AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sabyasachi Dutta: পুজোয় মন খারাপ সুজিতের, ‘খুশির খবর’ সব্যসাচীর

Sabyasachi Dutta Bail in Extortion Case: ২০১৮ সালের একটি ঘটনায় তাঁর বিরুদ্ধে ২ লক্ষ ৩০ হাজার টাকার তোলাবাজির অভিযোগ উঠেছিল। সেই পুরনো অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করা হয়। তবে দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর মঙ্গলবার আদালত তাঁর জামিন মঞ্জুর করে।

Sabyasachi Dutta: পুজোয় মন খারাপ সুজিতের, 'খুশির খবর' সব্যসাচীর
সব্যসাচী দত্ত ও সুজিত বসুImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Oct 13, 2026 | 2:14 PM
Share

কলকাতা: আজ তৃতীয়া! পুজোর মধ্যে খুশির খবর সব্যসাচী দত্তের। গৃহীত হয়ে গেল আবেদন। জামিন পেলেন সব্যসাচী দত্ত। ২০১৮ সালের একটি তোলাবাজি মামলায় জামিন পেলেন বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত। বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাসের একক বেঞ্চ এই শর্তসাপেক্ষ জামিন মঞ্জুর করেছে।

২০১৮ সালের একটি ঘটনায় তাঁর বিরুদ্ধে ২ লক্ষ ৩০ হাজার টাকার তোলাবাজির অভিযোগ উঠেছিল। সেই পুরনো অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করা হয়। তবে দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর মঙ্গলবার আদালত তাঁর জামিন মঞ্জুর করে।

আদালতের নির্দেশ অনুযায়ী, তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করার শর্তেই তাঁকে জামিন দেওয়া হয়েছে। নির্দিষ্ট এই শর্ত মেনেই তাঁকে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে।

সল্টলেকের এক ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হন সব্যসাচী। সল্টলেকের এক ব্যবসায়ীর তোলাবাজির অভিযোগের তদন্তে নেমে একের পর এক তথ্য পাচ্ছে বিধাননগর উত্তর থানার পুলিশ। অভিযোগ, ব্যবসায়ী ও প্রোমোটারদের ভয় দেখিয়ে তোলাবাজির টাকায় বিপুল সম্পত্তি বানিয়েছেন তিনি। সব্যসাচীর লকার ও বাড়ি থেকে ইতিপূর্বেই তিন কেজি সোনা, দেড় কেজি রুপো এবং সোনা কেনার রসিদও মিলেছিল। তাঁর এবং তাঁর স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে মিলেছিল দেড় কোটি টাকা।

এর আগে দুবার সব্যসাচীর জামিনের আবেদন খারিজ করেছে কলকাতা হাইকোর্ট। সব্যসাচীর ভয়েস স্যাম্পেল রেকর্ড করার নির্দেশ দিয়েছিলেন বিচারক। কন্ঠস্বরের নমুনা রেকর্ডের জন্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে পেশ করার বিশেষ নির্দেশ দিয়েছেন বিচারক।

পুজোর আগে আবারও জামিনের আবেদন করেছিলেন সব্যসাচী। বিচারপতি শর্তসাপেক্ষে তাঁর জামিন মঞ্জুর করেন। যদিও জামিনের আবেদন জানিয়েছিলেন সুজিত বসুও। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই আবেদন খারিজ করেন। ফলত, এবারের দুর্গা পুজোয় জেলেই কাটাতে হবে রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে।

Follow Us