AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

অভিনব ট্যুইস্ট! সকলকে চমক দিতে আজই বানান চকোলেট পানি পুরি

চকোলেট ও মিষ্টিপ্রেমীদের কাছে এই জিভে জল আনা খাবারটি হাতে স্বর্গ পাওয়ার মতো । দুটি খাবারের মেলবন্ধন এটি, পানি পুরি বা ফুচকা ও চকোলেট।

অভিনব ট্যুইস্ট! সকলকে চমক দিতে আজই বানান চকোলেট পানি পুরি
চকোলেট পানি পুরি, ছবিটি গুগল ইমেজেস থেকে নেওয়া
| Edited By: | Updated on: Jul 09, 2021 | 10:24 AM
Share

চকোলেচ পানি পুরি! নামটা একেবারেই অচেনা।কিন্তু স্বাদ, অতুলনীয়। দুদিন আগেই বিশ্বজুড়ে পালিত হয়েছে আন্তর্জাতিক চকোলেট দিবস। তাই বলে কী চকোলেট নিয়ে নতুন নতুন রেসিপির চমক থাকবে না! চকোলেট ও মিষ্টিপ্রেমীদের কাছে এই জিভে জল আনা খাবারটি হাতে স্বর্গ পাওয়ার মতো । দুটি খাবারের মেলবন্ধন এটি, পানি পুরি বা ফুচকা ও চকোলেট। বাড়ি বসেই এই আশ্চর্য খাবারটি বানাবেন কীভাবে , তা একঝলকে দেখে নেওয়া যাক।

পাঁচজনের জন্য চকোলেট পানি পুরি বানাতে কী কী উপকরণ লাগবে, দেখে নিন

রঙবেরঙের স্প্রিঙ্কলস, ১ কাপ মেল্টেড চকোলেট, আধ কাপ চকোলেট চিপস, ৭ পানিপুরি, ১ কাপ মেল্টেড মিল্ক চকোলেট, আধ কাপ টুটি-ফ্রুটি

আরও পড়ুন: বৃষ্টির দিনে মুখের স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন পটেটো নাগেটস!

কীভাবে বানাবেন

একটি বোলের মধ্যে গলানো বেলজিয়ান চকোলেট নিন। তাতে পানিপুরিগুলির মাঝে ছোট ছিদ্র করে নিন প্রথমে। এরপর সেগুলি ধীরে ধীরে মেল্টেড চকোলেটের মধ্যে ডুবিয়ে তুলে নিন। লক্ষ্য রাখবেন, গোটা পানিপুরির গায়ে চকোলেটের কোট তৈরি হয়েছে কিনা। প্রতিটি পানিপুরি এইভাবে চকোলেটের মধ্যে ডুবিয়ে একটি সমান পার্চমেন্ট পেপারের উপর ভালো করে রেখে দিন। তারউপর কালারফুল স্প্রিঙ্কল ছড়িয়ে ১৫ মিনিটের জন্য ফ্রিজে ঠান্ডা করতে দিন।

চকোলেট পুরি তৈরি হয়ে গেলে ফিলিং হিসেবে চকোলেট চিপস ও টুটি-ফ্রুটি দিয়ে সাজিয়ে রাখতে পারেন। আবার ফিলিং না দিয়েও পরিবেশন করতে পারেন। ফিলিং করার সময় মাথায় রাখবেন, পুরির কানায় কানায় যেন ভরতি না হয়ে যায়। অভিনব কিন্তু সুস্বাদু এই চকোলেট পানিপুরি বানিয়ে পরিবারের সদস্যদের চমক দিতে পারেন আজই।

Follow Us
আজ ডায়মন্ডহারবারের ৪টে বুথ ও মগরাহাটের ১১ বুথে আজ পুনর্নিবাচন
আজ ডায়মন্ডহারবারের ৪টে বুথ ও মগরাহাটের ১১ বুথে আজ পুনর্নিবাচন
'হারছে নিশ্চিত হয়েছে, তাই নাটক করছে', স্ট্রংরুম বিতর্কে দাবি দিলীপের
'হারছে নিশ্চিত হয়েছে, তাই নাটক করছে', স্ট্রংরুম বিতর্কে দাবি দিলীপের
আজ থেকেই গ্যাস বুকিংয়ে বড় বদল!
আজ থেকেই গ্যাস বুকিংয়ে বড় বদল!
ভোট মিটতেই বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের দাম
ভোট মিটতেই বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের দাম
বিজেপির কর্মশালায় দলের কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি রাজ্য নেতৃত্বও
বিজেপির কর্মশালায় দলের কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি রাজ্য নেতৃত্বও
গণনা কেন্দ্রে কী খেয়াল রাখতে হবে? বঙ্গ BJP-কে পাঠ দিল্লি নেতৃত্বের
গণনা কেন্দ্রে কী খেয়াল রাখতে হবে? বঙ্গ BJP-কে পাঠ দিল্লি নেতৃত্বের
টানা তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ, ইডি দফতর থেকে বেরিয়ে কী বললেন সুজিত?
টানা তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ, ইডি দফতর থেকে বেরিয়ে কী বললেন সুজিত?
ভোটের রেজাল্ট ৪ মে, কালই ভার্চুয়াল বৈঠক অভিষেকের!
ভোটের রেজাল্ট ৪ মে, কালই ভার্চুয়াল বৈঠক অভিষেকের!
দু'দিন পরই ফলঘোষণা, সবুজ, গেরুয়া নাকি লাল, কোন আবিরের বিক্রি বেশি?
দু'দিন পরই ফলঘোষণা, সবুজ, গেরুয়া নাকি লাল, কোন আবিরের বিক্রি বেশি?
আজ সকালেও ক্ষুদিরাম স্ট্রং রুমের বাইরে কুণাল, কী বললেন?
আজ সকালেও ক্ষুদিরাম স্ট্রং রুমের বাইরে কুণাল, কী বললেন?