
এবারের ইস্তেরারি তৃণমূলের নির্বাচনী স্লোগান ‘যে লড়ছে সবার ডাকে, সেই জেতাবে বাংলা মাকে’। শোনা যাচ্ছে বেশ কিছু সম্ভাব্য প্রতিশ্রুতির কথা।
১) মহিলাদের উন্নয়ন ও সুরক্ষায় বিশেষ জোর।
২) SC-ST সম্প্রদায়ের উন্নয়নে আরও জোর।
৩) স্বাস্থ্য ক্ষেত্রে বিশেষ চমক থাকতে পারে ইস্তেহারে। বাড়তে পারে স্বাস্থ্যসাথী অনুদান।
৪) কর্মসংস্থানের উপর বিশেষ গুরুত্ব।
৫) শিল্পায়নের নতুন দিশা থাকবে ইস্তেহারে।
৬) ইস্তাহারে জোর দেওয়া হবে বাঙালি অস্মিতা রক্ষায়।
বিধানসভা ভোটের নির্ঘণ্ট, প্রার্থীর নাম ঘোষণা হতেই বিভিন্ন ইস্যুকে সামনে রেখে ভোট প্রচার চালাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল। এই আবহে এবার ঘাটালের বিজেপি প্রার্থী রেলকে হাতিয়ার করে শুরু করলেন। ঘাটাল শহরের বিভিন্ন এলাকায় পোস্টার সাঁটিয়ে প্রতিশ্রুতি দিচ্ছে বিজেপি।পোস্টারে লেখা ‘ঘাটালে রেল ছুটবে এটা মোদিজীর গ্যারান্টি, ঘাটালে রেল আনতে বিজেপি প্রার্থী শীতল কপাট কে বিপুল ভোটে জয়ী করুন।
Live Assembly Election 2026 News Updates in Bengali: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের নির্বাচনী ইস্তেহার চূড়ান্ত। আজকালের মধ্যেই প্রকাশিত হবে রাজ্যের শাসক দলের ইস্তেহার। সামাজিক সুরক্ষার পাশাপাশি কর্মসংস্থান, স্বাস্থ্য, শিক্ষায় জোর শাসকদলের। একইসঙ্গে ভোট যুদ্ধে বাঙালি অস্মিতা আবারও হাতিয়ার তৃণমূলের। সেই সঙ্গে বিজেপির বাংলা দখল ও বাঙালিকে হেনস্থার বিরুদ্ধে রাজনৈতিক ভাবে যুদ্ধ ঘোষণা করছে তৃণমূল। একুশের ভোটে তৃণমূলের স্লোগান ছিল ‘বাংলা নিজের মেয়েকেই চায়’। এবারের ভোটে নতুন স্লোগান হতে চলেছে ‘যে লড়ছে সবার ডাকে/সেই বাঁচাবে বাংলা মা কে’।