AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ilish Biryani Recipe: ভাপা-পাতুরি তো অনেক হল, বর্ষায় এবার বানান সুস্বাদু ইলিশ বিরিয়ানি

Hilsa Biryani recipe: ইলিশ (Ilish) মানেই বাঙালির ইমোশন! আর সেই ইলিশ যদি বিরিয়ানির ফ্লেভারে আসে, তবে তো কথাই নেই। ছুটির দিনে বাড়িতেই খুব সহজে বানিয়ে ফেলুন ফাটাফাটি ইলিশ বিরিয়ানি। রইল সহজ রেসিপি।

Ilish Biryani Recipe: ভাপা-পাতুরি তো অনেক হল, বর্ষায় এবার বানান সুস্বাদু ইলিশ বিরিয়ানি
কী বলেছেন তিনি?Image Credit: Getty Images
| Updated on: Aug 14, 2026 | 12:13 PM
Share

ইলিশ (Ilish) মানেই বাঙালির ইমোশন! বাইরে ঝমঝম বৃষ্টি, আর রান্নাঘর থেকে ভেসে আসা ইলিশের গন্ধ, এর চেয়ে স্বর্গীয় অনুভূতি আর কী বা হতে পারে! বর্ষায় ইলিশের চাহিদাও থাকে তুঙ্গে। তবে ভাপা, পাতুরি বা কালো জিরে দিয়ে ঝোল তো অনেক হল। কখনও কি ইলিশের বিরিয়ানি চেখে দেখেছেন? আজ্ঞে হ্যাঁ, ঠিকই শুনছেন! বাঙালির প্রাণ ইলিশ আর দুর্বলতা বিরিয়ানি, এই দুইয়ের মেলবন্ধনে তৈরি হতে পারে এক ম্যাজিকাল পদ। এই বর্ষায় চিকেন বা মটন নয়, ছুটির দিনে বাড়িতেই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের ইলিশ বিরিয়ানি।

খুব সহজে, একেবারে রেস্তোরাঁর মতো স্বাদ পেতে কীভাবে বানাবেন এই পদ?

প্রয়োজনীয় উপকরণ:

  • ইলিশ মাছ (কয়েক টুকরো)
  • বাসমতি বা ভালো মানের বিরিয়ানির চাল
  • টক দই
  • বাটা মশলা (পেঁয়াজ, আদা-রসুন ও কাঁচা লঙ্কা বাটা)
  • গুঁড়ো মশলা (জিরে, ধনে ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো)
  • সাদা তেল ও স্বাদমতো নুন
  • পেঁয়াজ কুচি (বেরেস্তা ভাজার জন্য)

প্রণালী:

ম্যারিনেশন: প্রথমে মাছের টুকরোগুলো পরিষ্কার করে নিন। একটা বাটিতে টক দই, পেঁয়াজ বাটা, আদা-রসুন আর কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে মেশান। এর সঙ্গে জিরে, ধনে ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদমতো নুন আর একটু সাদা তেল দিয়ে দারুণ একটা মিশ্রণ তৈরি করুন। এবার ওই মশলায় মাছগুলো ভালো করে মাখিয়ে অন্তত ২৫-৩০ মিনিট ঢাকা দিয়ে রাখুন।

চাল ভেজানো ও বেরেস্তা তৈরি: এদিকে বিরিয়ানির চাল ধুয়ে আধ ঘণ্টা জলে ভিজিয়ে রাখুন। এরপর কড়াইতে বেশ কিছুটা সাদা তেল গরম করুন। কুচোনো পেঁয়াজ লালচে করে ভেজে মুচমুচে বেরেস্তা বানিয়ে তুলে রাখুন।

মাছ রান্না: এবার ওই একই তেলেই ম্যারিনেট করা মাছগুলো গ্রেভি সমেত দিয়ে দিন। ২-৩ মিনিট হালকা করে ভেজে নিন। খেয়াল রাখবেন মাছ যেন ভেঙে না যায়। ভাজা হয়ে গেলে মশলা থেকে শুধু মাছগুলো খুব সাবধানে তুলে আলাদা রাখুন।

চাল মেশানো: কড়াইতে থাকা ওই সুস্বাদু মশলার মধ্যেই ভিজিয়ে রাখা চাল দিয়ে দিন। ভালো করে নেড়েচেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিন। এরপর অর্ধেক বেরেস্তা ও চাল সেদ্ধ হওয়ার মতো পরিমাণমতো গরম জল দিয়ে ঢাকা দিন। চালের ধরন ও পাত্র অনুযায়ী জলের পরিমাণ কিছুটা কমবেশি হতে পারে।

শেষ চমক: ভাত যখন প্রায় সেদ্ধ হয়ে আসবে, তখন আগে থেকে তুলে রাখা মাছগুলো খুব সাবধানে ভাতের ওপর বসিয়ে দিন। বাকি বেরেস্তাটুকুও ওপর থেকে ছড়িয়ে দিন। এবার ঢাকা দিয়ে ঢিমে আঁচে আরও ২ থেকে ৩ মিনিট ভাপে রান্না হতে দিন।

ব্যস, তৈরি আপনার গরম গরম ইলিশ বিরিয়ানি! এবার প্লেটে বেড়ে নিন আর পরিবারের সবার সঙ্গে দারুণ একটা ভোজ উপভোগ করুন।

Follow Us
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা