি', TMC প্রার্থীকে দেখে ক্ষোভ উগরে দিলেন মহিলা
'ছেলের বিয়ে দিতে পারিনি', TMC প্রার্থীকে দেখে ক্ষোভ উগরে দিলেন মহিলা
রাজগঞ্জে কি শেষপর্যন্ত লড়তে পারবেন স্বপ্না বর্মণ? জল গড়াল আদালতে
রাজগঞ্জে কি শেষপর্যন্ত লড়তে পারবেন স্বপ্না বর্মণ? জল গড়াল আদালতে
সুরজিৎ রায়কেই কেন ভবানীপুরে? কমিশনকে 'পত্রাঘাত' তৃণমূলের
সুরজিৎ রায়কেই কেন ভবানীপুরে? কমিশনকে 'পত্রাঘাত' তৃণমূলের
বুথে হারলেই ২৪ ঘণ্টার মধ্যে 'অ্যাকশন', হুঁশিয়ারি TMC-র শ্রমিক নেতার
বুথে হারলেই ২৪ ঘণ্টার মধ্যে 'অ্যাকশন', হুঁশিয়ারি TMC-র শ্রমিক নেতার
বাংলার সব ভোটার বিবেচনাধীন! কমিশনের ওয়েবসাইট দেখে শোরগোল
বাংলার সব ভোটার বিবেচনাধীন! কমিশনের ওয়েবসাইট দেখে শোরগোল
ভোটের আগে বিজেপিতে প্রাক্তন তৃণমূল বিধায়ক, কী বললেন?
ভোটের আগে বিজেপিতে প্রাক্তন তৃণমূল বিধায়ক, কী বললেন?
ডান-বামকে একজোট হওয়ার আহ্বান মমতার, কেন?
ডান-বামকে একজোট হওয়ার আহ্বান মমতার, কেন?
মধ্যপ্রাচ্যে যুদ্ধ নিয়ে সংসদে কী বললেন মোদী?
মধ্যপ্রাচ্যে যুদ্ধ নিয়ে সংসদে কী বললেন মোদী?
ভরদুপুরে ভয়ঙ্কর ঘটনা গড়িয়ায়, মহিলাকে খুন করে কেন আত্মঘাতী যুবক?
ভরদুপুরে ভয়ঙ্কর ঘটনা গড়িয়ায়, মহিলাকে খুন করে কেন আত্মঘাতী যুবক?