West Bengal Live Update News: তোলাবাজির অভিযোগে গ্রেফতার কাউন্সিলর
West Bengal Live Update CM Suvendu Adhikari News: আজ ফের মন্ত্রিসভার বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজকের বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তার মধ্যে রয়েছে বকেয়া ডিএ, সপ্তম পে কমিশন। ডিএ নিয়ে কী সিদ্ধান্ত নেন শুভেন্দু, সেদিকেই তাকিয়ে রাজ্য সরকারি কর্মচারীরা। এদিকে, আজ মাধ্যমিক-উচ্চমাধ্যমিকে কৃতীদের সংবর্ধনা দেওয়া হবে।

কলকাতা : আজ ফের মন্ত্রিসভার বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজকের বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তার মধ্যে রয়েছে বকেয়া ডিএ, সপ্তম পে কমিশন। ডিএ নিয়ে কী সিদ্ধান্ত নেন শুভেন্দু, সেদিকেই তাকিয়ে রাজ্য সরকারি কর্মচারীরা। এদিকে, আজ মাধ্যমিক-উচ্চমাধ্যমিকে কৃতীদের সংবর্ধনা দেওয়া হবে। CBSE, ISC, ICSE কৃতীদেরও সংবর্ধনা দেওয়া হবে। এছাড়া, আজ বিএসএফ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করবেন শুভেন্দু অধীকারী। ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তর নিয়ে কোথায় কী সমস্যা হচ্ছে, সেই নিয়ে বৈঠক করা হবে। বৈঠকে থাকবেন মুখ্যসচিব ও উচ্চ পদস্থ আধিকারিকরা। এদিকে, আজ নজর থাকবে পার্ক সার্কাসের দিকেও। সব খবরের আপডেট পেতে চোখ রাখুন টিভি৯ বাংলায়।
LIVE NEWS & UPDATES
-
তোলাবাজির অভিযোগে গ্রেফতার কাউন্সিলর
তোলাবাজির অভিযোগে গ্রেফতার কাউন্সিলর সুশোভন মন্ডল( মাইকেল) গ্রেফতার করল বাগুইহাটি থানার পুলিশ।
ব্যবসায়ীর কাছ থেকে পাঁচ লক্ষ টাকা তোলা নেওয়ার অভিযোগ।
বিধান নগর পৌর নিগমের ২৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর।
-
বেসরকারি স্কুলগুলিকে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
বন্ধ হল সব ধর্মীয় ভাতা। তার বদলে শিক্ষার জন্য নতুন করে যোজনা চালু করল বিজেপি সরকার (BJP Goverment)। আজ মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের কৃতী পড়ুয়াদের সংবর্ধনা অনুষ্ঠান ছিল।
সেইখান থেকেই এই কথা বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পাশাপাশি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকেও বড় বার্তা দিলেন শুভেন্দু। লাগামছাড়া বেতনের জন্য মধ্যবিত্ত বাড়ির পড়ুয়ারা অসুবিধায় পড়েন। সেই কারণেই এমন কড়া বার্তা শুভেন্দুর।
বিস্তারিত পড়ুন: Suvendu on Private School: ‘এমন কোনও কাজ করবেন না যাতে…’, বেসরকারি স্কুলগুলিকে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
-
-
চন্দ্রনাথ খুনে UP থেকে গ্রেফতার রাজকুমার
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পিএ (PA) খুনে গ্রেফতার একজন। আগেই পুলিশের জালে গ্রেফতার হয়েছিলেন তিনজন। আর এবার সিবিআই-এর (CBI) জালে ধরা পড়ল একজন। জানা যাচ্ছে, উত্তরপ্রদেশের বালিয়া থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম রাজকুমার সিং।
বিস্তারিত পড়ুন: Chandranath Rath Arrest: চন্দ্রনাথ খুনে UP থেকে গ্রেফতার রাজকুমার -
বন্ধ হল গরুর হাট
দেশ স্বাধীন হয়নি, তখন থেকেই পান্ডুয়ার গবাদি পশুর হাট চালু হয়। আর তারপর থেকে একটানা চলে আসছে এই হাট।
পান্ডুয়া হাসপাতাল থেকে কিছুটা দূরে জিটি রোডের পাশেই রয়েছে কয়েক বিঘা জায়গার উপর এই গবাদি পশুর হাট । বর্তমানে এই হাট প্রায় বন্ধের মুখে। হাতে গোনা কয়েকটা গরু রয়েছে হাটে, কিন্তু তাও কেনার জন্য কোনও ক্রেতার দেখা নেই।
এই হাটে উপর নির্ভর করেই চলত বহু পরিবার। কেউ গোবর থেকে ঘুঁটে তৈরি করে, আবার কেউ গরুকে জল খাইয়ে জীবিকা নির্বাহ করতেন।
বিস্তারিত পড়ুন: Pandua Cattle Market: সেই স্বাধীনতার আগে থেকে বসত, এখন বন্ধ হওয়ার মুখে পান্ডুয়ার গরুর হাট
-
Suvendu Adhikari: দুর্নীতি আর নারী নির্যাতনের তদন্তে কমিশন গঠন মুখ্যমন্ত্রী শুভেন্দুর
- এবার তৃণমূল সরকারের আমলে কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন প্রকল্পে কারচুপির অভিযোগ খতিয়ে দেখতে কমিশন গঠন করল শুভেন্দুর সরকার।
- সোমবার নতুন সরকারের দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠক হয়। সেখানেই এই কমিশন গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
- একইসঙ্গে রাজ্য সরকার আরও একটি কমিশন গঠন করল। মহিলা ও শিশুদের উপর গত কয়েক বছরে যে অত্যাচারের ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখতে দ্বিতীয় কমিশনটি গঠন করা হয়েছে।
- এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে এই দুই কমিশন গঠনের কথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
বিস্তারিত পড়ুন: প্রাতিষ্ঠানিক কারচুপির তদন্তে কমিশন গঠন, মহিলা সুরক্ষার বড় দায়িত্ব দময়ন্তী সেনের হাতে
-
-
মন্ত্রিসভার বৈঠকে একাধিক সিদ্ধান্ত, কী কী বললেন অগ্নিমিত্রা?
