AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suvendu Adhikari: তৈরি হবে সিএমশ্রী ইনস্টিটিউট, উত্তরবঙ্গের জন্য স্পোর্টস ইনস্টিটিউশন, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Suvendu Adhikari Announces CMShree Institute: মুখ্যমন্ত্রী বলেন, " প্রতি জেলায় দু'টি করে তৈরি হবে সিএমশ্রী ইনস্টিটিউট। অর্থাৎ মুখ্যমন্ত্রী শ্রী। জহর নবোদয় বিদ্যালয়ের মতো এগুলিতে ষষ্ঠ শ্রেণি থেকে মেধাবি ছাত্র-ছাত্রীদের পরীক্ষার মাধ্যমে ভর্তি করা হবে। এগুলোকে মডেল স্কুলে পরিণত করা হবে। সেরা মানের শিক্ষক, আধুনিক ডিজিট্যাল ল্যাব ইত্যাদি সংশ্লিষ্ট করে ধরে নিতে পারেন সেন্ট্রাল স্কুল তৈরি করব।"

Suvendu Adhikari: তৈরি হবে সিএমশ্রী ইনস্টিটিউট, উত্তরবঙ্গের জন্য স্পোর্টস ইনস্টিটিউশন, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
শুভেন্দু অধিকারীImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Sep 05, 2026 | 1:53 PM
Share

কলকাতা: শিক্ষায় সংস্কার ফিরিয়ে আনতে হবে। তবেই শিক্ষাকে শীর্ষে নিয়ে যাওয়া যাবে। শিক্ষক দিবসের অনুষ্ঠান থেকে এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একইসঙ্গে দু’টি প্রকল্পের উদ্বোধন করলেন তিনি। একটি হল সিএমশ্রী ইনস্টিটিউট (CMShree Institute)। আরেকটি হল উত্তরবঙ্গে ও পশ্চিমাঞ্চলে খেলাধূলার প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। মুখ্যমন্ত্রীর (CM Suvendu Adhikari) ঘোষিত এই প্রকল্পে প্রচুর শিক্ষকও নিয়োগ করা হবে বলে জানিয়েছেন তিনি।

সিএমশ্রী ইনস্টিটিউট

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় গড়ে তোলা হবে দু’টি সিএমশ্রী ইনস্টিটিউট। কী কী পরিষেবা, সুযোগ-সুবিধা মিলবে এই বিশেষ ইনস্টিটিউশনে? মুখ্যমন্ত্রী বলেন, ” প্রতি জেলায় দু’টি করে তৈরি হবে সিএমশ্রী ইনস্টিটিউট। অর্থাৎ মুখ্যমন্ত্রী শ্রী। জহর নবোদয় বিদ্যালয়ের মতো এগুলিতে ষষ্ঠ শ্রেণি থেকে মেধাবি ছাত্র-ছাত্রীদের পরীক্ষার মাধ্যমে ভর্তি করা হবে। এগুলোকে মডেল স্কুলে পরিণত করা হবে। সেরা মানের শিক্ষক, আধুনিক ডিজিট্যাল ল্যাব ইত্যাদি সংশ্লিষ্ট করে ধরে নিতে পারেন সেন্ট্রাল স্কুল তৈরি করব।”

‘স্পোর্টসের প্রতিষ্ঠান’

উত্তরবঙ্গ ও পশ্চিমাঞ্চলে গড়ে তোলা হবে স্পোর্টসের ইনস্টিটিউশন। এই বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, “উত্তরবঙ্গ ও পশ্চিমাঞ্চলে সেন্টার অফ এক্সিলেন্স অফ স্পোর্টস। স্পোর্টসের ক্ষেত্রে দু’টি পরিকাঠামোগত প্রতিষ্ঠান গড়ে তুলব। সেখানে এসএসসির মাধ্যমে খেলাধূলার শিক্ষকদের নিয়োগ করব। আমরা পশ্চিমবঙ্গ থেকে আগামিদিনে যাতে আমাদের ছাত্র-ছাত্রীদের মধ্যে থেকে ভবিষ্যত তৈরি হয়, জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে তাঁরা অংশগ্রহণ করেন, সেই ব্যবস্থাও করব। প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে ভারতের প্রাচীনতম খেলাধুলো, খোখো, হাডুডু, ফুটবল ইত্যাদি খেলাধুলো প্রত্যেকটি বিদ্যালয়ে ফিরে আনার কথাও বলেছেন তিনি।

Follow Us
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা