AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal CM Suvendu Adhikari Highlights: প্রথম ক্যাবিনেট বৈঠকেই একাধিক ঘোষণা শুভেন্দুর, কালই অসম যাচ্ছেন মুখ্যমন্ত্রী

| Updated on: May 12, 2026 | 6:02 AM
Share

West Bengal Highlights Update today in Bengali: আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রথম মন্ত্রিসভার বৈঠক। সকাল সাড়ে ১১টা নাগাদ নতুন মন্ত্রীদের নিয়ে ক্যাবিনেট বৈঠক হবে। তার আগে নবান্নে মুখ্যমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হবে। মন্ত্রিসভার বৈঠকের পর একাধিক কর্মসূচি রয়েছে শুভেন্দুর। নবান্নে নতুন বিধায়কদের সঙ্গেও বৈঠক হবে। নবান্নে যাওয়ার আগে শমীক ভট্টাচার্যের সঙ্গে দেখা করবেন।

West Bengal CM Suvendu Adhikari Highlights: প্রথম ক্যাবিনেট বৈঠকেই একাধিক ঘোষণা শুভেন্দুর, কালই অসম যাচ্ছেন মুখ্যমন্ত্রী
শুভেন্দু অধিকারীImage Credit: Tv9 Bangla

আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রথম মন্ত্রিসভার বৈঠক। সকাল সাড়ে ১১টা নাগাদ নতুন মন্ত্রীদের নিয়ে ক্যাবিনেট বৈঠক হবে। তার আগে নবান্নে মুখ্যমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হবে। মন্ত্রিসভার বৈঠকের পর একাধিক কর্মসূচি রয়েছে শুভেন্দুর। নবান্নে নতুন বিধায়কদের সঙ্গেও বৈঠক হবে। নবান্নে যাওয়ার আগে শমীক ভট্টাচার্যের সঙ্গে দেখা করবেন। এদিকে, শুভেন্দুর আপ্ত সহায়ক খুনে গ্রেফতার করা হয়েছে তিনজনকে। তারা প্রত্যেকেই শার্প শুটার। উত্তর প্রদেশ থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। এদিকে, আজ সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি রয়েছে। বেলা সাড়ে ১২টা নাগাদ প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে শুনানি হওয়ার কথা রয়েছে। রাজ্যের সারাদিনের খবরের আপডেট পেতে চোখ রাখুন টিভি৯ বাংলা ডিজিটালে।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 11 May 2026 07:02 PM (IST)

    Annapurna Bhandar Scheme: কবে থেকে চালু অন্নপূর্ণা ভান্ডার, জানিয়ে দিলেন বিজেপি বিধায়ক

    • নতুন সরকারের মুখ্যমন্ত্রী শনিবার শপথ নিয়েছেন। দু’দিন পরই অন্নপূর্ণা ভান্ডার চালু নিয়ে বড় বার্তা।
    • কবে চালু হচ্ছে মহিলাদের জন্য এই প্রকল্প, তা জানালেন মাটিগাড়া-নকশালবাড়ির বিজেপি বিধায়ক আনন্দময় বর্মণ।
    • সোমবার নবান্নের বাইরে দাঁড়িয়ে তিনি জানিয়ে দিলেন, জুন থেকেই বাংলার মহিলারা অন্নপূর্ণা ভান্ডারে মাসে ৩ হাজার টাকা করে পাবেন।

    পড়ুন বিস্তারিত: জুন থেকেই পাবেন টাকা, জানিয়ে দিলেন বিধায়ক

  • 11 May 2026 06:53 PM (IST)

    নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা, জানুন কে কোন মন্ত্রী হলেন

    মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে ব্রিগেডে একসঙ্গে আরও পাঁচজন মন্ত্রী শপথ নিয়েছিলেন। তাঁরা দীর্ঘদিনের পুরনো মুখ। দীর্ঘদিন লড়াইয়ের সঙ্গী বিজেপির (BJP)। শপথ নেওয়ার পর প্রাথমিক ভাবে মনে করা হচ্ছিল যে ডেপুটি মুখ্যমন্ত্রী হতে পারেন দিলীপ ঘোষ-অগ্নিমিত্রার মতো পুরনো কর্মীরা। আজ অর্থাৎ সোমবার সেই দফতর বন্টন করা হয়েছে।

    বিস্তারিত পড়ুন: West bengal’s New Ministers: নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা, নিশীথ সামলাবেন উত্তরবঙ্গ, দিলীপ ঘোষ কী পেলেন? জানুন কে কোন মন্ত্রী হলেন

  • 11 May 2026 06:52 PM (IST)

    এবার চাকরি যাবে এঁদের

    প্রথম মন্ত্রিসভার বৈঠকে সার্জিক্যাল স্ট্রাইক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। অবসরের পরও কাজ চালিয়ে যাওয়া সরকারি আধিকারিকদের চাকরি খারিজ করে দেওয়ার সিদ্ধান্ত নতুন কমিশনের। এর আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata banerjee) বহুক্ষেত্রে অবসরের পরও আধিকারিকদের কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছিলেন। তবে এবার যে সেটা হবে না, তাই জানালেন নয়া মুখ্যমন্ত্রী।

    বিস্তারিত পড়ুন: CM Suvendu Adhikari on Job: ঢুকেই ‘সার্জিক্যাল স্ট্রাইক’ শুভেন্দুর, এবার চাকরি যাবে এঁদের

  • 11 May 2026 03:21 PM (IST)

    আগামিকালই অসমে যাচ্ছেন শুভেন্দু

    আগামিকাল অসমে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ১২ মে অর্থাৎ আগামিকাল অসমের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন হিমন্ত বিশ্বশর্মা। ওই শপথ গ্রহণ অনুষ্ঠানে যাওয়ার কথা রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রীর।

  • 11 May 2026 02:41 PM (IST)

    এসআইআর মামলা, কী নির্দেশ সুপ্রিম কোর্টের?

    সুপ্রিম কোর্টে এসআইআর মামলা নিয়ে যা যা হল…

    • কল্যাণ বন্দ্যোপাধ্যায় : ৩১ টি এমন আসন আছে, যেখানে যত নাম বাদ গিয়েছে বা আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে সেই মার্জিনেই ভোটের রেজাল্ট হয়েছে।
    • ৩২ লক্ষ হারের মার্জিন ৩৫ লক্ষ নামের বিচার বাকি রয়েছে।
    • বিচারপতি জয়মাল্য বাগচী: এর জন্য আলাদা IA ফাইল করতে হবে।
    • কল্যাণ: ৮৬২ ভোটে আমাদের প্রার্থী হেরেছেন সেখানে ৫০০০ নাম বাদ গিয়েছে। বিচারপতি শিবজ্ঞানম পদত্যাগ করেছেন।
    • প্রধান বিচারপতি: কেউ যদি ব্যক্তিগত গ্রাউন্ডে পদত্যাগ করেন সে ক্ষেত্রে আমাদের কিছু করার নেই।
    • মেনকা গুরুস্বামি: এখন মনে হচ্ছে পুরো প্রক্রিয়া শেষ হতে চার বছর সময় লাগবে।
    • নাইডু: ভোট মার্জিন সংক্রান্ত বিষয়ে ইলেকশন পিটিশন ফাইল করতে পারেন।
    • কল্যাণ : এই গ্রাউন্ডে ইলেকশন পিটিশন ফাইল করার অনুমতি দিন।
    • বিচারপতি জয়মাল্য বাগচী : আপনি আলাদা করে IA ফাইল করুন। কমিশনের তরফে মিস্টার নাইডু তাদের যা বলার বলবে। আমরা খতিয়ে দেখে নির্দেশ দেব।
    • কত দিনের মধ্যে শুনানি শেষ করা সম্ভব তা বোঝার জন্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির রিপোর্ট দরকার।
  • 11 May 2026 02:35 PM (IST)

    NIA নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের?

    মোথাবাড়ি-কাণ্ড নিয়ে NIA-কে নির্দেশ সুপ্রিম কোর্টের। তদন্ত শেষ করার জন্য কেন্দ্রীয় সংস্থাকে দুই মাসের সময়সীমা দিল সুপ্রিম কোর্ট।

  • 11 May 2026 12:56 PM (IST)

    প্রথম মন্ত্রিসভায় ৬ সিদ্ধান্ত

    মন্ত্রিসভা বৈঠকের পর সাংবাদিক বৈঠক শুভেন্দু অধিকারীর। মোট ৬টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্তগুলি হল

    • গণতান্ত্রিক উৎসবে মৃত্যুহীন ভোট নিয়ে বিশ্বে আলোচনা চলছে । ভারতীয় নির্বাচন কমিশন এবং ভোটকর্মী, গণনা কর্মী, কেন্দ্রীয় বাহিনী, রাজ‍্য এবং কলকাতা পুলিশকে এবং সব দলের প্রার্থী এবং জনসাধারণকে এই মন্ত্রিসভা কৃতজ্ঞতা জ্ঞাপন করল।
    • ৩২১ জন আত্ম বলিদানকারী বিজেপি কর্মীর পরিবারগুলির দায়িত্ব আমাদের। যাঁরা আত্ম বলিদান দিয়েছে তাদের বিচার করা হবে। সামাজিক এবং অন্যান্য কল‍্যাণমূলক দায়িত্ব আমরা নিলাম।
    • সীমান্ত সুরক্ষিত করার জন্য ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তর করা হবে বিএসএফ-কে। আজ থেকে সেই প্রক্রিয়া শুরু করা হল।
    • আয়ুষ্মান ভারত থেকে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা সহ কেন্দ্রীয় সমস্ত প্রকল্পের সঙ্গে সংযুক্ত হলাম। ৮ লক্ষ ৬৫ হাজার আবেদন করেছিলেন। সেগুলি আগের সরকার কেন্দ্রীয় সরকারে পাঠাতে দেননি। আজ সেই আবেদন গুলি পেট্রোলিয়াম মন্ত্রকে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
    • আইএএস বা আইপিএস কেন্দ্রীয় সরকারের ট্রেনিংয়ে যুক্ত হতেন না। মুখ‍্যসচিবকে আজ নির্দেশ দিলাম । অন্য রাজ্যে যে ভাবে পালন করা হয় তা এই রাজ্যেও করতে হবে। বিএনএস এখনও কার্যকর করা হয়নি। আজ থেকে এ রাজ্যে সংবিধান মেনে বিএনএস চালু হল।
    • চাকরির বয়সে ৫ বছর পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে।
  • 11 May 2026 12:11 PM (IST)

    শুভেন্দুকে গার্ড অব অনার

    সকাল ১১টা নাগাদ নবান্নে পৌঁছন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই তাঁকে দেওয়া হল গার্ড অব অনার।

  • 11 May 2026 11:06 AM (IST)

    ফের ইডি দফতরে হাজিরা সুজিত বসুর

    পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজিরা প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুর। এই নিয়ে দ্বিতীয় বার জিজ্ঞাসাবাদ করা হবে সুজিত বসুকে।

  • 11 May 2026 10:31 AM (IST)

    ফুলে-শঙ্খনাদে শুভেন্দুকে বরণ বিজেপি কর্মীদের

    বিজেপির কার্যালয়ে ফুল-মালায় বরণ করা হল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। উত্তরীয় পরিয়ে ২০৭ পদ্মমালায় তাঁকে বরণ করা হয়েছে। তিনি পৌঁছতেই বেজে ওঠে শঙ্খ। বরণডালা নিয়ে শুভেন্দুকে বরণ করেন মহিলা বিজেপি কর্মীরা। তাঁকে মা দুর্গার মূর্তি উপহার দেওয়া হয়েছে।

  • 11 May 2026 10:05 AM (IST)

    শমীকের গাড়িতেই বিজেপির দফতরে শুভেন্দু

    • সকাল ৯টা ১৫ নাগাদ চিনার পার্কের ফ্ল্যাট থেকে শমীক ভট্টাচার্যের বাড়ির উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
    • সাড়ে ৯টা নাগাদ শমীক ভট্টাচার্যের বাড়িতে পৌঁছন। সেখানে বেশ কিছুক্ষণ করেন।
    • সকাল ১০টা নাগাদ শমীকের বাড়ি থেকে বেরিয়ে বিজেপির কার্যালয়ের উদ্দেশে রওনা দেন।
    • শমীকের গাড়িতেই রওনা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু।
    • বিজেপির অফিসে মুখ্যমন্ত্রী শুভেন্দুকে সংবর্ধনা দেওয়া হবে।
  • 11 May 2026 09:15 AM (IST)

    মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক খুনের ঘটনায় গ্রেফতার ৩

    • মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় গ্রেফতার তিন।
    • জানা গিয়েছে, উত্তর প্রদেশ (Uttar Pradesh) থেকে গ্রেফতার করা হয়েছে তিনজন শার্প শুটার (Sharp Shooter)-কে।
    • গ্রেফতার করে সিআইডি (CID)। গতকাল রাতেই তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর নিয়ে আসা হয়েছে কলকাতায়।রাতভর ভবানী ভবনে জেরা করা হয় ধৃতদের। আজ বারাসত আদালতে তোলা হচ্ছে ধৃতদের।
  • 11 May 2026 09:13 AM (IST)

    বাসভবন বদলাচ্ছেন শুভেন্দু?

    বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (West Bengal New CM Suvendu Adhikari) বাসভবন বদলাতে চলেছে। সূত্রের খবর, এবার থেকে আলিপুরের ‘সৌজন্য’-এ থাকবেন মুখ্যমন্ত্রী। তৃণমূল সরকারের আমলে এই সৌজন্য (Soujanya) নির্মাণ করা হয়েছিল।

  • 11 May 2026 09:11 AM (IST)

    আজ ঠাসা কর্মসূচি শুভেন্দুর

    সকাল থেকে নবান্ন সভাঘরে সাজো সাজো রব। আজ প্রথম মন্ত্রিসভার বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। কখন কী কর্মসূচি আছে দেখে নেওয়া যাক

    • নবান্নে যাওয়ার আগে শমীক ভট্টাচার্যের বাড়িতে যাবেন শুভেন্দু অধিকারী
    • সেখানে শুভেন্দু-শমীকের বৈঠক রয়েছে
    • বৈঠকের পর দু’জনেই দলীয় কার্যালয়ে যাবেন
    • দলীয় কার্যালয়ে মুখ্যমন্ত্রীকে সংবর্ধনা দেওয়া হবে
    • তারপর নবান্নে যাবেন শুভেন্দু
    • সকাল সাড়ে ৯টা নাগাদ নবান্নে শুভেন্দুকে গার্ড অফ অনার দেওয়া হবে
    • সকাল সাড়ে ১১টায় নতুন মন্ত্রীদের নিয়ে ক্যাবিনেট বৈঠক হবে
    • আটকে থাকা কেন্দ্রীয় প্রকল্পগুলি নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে
    • বিকেল তিনটে নাগাদ নবান্ন সভাঘরে বিজয়ী বিধায়কদের নিয়ে বৈঠক হবে
    • বিকেল ৪টে নাগাদ সব জেলাশাসকদের সঙ্গে বৈঠক
    • বিকেল ৫টা নাগাদ ডিজি, এডিজি আইনশৃঙ্খলা, সিপি ও এসপিদের নিয়ে বৈঠক করবেন শুভেন্দু

Published On - May 11,2026 9:03 AM

Follow Us
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?