AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

নীরবে ক্ষতি করছে থাইরয়েড, সময় মতো সচেতন না হলে বাড়তে পারে ঝুঁকি

স্বাস্থ্য সংক্রান্ত ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী থাইরয়েড হরমোন তৈরির জন্য সবচেয়ে জরুরি উপাদান হলো আয়োডিন। আয়োডিন ছাড়া T3 ও T4 হরমোনের গঠনই সম্ভব নয়। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, আয়োডিনের ঘাটতি থাকলে থাইরয়েডের কাজ ব্যাহত হয় এবং গলগণ্ড বা অন্যান্য থাইরয়েডজনিত সমস্যার ঝুঁকি বাড়ে। সাম্প্রতিক একটি বৃহৎ পর্যালোচনায় দেখা গেছে, আয়োডিনের ঘাটতি থাকলে থাইরয়েড নডিউল বা গ্রন্থিতে গাঁট তৈরি হওয়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।

নীরবে ক্ষতি করছে থাইরয়েড, সময় মতো সচেতন না হলে বাড়তে পারে ঝুঁকি
| Updated on: Feb 06, 2026 | 4:39 PM
Share

সকালে ঘুম থেকে উঠে সারাদিন ক্লান্ত লাগা, অকারণে ওজন বেড়ে যাওয়া, চুল পড়া, মন খারাপ বা ঠান্ডা সহ্য না হওয়া এই উপসর্গগুলো এখন ঘরে ঘরে দেখা যায়। অনেকেই এগুলোকে স্ট্রেস এর ফল বলে এড়িয়ে যান। কিন্তু চিকিৎসাবিজ্ঞানের মতে, থাইরয়েড গ্রন্থির হরমোনের ভারসাম্য নষ্ট হলে এসব সমস্যার সম্মুখীন হতে পারেন। কারণ এটি সরাসরি শরীরের মেটাবলিজমের সঙ্গে জড়িত।

গলার সামনে থাকা ছোট থাইরয়েড গ্রন্থি দুটি গুরুত্বপূর্ণ হরমোন তৈরি করে T3 (ট্রাই-আয়োডোথাইরোনিন) ও T4 (থাইরক্সিন)। এই হরমোনগুলি শরীরের শক্তি উৎপাদন, হৃদস্পন্দন, দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং কোষের বিপাকক্রিয়ায় সাহায্য করে। বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত হয়েছে, এই হরমোনগুলো শরীরের সামগ্রিক মেটাবলিজমের গতি নিয়ন্ত্রণ করে।

স্বাস্থ্য সংক্রান্ত ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী থাইরয়েড হরমোন তৈরির জন্য সবচেয়ে জরুরি উপাদান হল আয়োডিন। আয়োডিন ছাড়া T3 ও T4 হরমোনের গঠনই সম্ভব নয়। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, আয়োডিনের ঘাটতি থাকলে থাইরয়েডের কাজ ব্যাহত হয় এবং গলগণ্ড বা অন্যান্য থাইরয়েডজনিত সমস্যার ঝুঁকি বাড়ে। সাম্প্রতিক একটি বৃহৎ পর্যালোচনায় দেখা গিয়েছে, আয়োডিনের ঘাটতি থাকলে থাইরয়েড নডিউল বা গ্রন্থিতে গাঁট তৈরি হওয়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।

তবে শুধু আয়োডিনই নয় সেলেনিয়ামও থাইরয়েডের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত হয়েছে, সেলেনিয়াম শরীরে T4 হরমোনকে সক্রিয় T3 হরমোনে রূপান্তর করতে সাহায্য করে। সেলেনিয়ামের ঘাটতি থাকলে এই রূপান্তর প্রক্রিয়ায় দেরি, ফলে শরীরের মেটাবলিজমও দূর্বল হয়ে পড়ে। এমনকি আয়োডিনের ঘাটতির সঙ্গে সেলেনিয়ামের অভাব থাকলে হাইপোথাইরয়েডিজম আরও তীব্র আকার নিতে পারে এমন প্রমাণও উঠে এসেছে গবেষণায়।

আরেকটি বড় সমস্যা হল অটোইমিউন থাইরয়েড রোগ বিশেষ করে হাশিমোটো’স থাইরয়েডাইটিস। থাইরয়েড গ্রন্থির সরাসরি ক্ষতিগ্রস্থ হয়, ফলে ধীরে ধীরে হরমোন উৎপাদন কমে যায়। সাম্প্রতিক একাধিক বৈজ্ঞানিক পর্যালোচনায় দেখা গিয়েছে, হাশিমোটো’স এখন বিশ্বজুড়ে সবচেয়ে সাধারণ অটোইমিউন থাইরয়েড রোগগুলির মধ্যে অন্যতম। এই রোগে মহিলারা বেশি আক্রান্ত হচ্ছেন।

চিকিৎসকদের মতে, থাইরয়েড গ্রন্থি সুস্থ রাখতে হলে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, বিশেষ করে TSH, T3 ও T4 লেভেল মনিটর করা অত্যন্ত জরুরি। পাশাপাশি আয়োডিন ও সেলেনিয়ামসমৃদ্ধ সুষম খাদ্য গ্রহণ, পর্যাপ্ত ঘুম, মানসিক চাপ কমানো এবং স্বাস্থ্যকর জীবনযাপন করা অত্যন্ত জরুরী।

সব মিলিয়ে বলা যায়, থাইরয়েড গ্রন্থি সুস্থ থাকলেই শরীর থাকবে চাঙ্গা, মেটাবলিজম ঠিক থাকবে।

১০০০ টাকা ভাতা বৃদ্ধির পরও কেন আন্দোলন? ব্যাখ্যা দিলেন আশা কর্মীরা
১০০০ টাকা ভাতা বৃদ্ধির পরও কেন আন্দোলন? ব্যাখ্যা দিলেন আশা কর্মীরা
৭ তারিখের পরও হবে শুনানি? কী আবেদন করলেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক?
৭ তারিখের পরও হবে শুনানি? কী আবেদন করলেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক?
মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুলে সুপ্রিম কোর্টের হলফনামায় বিস্ফোরক অভিযোগ
মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুলে সুপ্রিম কোর্টের হলফনামায় বিস্ফোরক অভিযোগ
বেলডাঙা অশান্তি মামলা: তদন্তে রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ
বেলডাঙা অশান্তি মামলা: তদন্তে রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ
বকেয়া DA মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের
বকেয়া DA মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের
বাজেটে ৫০০ টাকা করে বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ
বাজেটে ৫০০ টাকা করে বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ
লোকসভায় বাধা, রাজ্যসভায় প্রধানমন্ত্রীর ভাষণ
লোকসভায় বাধা, রাজ্যসভায় প্রধানমন্ত্রীর ভাষণ
বাংলার বিধানসভা নির্বাচনে এবার একাই লড়ার সিদ্ধান্ত কংগ্রেসের
বাংলার বিধানসভা নির্বাচনে এবার একাই লড়ার সিদ্ধান্ত কংগ্রেসের
হুমায়ুনের সঙ্গে বৈঠকই কাল হল! সিপিএমের বৈঠকে যা ঘটল...
হুমায়ুনের সঙ্গে বৈঠকই কাল হল! সিপিএমের বৈঠকে যা ঘটল...
মমতার সওয়ালের কয়েক ঘণ্টার মধ্যে কোন চিঠি এল মুখ্যসচিবের হাতে
মমতার সওয়ালের কয়েক ঘণ্টার মধ্যে কোন চিঠি এল মুখ্যসচিবের হাতে