AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ED interrogation Sujit Bose: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে হাজিরা সুজিত বসুর

CGO Complex ED office: ইডি-র দাবি, উত্তর দমদম, দক্ষিণ দমদম এবং হালিশহরসহ বিভিন্ন পুরসভায় নিয়োগের ক্ষেত্রে ব্যাপক কারচুপি হয়েছে। সুজিত বসু দীর্ঘ সময় দক্ষিণ দমদম পুরসভার সঙ্গে যুক্ত ছিলেন, তাই সেই সময়ের নিয়োগ প্রক্রিয়ায় তাঁর কোনও ভূমিকা ছিল কি না, তা জানতেই এই জিজ্ঞাসাবাদ।

ED interrogation Sujit Bose: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে হাজিরা সুজিত বসুর
সুজিত বসুImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: May 11, 2026 | 11:40 AM
Share

কলকাতা: ইডি দফতরে হাজিরা দিলেন সুজিত বুস। পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু সল্টলেকে সিজিও কমপ্লেক্সের ইডির তদন্তকারীদের মুখোমুখি হলেন। গত ১ মে সুজিত তদন্তকারীদের মুখোমুখি হয়েছিলেন। জিজ্ঞাসাবাদের পর আরও কিছু নতুন তথ্য-সহ তাঁকে তলব করা হয়েছে বলে জানিয়েছিলেন তদন্তকারীরা।

ইডি-র দাবি, উত্তর দমদম, দক্ষিণ দমদম এবং হালিশহরসহ বিভিন্ন পুরসভায় নিয়োগের ক্ষেত্রে ব্যাপক কারচুপি হয়েছে। সুজিত বসু দীর্ঘ সময় দক্ষিণ দমদম পুরসভার সঙ্গে যুক্ত ছিলেন, তাই সেই সময়ের নিয়োগ প্রক্রিয়ায় তাঁর কোনও ভূমিকা ছিল কি না, তা জানতেই এই জিজ্ঞাসাবাদ।

অভিযোগ রয়েছে, অযোগ্য প্রার্থীদের টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছিল। এর আগে এই মামলায় ধৃত অয়ন শীল এবং অন্যান্য অভিযুক্তদের জেরা করে ও তাঁদের বাড়ি থেকে উদ্ধার হওয়া নথির ভিত্তিতে এই দুই হেভিওয়েট নেতার নাম উঠে এসেছে বলে ইডি সূত্রে খবর। দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন উপ-পৌরপ্রধান হিসেবে থাকাকালীন ওই পুরসভায় নিয়োগ প্রক্রিয়া নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চান কেন্দ্রীয় তদন্তকারীরা। এর আগে সিবিআই-ও তাঁকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছিল। মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান থাকাকালীন তাঁর সময়ে হওয়া নিয়োগের বিষয়ে তথ্য জানতেই ইডি তাঁকে তলব করেছে। ইতিপূর্বে তাঁর বাড়িতে ম্যারাথন তল্লাশিও চালিয়েছিল ইডি।

Follow Us