অগ্নিমিত্রা বলেন-
- অন্নপূর্ণা যোজনার অনুমোদন হয়েছে।
- রাজ্যের সরকারি বাসে মহিলাদের জন্য পরিবহন বিনামূল্যে দেওয়ার অনুমোদন
- রাজ্য সরকারের কর্মী এবং সরকার অনুমোদিত কর্মীদের বেতন কাঠামো পরিবর্তন । সপ্তম পে কমিশন গঠন করা হল
- মাদ্রাসা শিক্ষা দফতরের অধীনস্থ ধর্মীয় শ্রেণি বিন্যাসে ভিত্তিতে বরাদ্দ বন্ধ করা হয়েছে
- বকেয়া ডিএ নিয়ে আজ কোনও আলোচনা হয়নি
- লক্ষ্মী ভাণ্ডারের আবেদনকারীরাই অন্নপূর্ণা ভান্ডার পাবেন
-
Sona Pappu: ইডি দফতরে সোনা পাপ্পু
- কাঁকুলিয়াকাণ্ডের পর থেকে গা ঢাকা দিয়েছিল সোনা পাপ্পু।
- জোর করে জমি দখল ও বেআইনি নির্মাণে অভিযুক্ত সোনা পাপ্পু্।
- অবশেষে ইডি দফতরে সোনা পাপ্পু।
- প্রায় সাড়ে ৩ মাস ইডির সঙ্গে লুকোচুরির পর CGO-তে হাজিরা।
-
পার্ক সার্কাসে গ্রেফতারি বেড়ে ৩৮
পার্ক সার্কাসের ঘটনায় গ্রেফতারি বেড়ে ৩৮। এই মুহূর্তে পার্ক সার্কাসের পরিস্থিতি স্বাভাবিক। যদিও সেভেন পয়েন্ট চত্বর জুড়ে পর্যাপ্ত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী, কলকাতা পুলিশের RAF, ডেপুটি কমিশনার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসার মোতায়েন করা হয়েছে।
-
বিধায়ক দিলীপ পলাতক, পুলিশের জালে ছেলে
তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল (TMC MLA Dilip Mondal) এখনও অধরা। দিন কয়েক আগেই তাঁর প্রাসাদ সমান বাড়িতে হানা দিয়েছিল পুলিশ। বাড়ির অন্দরসজ্জা দেখে চক্ষু চড়কগাছ হয়ে যায় পুলিশেরই। বিধায়ককে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। এরই মধ্যে বিধায়কের ছেলে অর্ঘ্য মণ্ডলকে গ্রেফতার করল পুলিশ। অস্ত্রসহ তাঁকে গ্রেফতার করা হয়েছে। অর্ঘ্য ছাড়াও তাঁর আরও চার বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ।
-
হাইকোর্টের দ্বারস্থ জাহাঙ্গির
রক্ষা কবজের আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টে ফলতার তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গির খান। আবেদনকারী জাহাঙ্গির খানের অভিযোগ, তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি মিথ্যা এফআইআর দায়ের করা হয়েছে। তাই তিনি সুরক্ষার জন্য আদালতে এসেছেন। অ্যাডভোকেট কিশোর দত্ত কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত শুনানির আবেদন জানান। সোমবার দুপুর ২টায় এর শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।
-
সরিয়ে দেওয়া হবে যুবভারতীর বাইরে বিশ্ব বাংলা মূর্তি
যুবভারতী ক্রীড়াঙ্গন (Yuva Bharati Stadium)। ভিভিআইপি গেট। তার ঠিক পাশেই বড় মূর্তি। যার পা থেকে কোমর রয়েছে। আর তার ওপর বিশ্ববাংলার লোগো। তৃণমূল সরকারের আমলে তৈরি হয়েছিল মূর্তিটি। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজে এই মূর্তির ডিজাইন করেছিলেন। এবার সেই মূর্তিই সরিয়ে দেওয়া হচ্ছে। সেরকমই সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার। ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith Pramanik) জানিয়েছেন, এই মূর্তির কোনও অর্থ নেই। খুব একটা শোভনীয় নয়। তাই এই মূর্তি সরিয়ে দেওয়া হবে।
-
আজ থেকেই ‘জনতার দরবার’-এ শুভেন্দু অধিকারী
জনতার দরবার শুরু করছে বিজেপি সরকার। আজ সকাল থেকেই রেজিস্ট্রেশন শুরু হয়েছে। সল্টলেকের বিজেপি অফিসে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখান থেকেই রেজিস্ট্রেশন শুরু হয়েছে।
-
ডিএ নিয়ে আজই মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত?
আজ ফের মন্ত্রিসভার বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজকের বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তার মধ্যে রয়েছে বকেয়া ডিএ, সপ্তম পে কমিশন। ডিএ নিয়ে কী সিদ্ধান্ত নেন শুভেন্দু, সেদিকেই তাকিয়ে রাজ্য সরকারি কর্মচারীরা।
Published On - May 18,2026 10:04 AM
