AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sujit Bose: ‘হ্যাঁ, রোল বিক্রি করতাম, গর্বের সঙ্গে করতাম…’, ফুঁসে উঠলেন সুজিত

ED Sujit Bose: সুজিতের বাড়িতে ইডির হানার পর থেকেই বিজেপির বিভিন্ন নেতা বিভিন্ন বাঁকা খোচা দিয়েছেন। উঠে এসেছে, 'রোল বিক্রির' কথাও। রোল বিক্রি করে কীভাবে কোটি টাকার মালিক, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিকে ইডির টিম বাড়ি ছাড়তেই, সেই নিয়ে গর্জে উঠলেন মন্ত্রীমশাই।

| Edited By: | Updated on: Jan 13, 2024 | 12:03 AM
Share

কলকাতা: শুক্রবার সাত সকালে দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে হানা দিয়েছিল ইডির টিম। পুরসভা নিয়োগ দুর্নীতির তদন্তে। টানা সাড়ে ১৩ ঘণ্টা ধরে ম্যারাথন তল্লাশি অভিযানের পর শ্রীভূমি ছেড়েছে ইডি। সুজিতের বাড়িতে ইডির হানার পর থেকেই বিজেপির বিভিন্ন নেতা বিভিন্ন বাঁকা খোচা দিয়েছেন। উঠে এসেছে, ‘রোল বিক্রির’ কথাও। রোল বিক্রি করে কীভাবে কোটি টাকার মালিক, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিকে ইডির টিম বাড়ি ছাড়তেই, সেই নিয়ে গর্জে উঠলেন মন্ত্রীমশাই।

ইডির তদন্তকারী অফিসাররা চলে যেতেই সাংবাদিক বৈঠকে বসেন দমকলমন্ত্রী সুজিত বসু। রোল বিক্রি নিয়ে খোঁচার জবাব দিয়ে বললেন, “শুনেছি বলা হচ্ছে, সুজিত বসু নাকি রোল বিক্রি করত। হ্যা, রোল বিক্রি করতাম। গর্বের সঙ্গে বিক্রি করতাম। কিন্তু কারও পকেট কাটতাম না। কারও থেকে চুরি করতাম না।” রাজ্যের মন্ত্রীর স্পষ্ট দাবি, তিনি এই ঘটনার সঙ্গে কোনওভাবেই জড়িত নন। ইডির তদন্তকারী অফিসারদের সঙ্গে সবরকম সহযোগিতা করেছেন বলেও জানালেন সুজিত বসু।

প্রসঙ্গত, এদিন সকালে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও খোঁচা দিয়েছিলেন ইডির হানা নিয়ে। জামাকাপড়, শীতের পোশাক গুছিয়ে রাখার কথা বলেছিলেন। এদিন রাতে ইডি চলে যেতেই সাংবাদিক বৈঠক করে সেই খোঁচারও জবাব দেন দমকল মন্ত্রী সুজিত বসু। কেন্দ্রীয় বাহিনী চলে যেতেই সুজিত সব খোঁচার পাল্টা দিয়ে বললেন, “শীতের পোশাক আমি নিশ্চয়ই কাল নিয়ে যাব। চার দিনের জন্য গঙ্গাসাগরে যাচ্ছি। ঠান্ডা আছে, আমাকে নিয়ে যেতে হবে। কিন্তু তারপর তো আমি ফিরছি। বিরোধী দলনেতা সবাইকে চোর বলছেন, আগে আয়নায় নিজের মুখটা দেখুন।”

Follow Us
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
বালু-কন্যার 'কীর্তি', এক বছরে ক্যান্টিনের বিল ১ কোটি টাকার বেশি!
বালু-কন্যার 'কীর্তি', এক বছরে ক্যান্টিনের বিল ১ কোটি টাকার বেশি!
একের পর এক কাগজ দেখালেন মমতা, বললেন...
একের পর এক কাগজ দেখালেন মমতা, বললেন...
'ছাব্বিশের নির্বাচনে দাঁড়ালেন কী করে?', বিদ্রোহীদের প্রশ্ন মমতার
'ছাব্বিশের নির্বাচনে দাঁড়ালেন কী করে?', বিদ্রোহীদের প্রশ্ন মমতার
অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা মমতার, কী বললেন?
অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা মমতার, কী বললেন?