AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suvendu on Mukul Roy: ‘ঢাক-ঢোল-কাড়া-নাকাড়া বাজিয়ে’ তৃণমূলে যোগ দেন মুকুল, প্রমাণ দিয়েছেন শুভেন্দুর আইনজীবী

Suvendu on Mukul Roy: মুকুলের দলত্যাগ মামলার শুনানি ছিল বিধানসভায়। সেখানেই মুকুলের দলত্যাগের প্রমাণ দেওয়া হয়েছে বলে জানান শুভেন্দু।

Suvendu on Mukul Roy: 'ঢাক-ঢোল-কাড়া-নাকাড়া বাজিয়ে' তৃণমূলে যোগ দেন মুকুল, প্রমাণ দিয়েছেন শুভেন্দুর আইনজীবী
শুভেন্দু অধিকারীকে হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট। ফাইল ছবি।
| Edited By: | Updated on: Jan 28, 2022 | 7:08 PM
Share

কলকাতা : মুকুলের রাজনৈতিক জীবন বরাবরই জায়গা করে নিয়েছে শিরোনামে। পোড় খাওয়া রাজনীতিক মুকুলের কাছে বিধানসভা নির্বাচন খুব একটা বড় ব্যাপার ছিল না বলে মনে করেন অনেকেই। আর ভোট মিটতেই গেরুয়া শিবির ছেড়ে সেই মুকুল রায় যোগ দেন তৃণমূলে। তারপরই শুরু হয়েছে নয়া বিভ্রাট। তাঁর বিরুদ্ধে দলত্যাগ আইনে মামলা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেই মামলার শুনানিতে বারবারই মুকুলের আইনজীবী দাবি করে আসছেন মুকুল তৃণমূলে যোগ দেননি। অন্যদিকে মুকুলের তৃণমূলে যোগ দেওয়ার বিষয়টি প্রমাণ করতে মরিয়া শুভেন্দু। মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। এবার ফের বিধানসভায় তথ্য প্রমাণ পেশ করলেন শুভেন্দু আইনজীবী। মুকুল যে তৃণমূলে যোগ দিয়েছিলেন, সেটাই প্রমাণ করার চেষ্টা করেছেন তিনি।

শুনানি শেষ

শুক্রবার মুকুল রায়ের দলত্যাগ মামলার শুনানি শেষ হল। এবার রায়ের অপেক্ষা। দ্বাদশ শুনানি ছিল এ দিন। মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করার আবেদন জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। বিধানসভার অধ্যক্ষের উপস্থিতিতে চলছিল সেই শুনানি। মুকুল রায়ের আইনজীবী সায়ন্তক দাস এ দিন জানান মুকুল রায় বিজেপিতেই আছেন।

প্রমাণ দিয়েছেন শুভেন্দু আইনজীবী

শুক্রবার এই শুনানি প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন, এ দিনের শুনানিতে মুকুলের আইনজীবী চুপ করে ছিলেন। তিনি আরও বলেন, ‘আজ আমাদের আইনজীবী ছবি, ভিডিয়ো, অডিয়ো সব তথ্য ও প্রমাণ দিয়ে দাবি করেছেন ঢাক- ঢোল- কাড়া- নাকাড়া বাজিয়ে, সংবাদমাধ্যমের কাছে হিরো হয়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই যোগ দিয়েছিলেন।’

শুভেন্দু আরও জানিয়েছেন, কেউ রাজনীতির বাইরে নয়। তিনি বলেন, অপেক্ষায় রয়েছি সুপ্রিম কোর্টের শুনানির জন্য। আমরা পরিস্কার করে দিয়েছি, তিনি তৃণমূলে যোগদান করেছিলেন। বাকি দলত্যাগী চারজন বিধায়কের বিরুদ্ধেও একই প্রক্রিয়া চলবে বলে জানান তিনি।

এর আগে শুনানিতে মুকুল রায়ের আইনজীবীদের বক্তব্য ছিল, তিনি তৃণমূলে যোগ দেননি। তিনি তৃণমূলের অনুষ্ঠানে অতিথি হিসেবে সেখানে ছিলেন। তিনি তৃণমূলের পতাকাও হাতে তোলেননি। তাঁকে সম্মানিত করতে উত্তরীয় পরানো হয়েছিল। এ ছাড়া তিনি এখনও বিজেপি ত্যাগ করেননি বলেও বিধানসভায় জানান মুকুল রায়ের আইনজীবীরা।

কী বলছে সুপ্রিম কোর্ট?

এদিকে মুকুল রায় বিধায়ক থাকবেন কি না, সেই প্রসঙ্গে ১৭ জানুয়ারি সুপ্রিম কোর্ট স্পষ্ট করে উল্লেখ করে দিয়েছিল, যাতে এই সংক্রান্ত বিষয়ে বিধানসভার অধ্যক্ষ দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নিয়ে নেন। উল্লেখ্য, গত বছরের বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হন মুকুল রায়। কিন্তু তারপরে তৃণমূল ভবনে দেখা যায় তাঁকে। অভিষেক তাঁকে গলায় উত্তরীয় পরিয়ে দেওয়ার ছবিও প্রকাশ্যে এসেছে। কিন্তু মুকুল রায়ের আইনজীবীদের বক্তব্য, তিনি তৃণমূলে যোগ দেননি। তিনি এখনও বিজেপিতেই আছেন।

আরও পড়ুন : Madan Mitra: তার ছিঁড়েছিল আমফানে, সেই থেকে বন্ধ ট্রাম! খিদিরপুরে পরিদর্শনে মদন মিত্র

Follow Us
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
রেড রোড নয়, ব্রিগেডে পড়া হচ্ছে ইদের নামাজ
রেড রোড নয়, ব্রিগেডে পড়া হচ্ছে ইদের নামাজ
গোশালয়ে পুজো দেবেন, শুভেন্দু চললেন নবদ্বীপ
গোশালয়ে পুজো দেবেন, শুভেন্দু চললেন নবদ্বীপ
এসআইআর মামলায় মোড় ঘোরানো নির্দেশ দিল সুপ্রিম কোর্ট, কী জানেন?
এসআইআর মামলায় মোড় ঘোরানো নির্দেশ দিল সুপ্রিম কোর্ট, কী জানেন?
পুরীতে ছিল লুকিয়ে, সেখান থেকেই গ্রেফতার তৃণমূলের দিলীপ
পুরীতে ছিল লুকিয়ে, সেখান থেকেই গ্রেফতার তৃণমূলের দিলীপ