AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal LIVE UPDATE: আজ থেকে বাংলায় শুরু হচ্ছে জনগণনা, ২০ বছর পর তসলিমার কথা শুনবে কলকাতা, সব খবরের আপডেট একনজরে

| Updated on: Aug 01, 2026 | 10:04 AM
Share

LIVE NEWS UPDATE: আজ শনিবার থেকে শুরু হল জনগণনা। রাতেই লিঙ্ক তৈরি করে দেওয়া হয়েছে। সেলফ এনুম্যারেশনের মাধ্যমে এই প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন সাধারণ মানুষ। অন্যদিকে, এদিনই কলকাতার এক অনুষ্ঠানে বক্তব্য রাখবেন তসলিমা নাসরিন। ২০ বছর পর কলকাতায় এসেছেন তিনি। অনুষ্ঠানে থাকবেন শুভেন্দু অধিকারী।

West Bengal LIVE UPDATE: আজ থেকে বাংলায় শুরু হচ্ছে জনগণনা, ২০ বছর পর তসলিমার কথা শুনবে কলকাতা, সব খবরের আপডেট একনজরে
Image Credit: PTI

LIVE NEWS & UPDATES

  • 01 Aug 2026 10:04 AM (IST)

    West Bengal Census: শুরু হল জনগণনা, বাড়িতে বসেই নিজেই করুন ফর্ম ফিল আপ

    • ১ অগস্ট শনিবার থেকে রাজ্যে শুরু হচ্ছে জনগণনা। দেশ জুড়েই জনগণনা হচ্ছে। এই প্রথম ডিজিটাল জনগণনা হচ্ছে।
    • জনগণনার প্রথম ধাপ হিসাবে আগামী ১৫ দিন সেল্ফ এনুমারেশন (Self Enumeration) প্রক্রিয়া চলবে। ১ থেকে ১৫ অগস্ট রাজ্যের বাসিন্দারা বাড়ি বসে, অনলাইনে নিজেরাই জনগণনার ফর্ম পূরণ করতে পারবেন।
    • জনগণনার প্রথম ধাপে সেল্ফ এনুমারেশন করার জন্য শুক্রবার রাত ১২টা থেকেই প্রয়োজনীয় লিঙ্ক সাধারণ মানুষের জন্য চালু করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কলকাতা পুরসভার কমিশনার তথা কলকাতার প্রিন্সিপাল সেন্সাস অফিসার স্মিতা পান্ডে।

২০ বছর পর কলকাতায় এসেছেন লেখিকা তসলিমা নাসরিন। কলকাতার অনুষ্ঠানে বক্তব্য রাখবেন তিনি। ওসমান গণি নামে এক ব্যক্তির উদ্যোগে এই আয়োজন করা হয়েছে। সেখানেই কবিতাপাঠ করবেন তসলিমা। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Published On - Aug 01,2026 9:59 AM

Follow Us