AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Annapurna Yojana, Suvendu:অন্নপূর্ণার সঙ্গে আর কোন-কোন ভাতা পেতে পারেন, জানালেন শুভেন্দু

শুভেন্দু অধিকারী বলেন, "বিধবা ভাতার আওতায় যাঁরা ছিলেন, তাঁদের অন্নপূর্ণা যোজনার টাকাই দেওয়া হচ্ছে। এই ধরনের যত স্কিম ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলাদের রয়েছে, তিন হাজার টাকার কম পান বিভিন্ন ভাতা, তাঁদের অন্নপূর্ণার টাকাই দেওয়া হচ্ছে। তবে দুটি ক্ষেত্রে শিথিল করছি।

Annapurna Yojana, Suvendu:অন্নপূর্ণার সঙ্গে আর কোন-কোন ভাতা পেতে পারেন, জানালেন শুভেন্দু
শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রীImage Credit: PTI
| Updated on: Aug 12, 2026 | 8:03 PM
Share

কলকাতা: ‘সরকারি টাকা কোনও ভাবেই নয় ছয় হবে না’, বারেবারে তেমনই হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেই কারণে ‘অন্নপূর্ণা যোজনা’ প্রকল্পের ভেরিফিকেশন হচ্ছে অত্যন্ত দক্ষতার সঙ্গে। ইতিমধ্যেই অনেক মহিলা এই প্রকল্পের তিন হাজার টাকা করে পেতে শুরু করেছেন। অনেকে আবার বাদ গিয়েছেন। তাঁদের জন্যও বিশেষ পোর্টাল চালু করেছে শুভেন্দুর সরকার। সেখানে অভিযোগ জানাতে পারবেন। একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তিন হাজার টাকা অন্নপূর্ণার ভান্ডারের পাশাপাশি কারা আরও একটি ভাতাও পাবেন। কারা পাবেন দুটি প্রকল্পেরই সুবিধা?

নতুন সরকার রাজ্য ক্ষমতায় আসার পর বার্ধক্য,বিধবা এবং প্রতিবন্ধী ভাতা বাড়িয়ে দেয়। এর আগে ১০০০ টাকা করে ভাতা দেওয়া হত তবে সেই টাকা বাড়িয়ে এখন ১,৫০০ টাকা করা হয়েছে। এ দিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, যে সকল মহিলারা অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন, তাঁদের মধ্যে কেউ দিব্যাঙ্গ থাকলে তিনি সেই অন্নপূর্ণার টাকার পাশাপাশি দিব্যাঙ্গ ভাতাও পাবেন।

শুভেন্দু অধিকারী বলেন, “বিধবা ভাতার আওতায় যাঁরা ছিলেন, তাঁদের অন্নপূর্ণা যোজনার টাকাই দেওয়া হচ্ছে। এই ধরনের যত স্কিম ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলাদের রয়েছে, তিন হাজার টাকার কম পান বিভিন্ন ভাতা, তাঁদের অন্নপূর্ণার টাকাই দেওয়া হচ্ছে। তবে দুটি ক্ষেত্রে শিথিল করছি। একটা হল দিব্যাঙ্গ্য ভাতা যাঁরা পান, তাঁরা দু’টি ভাতাই পাবেন। আর PM কিষান নিধির ক্ষেত্রে এইটাকে শিথিল রাখছি।”

Follow Us
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা