live now
West Bengal LIVE: রাজ্যে ৭ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা, অরণ্য় সপ্তাহের সূচনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
LIVE UPDATES: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের আবেদন মঞ্জুর করেছে জাতীয় নির্বাচন কমিশন। নথি জমা দেওয়ার জন্য তাঁদের আরও সময় দেওয়া হয়েছে। অন্যদিকে, এনসিপিআই-এর দলনেতা হিসেবে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম সামনে আসছে। চিফ হুইপ করা হতে পারে কাকলি ঘোষ দস্তিদারকে।

অরণ্য সপ্তাহের সূচনায় শুভেন্দুImage Credit: TV9 Bangla
LIVE NEWS & UPDATES
-
TMC 21 July: ব্রিগেডের অনুমতি পেলেও সভা করবে না কালীঘাট শিবির
- মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরকে ২১ জুলাইয়ের জন্য ব্রিগেড দিতে চায় কলকাতা পুলিশ। কিন্তু রাজি নন মমতা বন্দ্যোপাধ্যায়। জল কাদায় ব্রিগেডে করা সম্ভব নয় পুলিশকে জানিয়েছে কালীঘাট শিবির।
- গতকাল কলকাতা পুলিশের কাছে গিয়ে নতুন করে ডোরিনা ক্রসিং-এ সভা করার আবেদন করেছে এই শিবির।। তবে এখনও পর্যন্ত সেই অনুমতি মেলেনি পুলিশের থেকে।
-
WB Police: রাজ্য পুলিশের বড় রদবদল
- এডিজি সিআইডি পদ থেকে সরানো হল সুপ্রতিম সরকারকে। একইসঙ্গে একাধিক আইপিএস ও ডব্লুবিপিএস পদে রদবদল হয়েছে। মঙ্গলবার এই নির্দেশ দেওয়া হয়েছে। বারুইপুর-কাণ্ডে দুই এএসপি-কেও সরানো হয়েছে।
- এডিজি সিআইডি পদ থেকে সরানো হয়েছে আইপিএস সুপ্রতিম সরকারকে। এডিজি সিআইডি পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে এডিজি টেলিকম পদ। এটি অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পদ।
- বিধাননগরের পুলিশ কমিশনার পদ থেকে সরানো হল ত্রিপুরারি অথর্ভকে। বিধাননগরের নতুন সিপি হলেন অমিত রাথোড়।
-
-
Suvendu Adhikari: সব ধ্বংস করেছেন, গাছটাও ছাড়েননি: শুভেন্দু
- আমি জমি থেকে উঠে আসা লোক। আকাশপথ থেকে দেখেছি, জঙ্গল কীভাবে সরে গিয়েছে: মুখ্যমন্ত্রী।
- গাছটাও ছাড়েনি। সব ধ্বংস করে দিয়েছেন। তাই পরিবেশরক্ষায় ব্যাপক বৃক্ষরোপণ করতে হবে: মুখ্যমন্ত্রী।
- বজ্রপাতের হাত থেকে রক্ষা করতে নারকেল গাছ লাগানোর কথা বলেন শুভেন্দু অধিকারী।
-
Suvendu Adhikari: রাজ্য জুড়ে ৭ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি শুরু
- শুরু হল অরণ্য সপ্তাহ। সল্টলেকের বনবিতান থেকে বনরথের সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
- রাজ্য জুড়ে এক কোটি বৃক্ষরোপণের কর্মসূচি শুরু হল এই বনবিতান থেকে। ম্যানগ্রোভ সহ অরণ্য রক্ষা করার বার্তা দেবেন শুভেন্দু।
- বনবিতানে উপস্থিত রয়েছেন মুখ্যসচিব মনোজ আগরওয়াল, স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় প্রমুখ।
- একে একে ছাত্র ছাত্রীদের হাতে গাছের চারা তুলে দেন মুখ্যমন্ত্রী।
সারারাত বুলডোজার চালিয়ে দক্ষিণেশ্বর নিবেদিতা ব্রিজের নিচে বেআইনি দোকানপাট উচ্ছেদ করল হাইওয়ে অথরিটি। উপস্থিত ছিল দক্ষিণেশ্বর থানার পুলিশ। হাইরোড অথরিটি যৌথভাবে ১৯৬টি দোকান এবং বাস গুমটি সারারাত ধরে অভিযান চালিয়ে উড়িয়ে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী। কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হয় গোটা এলাকা।
যাতে কোনওভাবে অশান্তি না ছড়ায়, সেদিকেও নজর রাখছে পুলিশ প্রশাসন। রাতে এলাকাবাসী ও ব্যবসায়ীরা ঘটনাস্থলে পৌঁছন। পুলিশের কাছে আবেদন করেন যাতে দোকান ভাঙা না হয়। পুনর্বাসনের দাবিও জানান তাঁরা।
Published On - Jul 14,2026 10:34 AM
Follow Us
২০২৬ আইপিএলের কমলা টুপির দৌড়ে রয়েছেন কারা?
আইপিএল ইতিহাসের কিছু দুর্ধর্ষ ইনিংস, যা আজও অমলিন!
ভোটবঙ্গে তপ্ত ময়না, TMC প্রার্থীকে চোর চোর স্লোগান
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসের কিছু সেরা কামব্যাক...
সিঁদুর পরার সময় ভুলেও করবেন না এই ভুলগুলি, সংসারে আসতে পারে ঘোর বিপদ!
ঝাড়গ্রামের ঝালমুড়িতে মজে প্রধানমন্ত্রী!
