West bengal News Update: মালদহে ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার
West Bengal News Updates: অন্যদিকে, জঙ্গি যোগের অভিযোগে গ্রেফতার হয়েছে হামিম মণ্ডল। এছাড়াও গ্রেফতার তাঁর বান্ধবী অর্পিতা সরকার। কয়েকটি সন্দেহজনক সমাজমাধ্যম হ্যান্ডলের নাম উঠে আসছে। সেগুলি সবই পাকিস্তান থেকে পরিচালিত বলে গোয়েন্দারা জানাচ্ছেন।

২০০৭ সালে প্রথম কলকাতা ছেড়ে চলে যেতে হয়েছিল তাঁকে। এরপর ২০২৬ সালে বিজেপি ক্ষমতায় আসার পর ফিরে এসেছেন তিনি। তসলিমা নাসরিন। গতকাল রবীন্দ্র সদনের এক অনুষ্ঠানে ছিলেন তসলিমা। আজও কলকাতায় রয়েছেন তিনি। আজ নজর থাকবে সেই খবরে।
অন্যদিকে, জঙ্গি যোগের অভিযোগে গ্রেফতার হয়েছে হামিম মণ্ডল। এছাড়াও গ্রেফতার তাঁর বান্ধবী অর্পিতা সরকার। কয়েকটি সন্দেহজনক সমাজমাধ্যম হ্যান্ডলের নাম উঠে আসছে। সেগুলি সবই পাকিস্তান থেকে পরিচালিত বলে গোয়েন্দারা জানাচ্ছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ছাড়াও বেশ কয়েকজন পুলিশ আধিকারিক এবং বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন ওই জঙ্গির নিশানায় বলে খবর। নজর থাকবে এই ধরনের খবরেও।
LIVE NEWS & UPDATES
-
Malda: মালদহে ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালিয়ে কয়েক কোটি টাকা ও সোনা উদ্ধার
- মালদহের মঙ্গলবাড়িতে ফ্ল্যাট থেকে উদ্ধার হল প্রায় আড়াই কোটি টাকা ও সোনা।
- উদ্ধার হয়েছে নিষিদ্ধ কাফ সিরাপ।
- দক্ষিণ দিনাজপুরে গত ৫ জুলাই ১৫০০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপসহ ৪ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করেই পুলিশ মঙ্গলবাড়ির এই ফ্ল্যাটের হদিস পায়।
- ফ্ল্যাটটি দিলীপ সাহা নামের এক ব্যক্তির, যেখানে পিন্টু সরকার নামের এক ব্যক্তি ভাড়া থাকতেন।
- পুলিশের দাবি, এই টাকা মাদক পাচার বিশেষ করে নিষিদ্ধ কাফ সিরাপের কালো কারবারে ব্যবহার করা হত।
- মালদহ থানা, দক্ষিণ দিনাজপুর পুলিশ এবং রাজ্য পুলিশের স্পেশাল অপারেশন টিম যৌথভাবে এই তল্লাশি অভিযান চালায়।
-
CM Suvendu Adhikari: মুখ্যমন্ত্রী শুভেন্দুর জন্য এবার বুলেটপ্রুফ গাড়ি
- তাঁর গতিবিধির উপর নজর রেখেছে জঙ্গিরা।
- বর্ধমান থেকে সন্দেহভাজন জইশ জঙ্গি হামিম মণ্ডলকে জেরা করে এই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।
- তারপরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তায় জোর দেওয়া হল। মুখ্যমন্ত্রীর জন্য বুলেটপ্রুফ গাড়ির ব্যবস্থা করে হয়েছে।
- রবিবার কাঁথির বাড়ি থেকে সেই বুলেটপ্রুফ গাড়িতেই কলকাতার উদ্দেশে রওনা দেন শুভেন্দু।
বিস্তারিত পড়ুন: মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় জোর, বুলেটপ্রুফ গাড়িতে বাড়ি থেকে রওনা শুভেন্দুর
-
-
Tulu Mondal: টুলু মণ্ডলের সঙ্গে নাম জড়াল অভিষেকের পিএ-র
