AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Santanu Sen: ‘মাননীয়া আপনাকে অন্ধকারে রাখা হচ্ছে, সঠিক খবর পাচ্ছেন না’, বিস্ফোরক শান্তনু

RG Kar Case: শান্তনুর বক্তব্য, "মুখপাত্র হিসেবে নেত্রীর বিরুদ্ধে বলার কথা তো স্বপ্নেও ভাবতে পারিনি। অনেকের অপছন্দের কারণ হয়েও দলকে বারবার বাঁচানোর চেষ্টা করেছি।" তবে পদ থেকে সরানোয় ক্ষোভ প্রকাশ করেন শান্তনু।

Santanu Sen: 'মাননীয়া আপনাকে অন্ধকারে রাখা হচ্ছে, সঠিক খবর পাচ্ছেন না', বিস্ফোরক শান্তনু
শান্তনু সেন
| Edited By: | Updated on: Aug 16, 2024 | 12:00 AM
Share

কলকাতা: আরজি কর-কাণ্ডে প্রথমে মুখ না খুললেও, পরে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। প্রশ্ন তোলেন আরজি করের পড়াশোনার মান নিয়ে। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধেও মুখ খোলেন তিনি। এরপরই মুখপাত্র পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে শান্তনু সেনকে। আর পদ থেকে অপসারণের পর বিস্ফোরক দাবি করলেন সেই শান্তনু। দীর্ঘদিন ধরে দলের সৈনিক হিসেবে রয়েছেন তৃণমূলে। মুখপাত্র হিসেবেও কাজ করেছেন দীর্ঘ সময়। সেই শান্তনু সেনের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে ভুল বোঝানো হচ্ছে।

বৃহস্পতিবার তিনি সংবাদমাধ্যমের সামনে বলেন, “এই দলে আমার থেকে অনেক নবীন রাজনৈতিক নেতার কাছ থেকে আমাকে সরানোর বার্তা শুনতে হচ্ছে। আমি দলের পুরনো দিনের সৈনিক। অথচ এই দলে যারা বারবার দলবদল করে, একবার ওই দল একবার এই দল করে, মমতা বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ করে, তাঁরা দলে ঢুকে নেতা হয়ে যাচ্ছে। অথচ পরিষ্কার কথা বললেই ক্ষতি।”

TV9 বাংলার মুখোমুখি হয়ে আরজি কর প্রসঙ্গেও বিস্ফোরক কথা বলেন শান্তনু। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে তিনি বলেন, মাননীয়া, আমার নেত্রী, আপনি সঠিক খবর পাচ্ছেন না। আপনাকে অন্ধকারে রাখা হচ্ছে। আমি বারবার বলব, যদি মমতা বন্দ্যোপাধ্যায় ঠিকমতো বুঝতেন এবং প্রথম দিন থেকে ঠিক কাজ করতেন, তাহলে আরজি করের এই অবস্থা দাঁড়াতো না।

তিনি আরও বলেন, “মুখপাত্র হিসেবে নেত্রীর বিরুদ্ধে বলার কথা তো স্বপ্নেও ভাবতে পারিনি। অনেকের অপছন্দের কারণ হয়েও দলকে বারবার বাঁচানোর চেষ্টা করেছি।”

Follow Us
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?
'সরকারের গ্যারান্টি...', সিজেপি নেতা সৌরভ দাস সাফ যা বলে দিলেন...
'সরকারের গ্যারান্টি...', সিজেপি নেতা সৌরভ দাস সাফ যা বলে দিলেন...
মমতাকে ফোন অভিজিৎ দীপকের
মমতাকে ফোন অভিজিৎ দীপকের
চাপে পড়ে ১৫ দিনের মধ্যে কাটমানির সব টাকা ফেরতের আশ্বাস!
চাপে পড়ে ১৫ দিনের মধ্যে কাটমানির সব টাকা ফেরতের আশ্বাস!
১১ জনকে চিহ্নিত করে গ্রেফতার করল গুন্ডাদমন শাখা
১১ জনকে চিহ্নিত করে গ্রেফতার করল গুন্ডাদমন শাখা
সরকারের সঙ্গে বৈঠকের পর সিজেপির বার্তা, এই পয়েন্টটা মিস করেননি তো?
সরকারের সঙ্গে বৈঠকের পর সিজেপির বার্তা, এই পয়েন্টটা মিস করেননি তো?
আন্দোলনের নামে 'গুন্ডামি', রক্তাক্ত সাংবাদিকরা! কী পদক্ষেপ রাজ্যের?
আন্দোলনের নামে 'গুন্ডামি', রক্তাক্ত সাংবাদিকরা! কী পদক্ষেপ রাজ্যের?
ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর আপাতত শিক্ষামন্ত্রকের দায়িত্বে কে?
ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর আপাতত শিক্ষামন্ত্রকের দায়িত্বে কে?
ভাঙা সেতুই এখন মাথাব্যথার কারণ বিনপুরের বাসিন্দাদের, কেন?
ভাঙা সেতুই এখন মাথাব্যথার কারণ বিনপুরের বাসিন্দাদের, কেন?