AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata Banerjee: আমি মৃত্যুকে নয়, মৃত্যু আমাকে ভয় পায়: মমতা

Mamata Banerjee: মমতা বলেন, 'আমি মৃত্যুকে ভয় পাই না। মৃত্য়ু আমাকে ভয় পায়। কেউ কেউ চায় ভোটে সবাইকে ভয় দেখাতে। সবাইকে এখন এনআইএ, সিবিআই, ইনকাম ট্যাক্স, ইডির হাতে ধরাতে চায়। আমি বলি, এর থেকে তো ভাল একটা জেলখানা বানিয়ে দিন। সবাইকে ভরে দিন।'

Mamata Banerjee: আমি মৃত্যুকে নয়, মৃত্যু আমাকে ভয় পায়: মমতা
মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Apr 11, 2024 | 10:20 AM
Share

কলকাতা: ইদের সকালে রেড রোডে বিশেষ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়। সঙ্গে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। আসন্ন লোকসভা নির্বাচনের আগে রেড রোডের অনুষ্ঠান থেকে সংখ্যালঘুদের আরও কাছে টানার চেষ্টা মুখ্যমন্ত্রী মমতার।

রেড রোডে মমতার বক্তব্য একনজরে-

  1. ‘আমি মৃত্যুকে ভয় পাই না। মৃত্য়ু আমাকে ভয় পায়। কেউ কেউ চায় ভোটে সবাইকে ভয় দেখাতে। সবাইকে এখন এনআইএ, সিবিআই, ইনকাম ট্যাক্স, ইডির হাতে ধরাতে চায়। আমি বলি, এর থেকে তো ভাল একটা জেলখানা বানিয়ে দিন। সবাইকে ভরে দিন। কিন্তু দেশের ১৩০ কোটি মানুষ, সবাইকে আপনি জেলে ভরতে পারবেন? আমরা রয়্যাল বেঙ্গল টাইগারের মতো লড়ি।’
  2. ‘জুলুমবাজি, ভাঁওতাবাজি করে জনতার আশীর্বাদ পাওয়া যায় না। আমি দেশের জন্য রক্ত দিতে তৈরি, কিন্তু দেশের উপর অত্য়াচার সহ্য করব না। ভোটের সময় ওঁরা বেছে বেছে মুসলিম নেতাদের ফোন করে, আর জিজ্ঞেস করে কী দরকার।’
  3. ‘আমি জানি অনেকের মনে প্রশ্ন আছে সিএএ , এনআরসি হবে কি না। আবার অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে আসছে। কিন্তু আমরা গায়ের জোর মানব না। (নাম না করে বিজেপিকে বিঁধে) আবার বলছে, নাগরিক কীভাবে হলেন? আপনি আগে ভাবুন, আমরা যদি নাগরিক না হই, তাহলে আপনারা কীভাবে নাগরিক হলেন? মানুষ ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানিয়েছে, মুখ্যমন্ত্রী বানিয়েছে।’
  4. ‘আমার ইচ্ছা সর্বধর্ম সমন্বয়। আমার ইচ্ছা আপনাদের নিরাপত্তা, আপনাদের জীবন। নো এনআরসি, নো সিএএ, নো ইউনিফর্ম সিভিল কোড। সব মানুষের অধিকার তাঁর নিজস্ব অধিকার। নিজস্ব অধিকারের মতো থাকবে। আমার সঙ্গে লড়তে এলে জেনে রেখো, আমাকে জেলে ভরে দিতে পারো, আমার গলা কেটে দিতে পারো… কিন্তু আমি বিশ্বাস করি ঈশ্বর যা চান, সেটাই হয়।’
  5. ‘আপনাদের পরিবারের লোকজন, যাঁরা বাইরে কাজ করেন… তাঁদের বলবেন, ভোটটা যেন দিয়ে যায়। নাহলে নামগুলো কেটে দেবে। মাছের মাথা হল সিএএ, ল্যাজা হল এনআরসি। আর মাঝের পেটিটা হল অভিন্ন দেওয়ানি বিধি।’
  6. ‘বরাবর আপনাদের আশীর্বাদে-দোয়ায় আমরা এখানে আছি। যদিও এখানে বলা উচিত নয়, কিন্তু নির্বাচনের সময় মনে রাখবেন, আমাদের সঙ্গে লড়াই বিজেপির। দিল্লিতে ইন্ডিয়া জোট কী করবে, আমরা দেখে নেব। কিন্তু বাংলায় আমরা লড়ছি বিজেপির বিরুদ্ধে। একটা ভোটও যেন অন্য কোনও দলে না যায়, তৃণমূল কংগ্রেস পায়।’
  7. ‘যতই দুষ্টুমি, চক্রান্ত হোক। যতই রাম-বাম-শ্যাম এক হোক। মনে রাখবেন, আপনাদের ইমানদারি বাংলার মা-মাটি-মানুষকে শান্তিতে রেখেছে। আপনারা শান্তিতে থাকবেন। আপনাদের জীবনের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। আমরা থাকতে কেউ আপনাদের উপর কোনও অত্যাচার করতে পারবে না।’

Follow Us