- এবার বীরভূমের ‘পাথর সম্রাট’ টুলু মণ্ডলের সঙ্গে নাম জড়াল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের।
- টুলুর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের চাপ দেওয়ার অভিযোগ উঠল সুমিতের বিরুদ্ধে।
- বীরভূম ছাড়িয়ে পূর্ব মেদিনীপুরেও আতঙ্কের সাম্রাজ্য ছড়িয়েছিলেন পাথর সম্রাট টুলু।
- এগরার ঠিকাদার শেখ মুক্তাজুলের অভিযোগ, পূর্ব মেদিনীপুরেও প্রভাব খাটিয়ে সরকারি কাজের বরাত ছিনিয়ে নিতেন টুলু।
বিস্তারিত পড়ুন: ‘একটু বেশি লাফালাফি করছেন, কেসটা তুলে নিন’, টুলুর হয়ে ঠিকাদারকে ‘হুমকি’ অভিষেকের PA-র
-
ধুন্ধুমার কাণ্ড! রানিকুঠি-বাঘাযতীন রুটে চলছে না ২৫০ অটো
কলকাতা: অটোর পারমিট দেওয়া নিয়ে ইউনিয়নের দুই গোষ্ঠীর বিবাদের জের। বাঘাযতীন-রানিকুঠি রুটে অটো চলাচল বন্ধ। ইউনিয়নের দুই গোষ্ঠীর ভূমিকায় বচসা ও ধাক্কাধাক্কি। বিধায়ক পাপিয়া অধিকারীর ভূমিকায় তীব্র ক্ষোভ অটো চালকদের একাংশ। এই সব ঝামেলার জেরে রীতিমতো বন্ধ বাঘাযতীন-রানিকুঠি রুটে অটো। সমস্যায় সাধারণ মানুষজন।
-
ধৃত জঙ্গির পারফরমেন্সে খুশি গ্যাং
মহম্মদ হামিম মন্ডলের পারফরম্যান্স দেখে খুশি ছিল শাহজাদ ভাট্টি গ্যাং।
দুবাই যাওয়ার অফার এসেছিল হামিমের কাছে, STF এর জেরায় স্বীকার ধৃত জঙ্গির।
ভাট্টি গ্যাংয়ের অন্যতম এক মাথা দুবাই থেকে অপারেট করে বলে জানতে পেরেছে STF। তার থেকেই কি ডাক এসেছিল? তদন্ত চলছে
সূত্রের খবর, হামিমের থেকে পাসপোর্ট মেলেনি, তবে দুবাই যাওয়ার জন্য পাসপোর্টের আবেদন করার পরিকল্পনা ছিল বলেও জানিয়েছে।
-
-
শাসক বদল হলেও তোলাবাজির সংস্কৃতি বদলায়নি: দিলীপ ঘোষ
-
গড়িয়া-বাঁকুড়া-হুগলি, চারিদিকে ইডি, হঠাৎ কী হল?
-
আরামবাগে BJP নেতাকে লক্ষ্য করে চলল গুলি
বিজেপি নেতাকে লক্ষ্য করে একাধিক গুলি। আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওই বিজেপি নেতা।
আরামবাগের গৌরহাটির বাসিন্দা সুজন গড়াই, স্থানীয় বিজেপি নেতা বলে পরিচিত এলাকায়। পেশায় তিনি রাজমিস্ত্রির কাজ করেন।
শনিবার রাতে বাজার থেকে বাড়ি ফিরছিলেন মোটর বাইকে করে।
সেই সময় তাকে লক্ষ্য করে ডোঙ্গল এলাকায় এলোপাথাড়ি গুলি চালায় দুষ্কৃতীরা এমনটাই অভিযোগ।
-
নুঙ্গি স্টেশনে দোকান ভাঙল বুলডোজার
বজবজ-শিয়ালদহ শাখার নুঙ্গি রেলস্টেশনের প্ল্যাটফর্ম সংলগ্ন এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়।
রেলওয়ের জমিতে গড়ে ওঠা অবৈধ দোকান সরাতে শনিবার রাতে বুলডোজার নিয়ে নামে প্রশাসন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০ থেকে ১৫ দিন আগে মাইকিং করে দোকানদারদের রেলওয়ের জমি খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল।
নির্দিষ্ট সময়ের মধ্যে দোকান না সরানোয় মহেশতলা থানার পুলিশ ও রেল পুলিশের যৌথ উদ্যোগে উচ্ছেদ অভিযান চালানো হয়।
অভিযানে প্রায় ১০০ থেকে ১৫০টি দোকান ভেঙে ফেলা হয়েছে বলে দাবি।
Published On - Aug 02,2026 11:02 AM
