AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bomb Recovered : খাস কলকাতায় অটোর ভিতর উদ্ধার বোমা, গুলি; তবে কি বড় কোনও ছক, উঠছে প্রশ্ন

Haridevpur: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রথমে বিষয়টি খুব একটা গুরুত্ব দেননি এলাকার লোকজন। তবে দীর্ঘক্ষণ অটোটি দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের।

Bomb Recovered : খাস কলকাতায় অটোর ভিতর উদ্ধার বোমা, গুলি; তবে কি বড় কোনও ছক, উঠছে প্রশ্ন
এই অটো থেকেই বোমা উদ্ধার হয়েছে। নিজস্ব চিত্র।
| Edited By: | Updated on: Apr 23, 2022 | 11:42 AM
Share

কলকাতা: কুলতলিতে অস্ত্র কারখানার খোঁজ মিলেছিল শুক্রবার। ২৪ ঘণ্টা কাটতে না কাটতে এবার খাস কলকাতায় অটোর ভিতর থেকে উদ্ধার হল বিপুল সংখ্যক বোমা, অস্ত্র। শুক্রবার রাতে হরিদেবপুর থানা (Haridebpur Police Station) এলাকায় একটি অটোর ভিতর থেকে ১৯টি তাজা বোমা, ১টি পিস্তল, ২টি কার্তুজ উদ্ধার হয়। এলাকার একটি ক্লাবের সামনে দাঁড়িয়েছিল অটোটি। সেখান থেকেই হরিদেবপুর থানার পুলিশ অস্ত্র, বোমা উদ্ধার করে। এই ঘটনা ঘিরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। প্রশ্ন উঠছে, কী কারণে এই বোমা, অস্ত্র রাখা হল। তবে কি বড় কোনও ছক কষা হচ্ছিল? নাকি এখান থেকে কোথাও পাচার করার পরিকল্পনা ছিল এই বোমা, অস্ত্র? অটো চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

কলকাতার অত্যন্ত জনবহুল এলাকা হরিদেবপুর। সবথেকে তাৎপর্যপূর্ণ হল, হরিদেবপুর থানার সামনে যে রাস্তা, তা থেকে কিছু দূরে শুক্রবার রাতে অটোটি দাঁড়িয়ে ছিল। যদিও ভিতরে কোনও লোক ছিল না। সেখান থেকেই তাজা বোমা, গুলি, পিস্তল উদ্ধার হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রথমে বিষয়টি খুব একটা গুরুত্ব দেননি এলাকার লোকজন। তবে দীর্ঘক্ষণ অটোটি দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। সামনে গিয়ে দেখেন পিছনের সিটের সামনে কিছু জড়ো করা রয়েছে। তাঁরাই এরপর থানায় জানান। পুলিশ পৌঁছে অটো থেকে বোমা, গুলি, পিস্তল উদ্ধার করে। কে বা কারা এগুলি রেখেছে তা খতিয়ে দেখছে পুলিশ।

যেখানে অটোটি দাঁড় করানো ছিল, সেখানে ক্লোজ় সার্কিট ক্যামেরা রয়েছে। পুলিশ সেই সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখবে। স্থানীয় বাসিন্দারা জানান, অটোর মধ্যে একটি পলিথিন দিয়ে চাপা দেওয়া ছিল বোমা। এই অটোর মালিক কে তা নিয়েও প্রশ্ন উঠেছে। কেউই ঠিক করে বলতে পারছেন না এই অটো এলাকার কারও কি না।

আরও পড়ুন: Duare Sarkar Scheme: দুয়ারে ‘সরকার’, তবু আট মাস ধরে ভোগান্তির শেষ নেই একটা শংসাপত্র পেতে

Follow Us
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!