West Bengal Election 2026 Highlights: কলকাতা একাধিক জায়গায় হানা ইডির, CEO দফতর অভিযানে SUCI

West Bengal Assembly Elections 2026 Highlights: রাজ্যে গরম যেমন বাড়ছে, রাজনীতির পারদও চড়ছে। সকাল থেকে ভোটপ্রচারে নেমে পড়েছেন রাজনৈতিক দলগুলির নেতা-নেত্রীরা। বুধবার সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানিও হয়। সবমিলিয়ে ঘটনার ঘনঘটা। প্রতি মুহূর্তের আপডেট পান টিভি৯ বাংলায়।

West Bengal Election 2026 Highlights: কলকাতা একাধিক জায়গায় হানা ইডির, CEO দফতর অভিযানে SUCI
প্রতি মুহূর্তের খবরের আপডেট পান টিভি৯ বাংলায়Image Credit source: TV9 Bangla

| Edited By: Sharath S

Apr 02, 2026 | 3:03 PM

Live Assembly Election 2026 News Updates in Bengali: এপ্রিলের শুরু। রাজ্যে তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তবে বাংলায় রাজনীতির পারদ কিছুদিন আগে থেকেই চড়তে শুরু করেছে। ভোটের বাংলায় প্রথম দফার নির্বাচনে মনোনয়ন জমা দেওয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার থেকে দ্বিতীয় দফার মনোনয়নও জমা দেওয়া শুরু হবে। বৃহস্পতিবার ভবানীপুর আসনে মনোনয়ন জমা দেবেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তাঁর মনোনয়ন জমা দেওয়ার সময় থাকার কথা অমিত শাহর। বুধবার রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রচার কর্মসূচি রয়েছে রাজনৈতিক দলগুলির নেতা-নেত্রীদের। আবার এদিন সুপ্রিম কোর্টে এসআইআর মামলা। সবমিলিয়ে রাজ্যে ঘটনার ঘনঘটা। প্রতি মুহূর্তের আপডেট পেতে নজর রাখুন টিভি৯ বাংলায়।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 01 Apr 2026 02:59 PM (IST)

    Congress: প্রার্থী নিয়ে বিধানভবনে কংগ্রেসের তুমুল অশান্তি, রক্তারক্তিকাণ্ড

    • প্রার্থী নিয়ে ক্ষোভ, প্রদেশ কংগ্রেস ভবনে রক্তারক্তিকাণ্ড
    • টিকিট নিয়ে বিক্ষোভ কংগ্রেস কর্মীদের একাংশের
    • সংঘর্ষে মাথা ফাটল এক কংগ্রেস কর্মীর
    • বিক্ষোভে আমতার বিক্ষুব্ধ কংগ্রেস নেতা অসিত মিত্র
    • টাকা দিলেই টিকিট, অভিযোগ কংগ্রেস কর্মীদের একাংশের
    • সংঘর্ষ, লাঠালাঠি,  আর তাতেই মাথা ফাটে এক কংগ্রেস কর্মীর।
  • 01 Apr 2026 01:14 PM (IST)

    SUICI: CEO দফতর অভিযানে SUCI? কী দাবি তাদের?

    • মঙ্গলবার সিইও দফতরের সামনে অবস্থান করেছিল তৃণমূল। সিইও দফতরের সামনেই বিজেপির সঙ্গে গন্ডগোল হয়েছিল রাজ্যের শাসকদলের।
    • বুধবার সিইও দফতর অভিযানে এসইউসিআই।
    • অবৈধভাবে নাম কাটা হচ্ছে বলে অভিযোগ SUCI-র।
    • এসইউসিআইয়ের দাবি, মৃত ও ডুপ্লিকেট নাম, যা বাদ গিয়েছে, সেটা বাদ দিয়ে, ২০২৫ সালের ভোটার তালিকার ভিত্তিতেই ভোট করাতে হবে।
    • সিইও দফতরের সামনে ব্যারিকেড দেওয়া হয়েছে।
  • 01 Apr 2026 11:41 AM (IST)

