West Bengal News LIVE Updates: ছট পুজোর সামগ্রী প্রদান, আজ হাওড়ায় যাবেন মুখ্যমন্ত্রী
West Bengal News LIVE Updates: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আসবেন হাওড়াতে। হাওড়ার কাজীপাড়ায় তার মূল অনুষ্ঠান ছট পুজো সংক্রান্ত। সেখানে ভক্তদের ছট পুজোর সামগ্রী প্রদান করতে পারেন মুখ্যমন্ত্রী। এই অনুষ্ঠান শেষে বেলুড় মঠ দর্শনে আসবেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী হওয়ার পর এর আগেও এসেছেন তিনি বেলুড় মঠে। এবার তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে বেলুড় মঠে আসবেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী আসবেন তাই সকাল থেকেই পুলিশি নিরাপত্তা মন্দির চত্বরে।

LIVE NEWS & UPDATES
-
Kasba: দিলীপের হুঁশিয়ারি
টেগোর পার্কে একটি মন্দির দখল করে গোডাউন সম্প্রসারণের অভিযোগ উঠেছে আরসালান বিরিয়ানি কর্তৃপক্ষের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক দানা বেঁধেছে। বৃহস্পতিবার সকালে প্রাতঃভ্রমণের সময়ে গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষকে এই সংক্রান্ত বিষয়ে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট জানান, অবৈধ দখলদারির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে। হুঁশিয়ারি দিয়ে তিনি সরাসরি বুলডোজার চালানোর পক্ষে সওয়াল করেছেন।
বিস্তারিত পড়ুন: কসবায় আরসালান বিরিয়ানির নির্মাণ গুঁড়িয়ে দেবে বুলডোজার? চরম হুঁশিয়ারি দিয়ে রাখলেন দিলীপ
-
Baranagar: বরানগরের যুবতীর মৃত্যুতে বাড়ছে রহস্য
বরানগরে জামাইবাবুর ফ্ল্যাটে যুবতীর রহস্যমৃত্যু। বন্ধ ফ্ল্যাটের ভিতর থেকে অঞ্জলি সাউয়ের দেহ উদ্ধার। গায়ের যুবতীর মোবাইল, আংটি ও ব্রেসলেট। তদন্তে নেমে সিসিটিভি-র ফুটেজ খতিয়ে দেখেন তদন্তকারীরা। এক যুবককে চিহ্নিত করা হয়েছে। সবথেকে চাঞ্চল্যের বিষয়, যুবতীর খোয়া যাওয়া মোবাইল থেকে পরিবারের সদস্যদের কাছে মেসেজ। জানা গিয়েছে, রাজ্যের বাইরে থেকে সে মেসেজ পাঠানো হয়েছে। টাওয়ার লোকেশন দেখেই অভিযুক্তকে খোঁজার চেষ্টা চলছে।
বিস্তারিত পড়ুন: বাড়ির মেয়ের দেহ উদ্ধার হয়েছে রাতেই, সকালে তাঁরই মোবাইল থেকে পরিবারের কাছে এল মেসেজ, হল চ্যাট! কীভাবে সম্ভব? দিশাহীন পরিবার
-
-
CM: আজ হাওড়ায় শুভেন্দু
- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আসবেন হাওড়াতে। হাওড়ার কাজীপাড়ায় তার মূল অনুষ্ঠান ছট পুজো সংক্রান্ত। সেখানে ভক্তদের ছট পুজোর সামগ্রী প্রদান করতে পারেন মুখ্যমন্ত্রী।
- এই অনুষ্ঠান শেষে বেলুড় মঠ দর্শনে আসবেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী হওয়ার পর এর আগেও এসেছেন তিনি বেলুড় মঠে। এবার তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে বেলুড় মঠে আসবেন শুভেন্দু অধিকারী।
- মুখ্যমন্ত্রী আসবেন তাই সকাল থেকেই পুলিশি নিরাপত্তা মন্দির চত্বরে।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ হাওড়াতে। হাওড়ার কাজীপাড়ায় তাঁর মূল অনুষ্ঠান ছট পুজো সংক্রান্ত। সেখানে ভক্তদের ছট পুজোর সামগ্রী প্রদান করতে পারেন মুখ্যমন্ত্রী। এদিকে, এই নিয়ে দ্বিতীয় দিন। আজও, ফলতার জাহাঙ্গির খানের বেআইনিভাবে নির্মীত বাড়ি ভাঙতে যায় বুলডোজার। আজ বুলডোজার চলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে। সেখানেও অবৈধ নির্মাণ ভেঙে রাস্তা দখলমুক্ত করা হয়।
Published On - Nov 12,2026 10:49 AM
