AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বেসন নয়, ময়দা দিয়ে তৈরি করুন বেগুনি

বেসনের বদলে ময়দা দিয়ে তৈরি করুন। অনেকক্ষণ খাস্তা থাকবে বেগুনি। কীভাবে তৈরি করবেন, সেই রেসিপিই আজ শেয়ার করা হল।

বেসন নয়, ময়দা দিয়ে তৈরি করুন বেগুনি
| Edited By: | Updated on: Jun 07, 2021 | 8:16 PM
Share

শহরে আজ বৃষ্টির আবহাওয়া। ধীরে ধীরে বর্ষা ঢুকছে বাংলায়। বৃষ্টির দিনে গলির মোড়ের দোকান থেকে তেলেভাজা কিনে খেলে জমে যায় সন্ধে। কিন্তু লকডাউন চলছে। দোকান বন্ধ। করোনার আতঙ্কে তাই অনেক রেসিপিই বাড়িতে তৈরি করে নিতে হচ্ছে।

বর্ষার দিনে বেগুনি অনেকেরই প্রিয়। সাধারণত বেসনের গোলায় বেগুনি তৈরি করেন অনেকেই। কিন্তু এতে খুব বেশিক্ষণ মুচমুচে থাকে না। বেসনের বদলে ময়দা দিয়ে তৈরি করুন। অনেকক্ষণ খাস্তা থাকবে বেগুনি। কীভাবে তৈরি করবেন, সেই রেসিপিই আজ শেয়ার করা হল।

বেগুন ভাল করে ধুয়ে লম্বা ফালি করে কেটে নিন। এ বার চার চামচ ময়দা, দুই চামচ বেকিং পাউডার এবং এক চামচ কনফ্লাওয়ার, এক চামচের তিন ভাগের এক ভাগ বেকিং সোডা নিন। বেগুনে অল্প চিনি এবং নুন মাখিয়ে নিন। একটি পাত্রে ময়দা, কনফ্লাওয়ার, বেকিং সোডা, বেকিং পাউডার, আধ চামচ লঙ্কার গুঁড়ো, আধ চামচ হলুদ, এক চামচ জিরে গুঁড়ো, এক চামচ নুন দিয়ে ভাল করে মিশিয়ে অল্প করে জল মিশিয়ে থকথকে মিশ্রণ তৈরি করুন। তার মধ্যে দিয়ে দিন দুই চামচ পোস্ত। ভাল করে মিশিয়ে নিয়ে ১০ মিনিট ঢাকা দিয়ে রাখুন। এরপর কড়াইতে সাদা তেল দিয়ে গরম করে নিন। এ বার মিশ্রণে বেগুনের টুকরো মাখিয়ে নিয়ে হালকা আঁচে ভেজে নিন।

এই পদ্ধতিতে তৈরি করলে অনেকক্ষণ খাস্তা থাকবে বেগুনি। হালকা আঁচে ভাজলে বাইরের সঙ্গে সঙ্গে ভিতরটাও ভাজা হয়ে যাবে। আজই ট্রাই করতে পারেন এই রেসিপি।

আরও পড়ুন, অল্প সময়ে বাড়িতে তৈরি করুন কাঁচালঙ্কার আচার

ফের অগ্নিমিত্রাকে গোব্যাক স্লোগান, বিজেপি কর্মীদের ওপর হামলা
ফের অগ্নিমিত্রাকে গোব্যাক স্লোগান, বিজেপি কর্মীদের ওপর হামলা
রাতে বিজেপির পতাকা টেনে নামিয়ে পোড়াচ্ছে কারা?
রাতে বিজেপির পতাকা টেনে নামিয়ে পোড়াচ্ছে কারা?
ওপার বাংলায় ভোট, এপার বাংলায় চরমে সতর্কতা
ওপার বাংলায় ভোট, এপার বাংলায় চরমে সতর্কতা
বিধানসভা ভোটের আগেই হুমায়ুনের বাবরি মসজিদের নির্মাণ শুরু
বিধানসভা ভোটের আগেই হুমায়ুনের বাবরি মসজিদের নির্মাণ শুরু
TMC নেতাকে বাইকে ধাক্কা মারার পর প্রায় ১ কিলোমিটার টানল ট্রাক
TMC নেতাকে বাইকে ধাক্কা মারার পর প্রায় ১ কিলোমিটার টানল ট্রাক
মুখ ঢেকে কী করছে যুবক, CCTV-তে ধরা পড়ল সব
মুখ ঢেকে কী করছে যুবক, CCTV-তে ধরা পড়ল সব
পান-গুটখার খরচ দিচ্ছে সরকার, ময়নাগুড়ির তৃণমূল নেতার মন্তব্য ভাইরাল
পান-গুটখার খরচ দিচ্ছে সরকার, ময়নাগুড়ির তৃণমূল নেতার মন্তব্য ভাইরাল
জলপাইগুড়ির রেশন ডিলারদের নয়া ফরমান, রেশনের সঙ্গে উন্নয়নের পাঁচালি
জলপাইগুড়ির রেশন ডিলারদের নয়া ফরমান, রেশনের সঙ্গে উন্নয়নের পাঁচালি
বেলডাঙা হিংসা মামলায় বহাল NIA তদন্ত, সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের
বেলডাঙা হিংসা মামলায় বহাল NIA তদন্ত, সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের
অভিযোগ জানাতে বলেছিলেন পুলিশ সুপার, কাটমানি চাওয়ায় অভিযুক্ত TMC নেতা
অভিযোগ জানাতে বলেছিলেন পুলিশ সুপার, কাটমানি চাওয়ায় অভিযুক্ত TMC নেতা