AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার ১২ পাতার ফর্ম যাঁরা পূরণ করেছেন, তাঁরা বড় সুযোগ পেতে চলেছেন, ঘোষণা শুভেন্দুর

Annapurna Yojana 12-Page Form: অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ এখনও চলছে। সেকথা জানিয়ে শুভেন্দু বলেন, "পুরো জুন মাস সময় পেয়েছেন। পুরো জুলাই ও অগস্ট মাস পাবেন। ফর্ম পূরণ করুন।" যোগ্য প্রাপকরা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন বলে জানিয়ে দেন তিনি।

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার ১২ পাতার ফর্ম যাঁরা পূরণ করেছেন, তাঁরা বড় সুযোগ পেতে চলেছেন, ঘোষণা শুভেন্দুর
অন্নপূর্ণা যোজনার ফর্ম নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 01, 2026 | 5:01 PM
Share

কলকাতা: অন্নপূর্ণা যোজনায় কেন ১২ পাতার ফর্ম পূরণ করতে হবে? রাজ্য সরকার এই প্রকল্পে ফর্ম বের করতেই প্রশ্ন উঠেছিল বিভিন্ন মহলে। ১২ পাতার ফর্মে মহিলার পরিবারের নানা তথ্য চাওয়া হয়। অন্নপূর্ণা যোজনার সঙ্গে ওইসব তথ্যের আদৌ কোনও সম্পর্ক রয়েছে কি না, সেই প্রশ্ন ওঠে। অবশেষে ১২ পাতার ফর্মের কারণ ব্যাখ্যা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই ব্যাখ্যা করতে গিয়েই তিনি জানালেন, এই ফর্ম যেসব মহিলা পূরণ করেছেন, তাঁদের আর কেন্দ্র ও রাজ্যের অন্য প্রকল্পের সুবিধা পেতে কোনও ফর্ম পূরণ করতে হবে না।

কী বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী? 

বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনা নিয়ে অনুষ্ঠান ছিল। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে এই প্রকল্পে ১২ পাতার ফর্মের কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “১২ পাতার ফর্ম নিয়ে সমালোচনা হয়েছে। আসলে ৪ পাতা ছাড়া ফিলআপের কিছু ছিল না। আর একবার আপনি ফিলআপ করে দিয়েছেন, পোর্টালে আপলোড হয়ে গিয়েছে। শুধু এই স্কিম নয়, কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের আরও অসংখ্য স্কিমে আপনি সুযোগ পাবেন। আপনাকে আর ফর্ম পূরণ করতে হবে না। তাই, আপনারাও সহযোগিতা করেছেন। আমরাও আপনাদের ধৈর্যকে কুর্নিশ জানাই।”

অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ এখনও চলছে। সেকথা জানিয়ে শুভেন্দু বলেন, “পুরো জুন মাস সময় পেয়েছেন। পুরো জুলাই ও অগস্ট মাস পাবেন। ফর্ম পূরণ করুন।” যোগ্য প্রাপকরা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন বলে জানিয়ে দেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, “১ কোটি ৬০ লক্ষ আবেদনকারী। তার মধ্যে ২৬ লক্ষ ফর্ম বাতিল হয়েছে। এই প্রকল্পে যে মাপকাঠি রয়েছে, তাঁরা তা পূরণ করতে পারেননি। ঝাড়াই-বাছাইতে যাঁরা যোগ্য বিবেচিত হয়েছেন, আমরা বেলা ১টার সময় টাকা ট্রান্সফার করলাম ১ কোটি ৯ লক্ষ ৯২ হাজার ৩৭৮ জনকে। আজকে রাত ১২টার মধ্যে বাকিরাও পোর্টাল আপলোড হতে হতে তাঁদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে।”

Follow Us
বাড়িতে কৌতূহলীদের উঁকি মারা বন্ধ করতে অভিষেকের 'হাতিয়ার' ভিউ কাটার
বাড়িতে কৌতূহলীদের উঁকি মারা বন্ধ করতে অভিষেকের 'হাতিয়ার' ভিউ কাটার
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের