AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rakul-Jackky Goa Wedding: বসন্তের বিকেলে গোয়ার সমুদ্র সৈকতে তরুণ তহিলানির ফুলেছাওয়া লেহঙ্গায় গাঁটছড়া বাঁধলেন রাকুল

Spring Wedding: ফ্লোরাল প্রিন্টের লেহঙ্গার সঙ্গে রাকুলের মেকআপও ছিল যথার্থ। একদম ন্যুড শেডের মেকআপ, চোখের উপর একটু আইলাইনার আর একদম লাইট শেডের লিপস্টিক- সব মিলিয়ে তাঁর দিক থেকে চোখ ফেরানো যাচ্ছিল না। যেহেতু সিন্ধি- পঞ্জাবি এই দুই রীতিতেই বিয়ে হচ্ছে তাই বিয়ের পুরো অনুষ্ঠান হয়েছে বিকেলে

Rakul-Jackky Goa Wedding: বসন্তের বিকেলে গোয়ার সমুদ্র সৈকতে তরুণ তহিলানির ফুলেছাওয়া লেহঙ্গায় গাঁটছড়া বাঁধলেন রাকুল
ফুলে ছাওয়া লেহঙ্গায় রাকুলের বিয়ে
| Edited By: | Updated on: Feb 22, 2024 | 1:10 PM
Share

২১ ফেব্রুয়ারি বসন্তের বিকেলে দক্ষিণ গোয়ার সমুদ্র সৈকতে চার হাত এক হল রকুলপ্রীত সিং এবং জ্যাকি ভাগনানি। গোয়ার এক সাত তারা হোটেলে সিন্ধি এবং পঞ্জাবি রীতি মেনে এদিন বিয়ে করেন তাঁরা। বিয়ের দিনের লেহঙ্গার জন্য বলিউডের ডিজাইনার তরুণ তাহিলিয়ানিকে বেছে নিয়েছিলেন রাকুল। আইভরি রঙের লেহঙ্গা পরেছিলেন রাকুল। সম্পূর্ণ লেহঙ্গা জুড়ে ছিল হাতের কাজ। বসন্ত মানেই রঙিন প্রকৃতি। এই সময় চারিদিকে দেখা যায় ফুলের সমাহার। সেই ফুলের সঙ্গে রং মিলিয়েই লেহঙ্গা জুড়ে ছিল ফুলের কাজ। ফুলস্লিভ বেবি পিংক ব্লাউজ, একই রঙের দুপাট্টা। হাতে গোলাপি রঙের চুড়ি, গলায় স্টোন সেটিং হার, টিকলি এবং মানানসই কানের দুল। সব মিলিয়ে রাকুলের সাজ ছিল একেবারে স্নিগ্ধ। একে প্রেমের মাস তার উপর বসন্তের হাওয়া। আর তাই এমন দিনের জন্য খুবই যথার্থ ছিল রাকুলের সাজ।

ফ্লোরাল প্রিন্টের লেহঙ্গার সঙ্গে রাকুলের মেকআপও ছিল যথার্থ। একদম ন্যুড শেডের মেকআপ, চোখের উপর একটু আইলাইনার আর একদম লাইট শেডের লিপস্টিক- সব মিলিয়ে তাঁর দিক থেকে চোখ ফেরানো যাচ্ছিল না। যেহেতু সিন্ধি- পঞ্জাবি এই দুই রীতিতেই বিয়ে হচ্ছে তাই বিয়ের পুরো অনুষ্ঠান হয়েছে বিকেলে। বিকেলে এমন প্যাস্টেল শেডই মানানসই। জ্যাকির পোশাকও ডিজাইন করেছেন তরুণ। বিয়ে সেরে যুগলে ধরা দিয়েছেন পাপারাৎজিদের ক্যামেরায়। রাকুলের লেহঙ্গায় যে থ্রি ডাইমেনশনাল ফ্লোরাল মোটিফ ছিল তাতে ছিল আধুনিকতার ছোঁয়াও।

প্রায় ছ’মাস ধরে তৈরি হয়েছে জ্যাকির শেরওয়ানি। পুরো শেরওয়ানি জুড়ে ছিল চিকনকারির কাজ, মাথায় সাদা পাগড়ি। রেশম সুতোয় জ্যাকির শেরওয়ানি জুড়ে বোনা হয়েছে চিনার পাতা। সঙ্গে ছিল অথেনটিক জারদৌসির কাজ। বিয়ে সেরে সন্ধ্যেবেলায় সোশ্যাল মিডিয়াতে ছবি পোস্ট করে রাকুল লিখলেন-  ‘আমার এখনের এবং সবদিনের’।

সেই অনুষ্কা শর্মার বিয়ে থেকে শুরু হয়েছে প্যাস্টেল শেডের প্রতি প্রেম। এখন রিসেপশনে অনেক কনেই এই প্যাস্টেল শেডের শাড়ি বা লেহঙ্গা পরছেন। তবে রাতের অনুষ্ঠানে এমন রঙ বিশেষ ভাল লাগে না। দুপুর বা বিকেলের অনুষ্ঠানেই তা বেশি মানানসই। বসন্তের বিকেলে সাগর কিনারে অগ্নিসাক্ষী আর পুষ্পবৃষ্টিতে চিরকালের জন্য হাত ধরলেন রাকুল-জ্যাকি

Follow Us
হাইকোর্টে ধাক্কা, গণনা কর্মী সংক্রান্ত আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে TMC
হাইকোর্টে ধাক্কা, গণনা কর্মী সংক্রান্ত আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে TMC
আজ ডায়মন্ডহারবারের ৪টে বুথ ও মগরাহাটের ১১ বুথে আজ পুনর্নিবাচন
আজ ডায়মন্ডহারবারের ৪টে বুথ ও মগরাহাটের ১১ বুথে আজ পুনর্নিবাচন
'হারছে নিশ্চিত হয়েছে, তাই নাটক করছে', স্ট্রংরুম বিতর্কে দাবি দিলীপের
'হারছে নিশ্চিত হয়েছে, তাই নাটক করছে', স্ট্রংরুম বিতর্কে দাবি দিলীপের
আজ থেকেই গ্যাস বুকিংয়ে বড় বদল!
আজ থেকেই গ্যাস বুকিংয়ে বড় বদল!
ভোট মিটতেই বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের দাম
ভোট মিটতেই বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের দাম
বিজেপির কর্মশালায় দলের কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি রাজ্য নেতৃত্বও
বিজেপির কর্মশালায় দলের কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি রাজ্য নেতৃত্বও
গণনা কেন্দ্রে কী খেয়াল রাখতে হবে? বঙ্গ BJP-কে পাঠ দিল্লি নেতৃত্বের
গণনা কেন্দ্রে কী খেয়াল রাখতে হবে? বঙ্গ BJP-কে পাঠ দিল্লি নেতৃত্বের
টানা তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ, ইডি দফতর থেকে বেরিয়ে কী বললেন সুজিত?
টানা তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ, ইডি দফতর থেকে বেরিয়ে কী বললেন সুজিত?
ভোটের রেজাল্ট ৪ মে, কালই ভার্চুয়াল বৈঠক অভিষেকের!
ভোটের রেজাল্ট ৪ মে, কালই ভার্চুয়াল বৈঠক অভিষেকের!
দু'দিন পরই ফলঘোষণা, সবুজ, গেরুয়া নাকি লাল, কোন আবিরের বিক্রি বেশি?
দু'দিন পরই ফলঘোষণা, সবুজ, গেরুয়া নাকি লাল, কোন আবিরের বিক্রি বেশি?