    আজ থেকে জনগণনা শুরু, বাদ বাংলা

    •  আজ থেকে দেশজুড়ে শুরু হল জনগণনা। দুই ধাপে জনগণনা হবে। এর পাশাপাশি শুরু হচ্ছে বাসস্থানের গণনাও।
    • তবে জনগণনা শুরু হচ্ছে না পশ্চিমবঙ্গে। এ নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক।
    •  জানা গিয়েছে, জনগণনা নিয়ে রাজ্য এখনও বিজ্ঞপ্তি জারি করেনি।
    • কেন্দ্রের রেজিস্ট্রার জেনারেল মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ জানিয়েছেন, বিষয়টি পশ্চিমবঙ্গকে জানানো হয়েছে।
  • 01 Apr 2026 11:39 AM (IST)

    TMC: গুজরাটি ‘ভাই-বোনদের’ কাছে ক্ষমা চাইলেন মমতা, কেন?

    • ভোটের বাংলায় গুজরাটিদের নিয়ে দলের সাংসদ মহুয়া মৈত্রের মন্তব্যে অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস। গুজরাটি সম্প্রদায়কে নিয়ে মহুয়ার বিতর্কিত মন্তব্যের জেরে ভবানীপুরে গুজরাটি সম্প্রদায়ের মানুষ রীতিমতো ক্ষিপ্ত।
    • এবার ৭০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অসীম বসু সোশ্যাল মিডিয়ায় দলের সাংসদের মন্তব্যের নিন্দা করলেন। দল এই ধরনের মন্তব্য অনুমোদন করে না বলে জানালেন।
    • একইসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বার্তাও পড়ে শোনালেন তিনি। যেখানে মহুয়ার মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন স্বয়ং মমতা।

    বিস্তারিত: গুজরাটিদের নিয়ে মহুয়ার মন্তব্যে বিতর্ক, ক্ষমা চাইলেন স্বয়ং মমতা

  • 01 Apr 2026 11:34 AM (IST)

    Supreme Court: এসআইআর মামলার শুনানি, কী বলল সুপ্রিম কোর্ট?

    • ৭ এপ্রিলের মধ্যে বিবেচনাধীন সমস্ত ভোটারের ভাগ্য নির্ধারিত হয়ে যাবে। বুধবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ স্পষ্ট করে দিল।
    • প্রধান বিচারপতি জানিয়েছেন, মঙ্গলবারই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির থেকে একটি চিঠি পেয়েছেন তাঁরা।
    • চিঠিতে জানানো হয়েছে ৪৭ লক্ষ কেসের সমাধান হয়েছে। প্রত্যেক দিন ২ লক্ষ কেসের সমাধান করা হচ্ছে।

    বিস্তারিত: এবার ভোট দিতে না পারার অর্থ এমন নয় যে ভোটাধিকার চলে গেল, বলল সুপ্রিম কোর্ট

  • 01 Apr 2026 11:30 AM (IST)

    ED: তৃণমূল ঘনিষ্ঠ সোনা পাপ্পুর বাড়িতে হানা ইডির

    • ভোটের আগেই ফের সক্রিয় কেন্দ্রীয় বাহিনী। শহরে ফের ইডি অভিযান।
    • আজ, বুধবার (১ এপ্রিল) বালিগঞ্জের ত্রাস সোনা পাপ্পুর বাড়িতে হাজির হল ইডি। বালিগঞ্জের ফার্ন রোডে সোনা পাপ্পুর বাড়িতে ইডি তল্লাশি অভিযান চালায়।
    • জোর করে বেআইনি নির্মাণের সঙ্গে যুক্ত সোনা পাপ্পু। তাঁর বিরুদ্ধে প্রচুর টাকার তোলাবাজির অভিযোগও রয়েছে। এবার তাঁর বিরুদ্ধে ইডির অ্যাকশন।

    বিস্তারিত: ভোটের আগেই অ্যাকশন মোডে ইডি, সোনা পাপ্পুর বাড়ি সহ ৬ জায়গায় তল্লাশি

Follow Us