AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CM Suvendu Adhikari on WB Budget: পিজিতে গিয়ে এই ভয়ঙ্কর বর্ণনা শুনেই আজ ১১০ টাকা বাড়ালেন শুভেন্দু

Suvendu Adhikari budget announcement: এদিন বাজেট ঘোষণার পর মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী ও অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত একসঙ্গে সাংবাদিক বৈঠক করেন। সেখানেই তিনি রোগীদের খাবারে বরাদ্দ বাড়ানোর পিছনে কী কারণ, তা ব্যাখ্যা করেন। উঠে আসে পিজি হাসপাতালে রোগীদের খাবার নিয়ে চিকিৎসকদের মুখেই শোনা ভয়ঙ্কর বর্ণনা।

CM Suvendu Adhikari on WB Budget: পিজিতে গিয়ে এই ভয়ঙ্কর বর্ণনা শুনেই আজ ১১০ টাকা বাড়ালেন শুভেন্দু
সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।Image Credit: TV9 বাংলা
| Edited By: | Updated on: Jun 22, 2026 | 3:37 PM
Share

কলকাতা: রাজ্যে বিজেপি সরকারের (BJP Govt) প্রথম বড় পরীক্ষা ছিল আজ। রাজ্য বাজেট (West Bengal Budget 2026) পেশ করা হল। এই বাজেটকে জনকল্যাণমুখী করার জন্য কোনও কসুর রাখেনি সরকার। সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি থেকে শুরু করে বিভিন্ন আর্থিক সহায়তা ঘোষণা করা হয়েছে। বরাদ্দ বাড়ানো হয়েছে অনেক খাতে। এর মধ্যে অন্যতম হল রোগীদের খাবারের জন্য বরাদ্দ টাকা। রোগীদের মাথা পিছু ১১০ টাকা বরাদ্দ করা হল বাজেটে। আগে এই বরাদ্দ ছিল ৫৬ টাকা।

এদিন বাজেট ঘোষণার পর মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta) একসঙ্গে সাংবাদিক বৈঠক করেন। সেখানেই তিনি রোগীদের খাবারে বরাদ্দ বাড়ানোর পিছনে কী কারণ, তা ব্যাখ্যা করেন। উঠে আসে পিজি হাসপাতালে রোগীদের খাবার নিয়ে চিকিৎসকদের মুখেই শোনা ভয়ঙ্কর বর্ণনা। সেই ঘটনা শুনেই তারা সিদ্ধান্ত নেন রোগীদের খাবারে বরাদ্দ বৃদ্ধি করার।

কী ঘটেছিল পিজি-তে? 

এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “আপনাদের হয়তো আলোচনায় আসবে না। আজ একটা বড় পূণ্যের কাজ করেছেন অর্থমন্ত্রী। সেটা হল, হাসপাতালে ৫৬ টাকায় তিনবেলা খাবার দেওয়া হত। আমি পিজিতে ভিজিটে গিয়েছিলাম। ডাক্তাররাই আমায় বলছে, দুপুরেও কুমড়ো, রাতেও কুমড়ো। আমি বললাম কেন? আগের মুখ্যমন্ত্রী তো বলতেন এটা সোনার হাসপাতাল। ওরা তখন বলল, কী করবে ঠিকাদার-সাপ্লায়াররা? ৫৬ টাকা ৪৪ পয়সা বরাদ্দ। এই টাকায় কী হবে? আমি বললাম, কত টাকা দিলে হবে? ওরা বলল, ১০৪ টাকায় মোটামুটি হবে।”

তিনি আরও বলেন, “আমি স্বপনদাকে বললাম, ওটা ১০৪ নয়, ১১০ টাকা করে দিন, কিন্তু রোগীরা ভালো খাবার পাক। আমরা ১১০ টাকা করে দিয়েছি। হাসপাতালে কোনও শিল্পপতি, কোনও কোটিপতি লোকের পরিবারের সদস্যরা যান না। তারা প্রাইভেটে যান। অত্যন্ত গরিব মানুষরা যান। আজ ১১০ টাকা করে ডায়েট করে দেওয়া হয়েছে। আর কী বলব…”

Follow Us