AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Debangshu Bhattacharya: ‘ভয় ছিল, তবুও…’, কীভাবে বিমান সেবিকার প্রেমে মজলেন দেবাংশু? মিষ্টি গল্প হার মানাবে সিনেমার প্লটকেও! TV9কে নিজেই জানালেন সবটা

Debangshu Bhattacharya marriage: নাহ, কোনও রাজনীতির কথা বার্তা নয়। বরং উল্টোটাই। একেবারের বন্ধুরা যেরকম এলোমেলো যে কোনও আলোচনা চালাতে পারেন ঘণ্টার পর ঘণ্টা। ঠিক তেমনই। TV9 বাংলার এক্সক্লুসিভলি দেবাংশু জানালেন ঠিক কীভাবে পরিচয়? 

Debangshu Bhattacharya: 'ভয় ছিল, তবুও...', কীভাবে বিমান সেবিকার প্রেমে মজলেন দেবাংশু? মিষ্টি গল্প হার মানাবে সিনেমার প্লটকেও! TV9কে নিজেই জানালেন সবটা
দেবাংশু ভট্টচার্য (ফাইল ছবি)Image Credit: Facebook
| Updated on: Nov 16, 2026 | 5:35 PM
Share

কলকাতা:  পাত্রী পেশায় বিমানসেবিকা। জনপ্রিয় বিমানসংস্থায় চাকরি করেন তিনি। বাড়ি উত্তরপাড়ায়।  গাঁটছড়া বাঁধতে চলেছেন দেবাংশু ভট্টাচার্য। ইতিমধ্যেই বাগদান পর্ব হয়ে গিয়েছে। রাজনীতির সঙ্গে যাঁর দূর দূরান্তের কোনও সম্পর্ক নেই, তাঁর সঙ্গেই দীর্ঘদিনের সম্পর্ক দাপুটে ছাত্রনেতা পূর্বতন শাসকদলের আইটি সেলের দায়িত্ব সামলে আসা দেবাংশুর।

পাত্রী যে পেশার সঙ্গে যুক্ত, তার সঙ্গে রাজ্য-রাজনীতির পরোক্ষ এবং প্রত্যক্ষ কোনও যোগাযোগ নেই। তা হলে দেবাংশুর সঙ্গে কোন সূত্রে পরিচয় বিমান সেবিকার? কী ভাবে গড়ে উঠল তাঁদের সম্পর্ক?

Whatsapp Image 2026 11 16 At 4.59.32 Pm

দেবাংশুর দেওয়া ছবি (তিনি এখনই নাম ও ছবি প্রকাশ্যে আনতে চাইছেন না।)

উত্তরপাড়া টাউন গার্লস হাইস্কুল থেকে পড়াশোনা করেছেন । স্কুল শেষ করে এয়ারহস্টেস-এর ট্রেনিংও নিয়েছেন। এদিকে, হাওড়ার ছেলে দেবাংশুর গলায় তখন ঝাঁঝালো রাজনীতির বাণী। প্রতিপক্ষকে বাক্যবাণে বিঁধবার প্রবল ক্ষমতা, সুবক্তা, বিচক্ষণতার সঙ্গে রাজনৈতিক দূরদর্শিতার মেলবন্ধুন- দেবাংশু তখন অনেক তরুণীর হার্ট থ্রব। ফলোয়ার্সও কয়েক লক্ষ। ঠিক সেই সময়েই একদিন ফেসবুকে এয়ার হোস্টেসের সঙ্গে পরিচয় হয় দেবাংশুর। কথা বার্তা হতে থাকে দু’জনের।

নাহ, কোনও রাজনীতির কথা বার্তা নয়। বরং উল্টোটাই। একেবারের বন্ধুরা যেরকম এলোমেলো যে কোনও আলোচনা চালাতে পারেন ঘণ্টার পর ঘণ্টা। ঠিক তেমনই।

দেবাংশু জানালেন ঠিক কীভাবে হবু বউয়ের  সঙ্গে তাঁর পরিচয়?

দেবাংশু জানালেন, পাত্রীর সঙ্গে তাঁর পাঁচ-ছ’বছরের পরিচিতি। দেবাংশু ফ্লাইটে উঠতে ভয় পেতেন। আর পাত্রী সে সময়ে বিমানসেবিকা হিসাবে কাজ করছেন। প্লেনে উঠতে ভয় কাটানোর জন্য একাধিক পরামর্শ দেবাংশুকে দিতে থাকেন ‘বান্ধবী’। বন্ধুত্ব সেখান থেকেই গড়ে ওঠে।

মাঝে বিমান সংস্থার কাজ ছেড়ে দুবাই চলে যান দেবাংশুর হবু স্ত্রী। কয়েকটি বেসরকারি সংস্থায় কাজও করেন। মাঝে বাংলায় রাজনৈতিক পটেরও পরিবর্তন হয়েছে। এই বছর খানেক হল তিনি ফিরে এসেছেন বাংলায়। তৃণমূল তখন ক্ষমতায় নেই। দেবাংশুও নিজেকে অনেকটা গুটিয়ে নিয়েছেন। দেবাংশুর কথায়, “যখন ক্ষমতা ছিল, রাজনৈতিক প্রতিপত্তি ছিল, তখন অনেক প্রস্তাব পেয়েছি। কিন্তু ক্ষমতা যখন নেই, যখন কচ্ছপের মতো গুঁটিয়ে নিয়েছি, তখনও ও  আমাকে মেন্টালি সাপোর্ট করে গিয়েছে। কথা আগে থেকেই হত। কিন্তু সে সময়ে আর বুঝতে অসুবিধা হইনি, এর সঙ্গে গোটা জীবনের পথটা চলা যায়।”

ইতিমধ্য়েই দুই পরিবারের উপস্থিতি বাগদান হয়ে গিয়েছে। ফেব্রুয়ারিতেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন তাঁরা।

Follow Us