AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Singer: ২০ দিন হল সিকিউরিটি গার্ডের চাকরিটাও নেই ভাইরাল হওয়া শোভনের, এবার কী করবেন শান্তিনিকেতনের প্রাক্তন ছাত্র

বেশ কিছুদিন ধরেই শোভন চক্রবর্তীর ভিডিয়োটি ছড়াতে শুরু করে সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে, শান্তিনিকেতনের সঙ্গীত ভবনে গান শিখতেন শোভন। পরবর্তীতে গান শেখাতেন। গানের শিক্ষক হিসেবে রোজগার করেই চলত সংসার। ছোট ছোট ছেলেমেয়েদের পড়াতেনও। কিন্তু বাধ সাধে করোনা পরিস্থিতি।

Viral Singer: ২০ দিন হল সিকিউরিটি গার্ডের চাকরিটাও নেই ভাইরাল হওয়া শোভনের, এবার কী করবেন শান্তিনিকেতনের প্রাক্তন ছাত্র
ভাইরাল শোভনের ভিডিয়োImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 11, 2026 | 12:32 AM
Share

কলকাতা: ‘শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে…’, নিরাপত্তারক্ষীর নীল পোশাক পরে এক ব্যক্তি উদাত্ত গলায় রবীন্দ্রসঙ্গীত গাইছেন। গত কয়েকদিনে সোশ্যাল মিডিয়ার দেওয়ালে অনেকেরই এই দৃশ্য চোখে পড়েছে। শান্তিনিকেতনের সঙ্গীতের প্রাক্তন ছাত্র শোভন চক্রবর্তীকে কেন এমন একটি পেশা বেছে নিতে হলো, সোশ্যাল মিডিয়ার দৌলতে সেই গল্পটাও অনেকেরই জানা। কিন্তু এই রিলটা যখন আপনার আমার ওয়ালে ঘোরাফেরা করছে ততদিনের ওই চাকরিটাও হারিয়েছেন শোভন চক্রবর্তী। এবার কি করবেন? কীভাবে যোগাবে রুজি রুটি?

বেশ কিছুদিন ধরেই শোভন চক্রবর্তীর ভিডিয়োটি ছড়াতে শুরু করে সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে, শান্তিনিকেতনের সঙ্গীত ভবনে গান শিখতেন শোভন। পরবর্তীতে গান শেখাতেন। গানের শিক্ষক হিসেবে রোজগার করেই চলত সংসার। ছোট ছোট ছেলেমেয়েদের পড়াতেনও। কিন্তু বাধ সাধে করোনা পরিস্থিতি। একে একে কমতে থাকে ছাত্র-ছাত্রীর সংখ্যা। আর পেট চালাতে পারছিলেন না। শেষ পর্যন্ত একটি সংস্থার নিরাপত্তারক্ষীর চাকরি নেন তিনি। সেক্টর ৫-এর একটি অফিসে সিকিউরিটি গার্ডের কাজ করতেন তিনি।

সম্প্রতি গান ভাইরাল হওয়ার পর সেই চাকরিটা আর নেই! যোগাযোগ করা হলে শোভন চক্রবর্তী জানান, গত মাস অর্থাৎ জুলাইয়ের ২০ তারিখ থেকে তাঁর আর চাকরিটা নেই। অর্থাৎ প্রায় ২০ দিন হয়ে গেল তিনি ‘বেকার’। তাঁকে নাকি বলা হয়েছে যে তিনি ওই কাজের যোগ্য নন।

তবে সোমবার ওই সংস্থার এক কর্তা তাঁকে ফোন করেন বলে জানান শোভন। তবে তিনি যে আর ওই সংস্থায় কাজ করবেন না, সে কথা স্পষ্টই জানিয়েছেন। তিনি চান, আবার গান শেখাতে। ভিডিয়ো ভাইরাল হওয়ার পর অনেকেই যোগাযোগ করেছেন, অনেকেই সন্তানকে গান শেখাতে চান। তাই আবারও ওই পেশায় ফেরার কথাই ভাবছেন শোভন। সুবিধাজনক জায়গায় বা কারও বাড়িতে গিয়ে গানের টিউশন করতে চান তিনি।

Follow Us
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু
১৪০ কোটি খরচ, তৃণমূল আমলের রাস্তার হাল দেখুন
১৪০ কোটি খরচ, তৃণমূল আমলের রাস্তার হাল দেখুন
মুকুল রায়ের মৃত্যুর পর খোঁজ নেননি মমতা? বিস্ফোরক শুভ্রাংশু
মুকুল রায়ের মৃত্যুর পর খোঁজ নেননি মমতা? বিস্ফোরক শুভ্রাংশু
হালিশহরে মমতার গাড়িতে হামলা নিয়ে মুখ খুললেন শুভেন্দু, কী বললেন?
হালিশহরে মমতার গাড়িতে হামলা নিয়ে মুখ খুললেন শুভেন্দু, কী বললেন?
ভবানী ভবন থেকে বেরিয়ে মুখ খুললেন অভিষেকের PA, কী বললেন সুমিত?
ভবানী ভবন থেকে বেরিয়ে মুখ খুললেন অভিষেকের PA, কী বললেন সুমিত?