AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suvendu on Strong Room Controversy: ‘বাড়িতে পরার শাড়ি পরে এসেছিলেন, পরিকল্পনা ছিল…’ ‘স্ট্রংরুম ফাইটে’ কী বলতে চাইলেন শুভেন্দু?

Strong Room Controversy in Kolkata: বৃহস্পতিবার রাতে স্ট্রংরুম থেকে বেরিয়ে কমিশনের বিরুদ্ধে তোপের পর তোপ দাগেন মমতা। কারচুপির কথা যে নানা প্রান্ত থেকে শোনা যাচ্ছিল, তা শুনেই যে তিনি স্ট্রংরুম দেখতে এসেছিলেন তাও বলেছিলেন। এবার পাল্টা তোপ দাগলেন মমতার বিরুদ্ধে।

Suvendu on Strong Room Controversy: ‘বাড়িতে পরার শাড়ি পরে এসেছিলেন, পরিকল্পনা ছিল…’ ‘স্ট্রংরুম ফাইটে’ কী বলতে চাইলেন শুভেন্দু?
কী বলছেন শুভেন্দু? Image Credit: TV 9 Bangla GFX
| Edited By: | Updated on: May 01, 2026 | 7:21 PM
Share

কলকাতা: আগের রাতে প্রায় ৪ ঘণ্টারও বেশি সময় ছিলেন তৃণমূল সুপ্রিমো তথা ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এলেন ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। এসেই একহাত নিলেন মমতাকে। তীব্র কটাক্ষের সুরে বললেন, উনি কালকে পরিকল্পনা করে বাড়িতে পরার শাড়ি পরে এখানে এসেছিলেন। উনি এখানে থাকতেন। ওনার ধরনা দেওয়া একটা বদভ্যাস আছে। ওনার জন্য ফাইভ স্টার হোটেল ওয়াশরুম এসেছিল। ওটা বিজেপি কর্মীরা তাড়িয়ে দিয়েছে। ওই জন্য ওনাকে পালাতে হয়েছে। নাহলে উনি পরিককল্পনা করে এসেছিলেন ৪ তারিখ যতক্ষণ না তিনি হারছেন ততক্ষণ এখানে বসে থাকবেন। 

বৃহস্পতিবার রাতে স্ট্রংরুম থেকে বেরিয়ে কমিশনের বিরুদ্ধে তোপের পর তোপ দাগেন মমতা। কারচুপির কথা যে নানা প্রান্ত থেকে শোনা যাচ্ছিল, তা শুনেই যে তিনি স্ট্রংরুম দেখতে এসেছিলেন তাও বলেছিলেন। “এটা পুরো এক পাক্ষিক ভোট হচ্ছে। উদ্বেগ ছিল বলেই এসেছি। সিসিটিভি ফুটেজ আসছিল। বেশ কিছু জায়গায় কারচুপি হচ্ছে বলে অভিযোগ আসছিল। বাইরের লোক এসে ব্যালট এদিক-ওদিক করছে। এই খবর শুনেই আমি ভাবি দেখে আসি একবার। এখানে তো আসার পর কেন্দ্রীয় বাহিনী আমাকে যেতেই দিচ্ছিল না।” 

এরপরই একেবারে হুঙ্কারের সুরে মমতা বলেন, “কেউ যদি ইভিএম লুঠের চেষ্টা করে তাহলে জীবন-মরণ লড়াই হবে।” কিন্তু কারচুপি করতে পারে কারা? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতা যদিও শুধু বলেছিলেন, ‘এর জন্য ইশারাই কাফি হ্যা।’ এদিন পাল্টা তোপ দেগেছেন শুভেন্দুও। বলছেন, “শুধু অনৈতিক ড্রামাবাজি করছেন। পুরো মিথ্যে কথা বলেছেন। এরকম হতেই পারে না।”

Follow Us
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?