AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nabanna: এবার রাজ্য সরকারের এই কর্মীদের ছুটি নিয়ে বড় নির্দেশ দিল নবান্ন

Extra Leave for Police and Home Guards: যোগ্য কর্মীরা তাঁদের অতিরিক্ত পরিশ্রমের পরিপূরক হিসেবে মোট ১০ দিনের বিশেষ ছুটির সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে ৮ দিনের ক্ষতিপূরণমূলক নৈমিত্তিক ছুটি (Compensatory Casual Leave)। এর পাশাপাশি, রাজ্যপালের অনুমোদনক্রমে আরও ২ দিনের অতিরিক্ত বিশেষ ছুটি (Special Leave) মঞ্জুর করা হয়েছে।

Nabanna: এবার রাজ্য সরকারের এই কর্মীদের ছুটি নিয়ে বড় নির্দেশ দিল নবান্ন
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীImage Credit: Social Media
| Edited By: | Updated on: Jun 08, 2026 | 4:14 PM
Share

কলকাতা: উৎসবের মরশুমে রাজ্যবাসীকে সুরক্ষা দিতে দিন-রাত এক করে ডিউটি করা পুলিশ ও হোমগার্ড কর্মীদের জন্য সুখবর দিল রাজ্য সরকার। ২০২৫ সালের দুর্গাপুজো-সহ অন্যান্য গেজেটেড ছুটিতে টানা ৭ দিনের বেশি ডিউটি করা কর্মীদের জন্য একগুচ্ছ অতিরিক্ত ছুটির ঘোষণা করা হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ এবং রাজ্য ও কলকাতা হোমগার্ড সংগঠনের সকল স্তরের কর্মীরা এই সুবিধার আওতায় আসবেন।

রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী, যোগ্য কর্মীরা তাঁদের অতিরিক্ত পরিশ্রমের পরিপূরক হিসেবে মোট ১০ দিনের বিশেষ ছুটির সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে ৮ দিনের ক্ষতিপূরণমূলক নৈমিত্তিক ছুটি (Compensatory Casual Leave)। এর পাশাপাশি, রাজ্যপালের অনুমোদনক্রমে আরও ২ দিনের অতিরিক্ত বিশেষ ছুটি (Special Leave) মঞ্জুর করা হয়েছে।

তবে এই ছুটি ভোগের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। নির্দেশিকায় জানানো হয়েছে:

  • সংশ্লিষ্ট কর্মীদের এই ১০ দিনের ছুটি আগামী ৩১ ডিসেম্বর, ২০২৬-এর মধ্যে ব্যবহার করতে হবে।

  • সাধারণ ক্যাজুয়াল লিভ (CL) ছাড়া অন্য কোনও ধরনের ছুটি, গেজেটেড ছুটি কিংবা স্থানীয় ছুটির সঙ্গে মিলিয়ে বা যুক্ত করে এই বিশেষ ছুটি নেওয়া যাবে না।

রাজ্য সরকারের এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই খুশি পুলিশ ও হোমগার্ড কর্মীরা।

Follow Us
ভাঙা সেতুই এখন মাথাব্যথার কারণ বিনপুরের বাসিন্দাদের, কেন?
ভাঙা সেতুই এখন মাথাব্যথার কারণ বিনপুরের বাসিন্দাদের, কেন?
পাশে অসম্পূর্ণ সেতু, দেখুন কীভাবে জীবনের ঝুঁকি নিয়ে চলছে পারাপার
পাশে অসম্পূর্ণ সেতু, দেখুন কীভাবে জীবনের ঝুঁকি নিয়ে চলছে পারাপার
কারও বয়স ৫০, কারও ৪৮, ছাত্র আন্দোলনে মিশে চালিয়েছিল হামলা
কারও বয়স ৫০, কারও ৪৮, ছাত্র আন্দোলনে মিশে চালিয়েছিল হামলা
'খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না', কার উদ্দেশে বললেন শুভেন্দু?
'খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না', কার উদ্দেশে বললেন শুভেন্দু?
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
'উপরে ভগবান আর নীচে প্রধান', এই প্রবাদ কেন বললেন দিলীপ ঘোষ
'উপরে ভগবান আর নীচে প্রধান', এই প্রবাদ কেন বললেন দিলীপ ঘোষ
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!