AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Winter Special Recipe: আপনার বিকালের জলখাবারকে সুস্বাদু ও স্বাস্থ্যকর বানাতে বাড়িতে তৈরি করুন পালং শাকের চাট

শীতের মরসুমে যে শাক সবজিগুলি পাওয়া যায়, তা স্বাস্থ্যের ওপর দারুণ প্রভাব ফেলে। এর মধ্যে অন্যতম হল পালং শাক। এই শাক শুধু শীতকালেই পাওয়া যায়।

Winter Special Recipe: আপনার বিকালের জলখাবারকে সুস্বাদু ও স্বাস্থ্যকর বানাতে বাড়িতে তৈরি করুন পালং শাকের চাট
পালং শাকের চাট
| Edited By: | Updated on: Nov 29, 2021 | 4:32 PM
Share

শীতের মরসুমে যে শাক সবজিগুলি পাওয়া যায়, তা স্বাস্থ্যের ওপর দারুণ প্রভাব ফেলে। এর মধ্যে অন্যতম হল পালং শাক। এই শাক শুধু শীতকালেই পাওয়া যায়। অন্যদিকে, পালং শাকের মধ্যে ভিটামিন কে, ফাইবার, ফসফরাস, থিয়ামিন, আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম রয়েছে। এর মধ্যে থাকা ক্যালোরির বেশির ভাগ অংশই হল প্রোটিন এবং কার্বোহাইড্রেট।

পালং শাকের মধ্যে আলফা-লিপোইক অ্যাসিড নামক একটি অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ডায়বেটিসের রোগীদের ক্ষেত্রে রক্তে শর্করার মাত্রা কমাতে, ইনসুলিনের মাত্রা বজায় রাখতে, অক্সিডেটিভ প্রতিরোধ এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে। কিন্তু পালং শাককে খাদ্য অন্তর্ভুক্ত কীভাবে করবেন ভাবছেন? তার জন্য রইল পালং শাকের চাটের রেসিপি।

পালং শাকের চাট আপনি চায়ের সঙ্গে খেতে পারেন। এই পদ যেমন মুখরোচক তেমনই স্বাস্থ্যকর। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করবেন পালং শাকের চাট।

পালং শাকের চাটের তৈরি করার জন্য প্রয়োজন-

১ কাপ বেসন, পরিমাণ মত নুন, ১/২ চামচ জোয়ান, ২ কাপ জল, এক চিমটে হলুদ, ৭-৮ পালং শাক, ৪ চামচ দই, এক চিমটে বিট নুন, এক চিমটে জিরে, এক চিমটে লাল লঙ্কার গুঁড়ো, ২ চামচ কাটা পেঁয়াজ, ২ চামচ কাটা টমেটো, ১ টা কাঁচা লঙ্কা, ২ চামচ তেঁতুলের চাটনি, ২ চামচ পুদিনার চাটনি, পরিমাণ মত চাট মশলা আর ভাজার জন্য পরিমাণ মত সাদা তেল।

পালং শাকের চাটের তৈরি করার পদ্ধতি-

প্রথমে বেসনে নুন, জোয়ান আর এক চিমটে হলুদ দিয়ে ব্যাটারটা তৈরি করে নিন। এবার তাতে পালং শাকের পাতা গুলো ম্যারিনেড করে নিন। এবার একটা কড়াইতে সাদা তেল গরম করুন। তেল গরম হলে তাতে পালং শাকের পাতাগুলো দিয়ে দিন। ডুব তেলে পাতাগুলো ভেজে নিন অর্থাৎ ডিপ ফ্রাই করে নিন।

এবার ওই ফ্রাই করা পাতাগুলো একটি প্লেটে সাজান। তার ওপর টক দই দিন। তার ওপর পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে দিন। এবার এর ওপর তেঁতুলের চাটনি আর পুদিনার চাটনি দিয়ে নিন। আর ওপর দিয়ে চাট মশলা ও সামান্য বিট নুন ছড়িয়ে পরিবেশন করুন পালং শাকের চাট।

আরও পড়ুন: এবার বাড়িতে বানিয়ে ফেলুন মুরগির মাংসের আচার, জেনে নিন কীভাবে বানাবেন…

আরও পড়ুন: রবিবারের সকালে মুখরোচক খাবার না হলে চলে না? চটপট বানিয়ে ফেলুন রাজ কচুরি

আরও পড়ুন: গোলবাড়ির মতোন কালো মটন কারিতে জমে উঠুক উইকেন্ডের ডিনার! রইল তার রেসিপি

Follow Us
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা