Significance of green glass bangles: জানেন কেন শ্রাবণ মাসে সবুজ কাচের চুড়ি পরতে হয়?
Why wear green bangles in Shravan: বিশেষ করে দেবাদিদেব মহাদেব এবং মা পার্বতীর আরাধনার জন্য শ্রাবণ মাসের গুরুত্ব অপরিসীম। এই সময়ে শিব মন্দির গুলোতে ভক্তদের ঢল নামে। তবে আধ্যাত্মিক আচার-অনুষ্ঠানের পাশাপাশি শ্রাবণ মাসের সঙ্গে জড়িয়ে রয়েছে এক অনন্য সাজগোজের ঐতিহ্য।

সনাতন ধর্মে শ্রাবণ মাসটিকে অত্যন্ত পবিত্র ও পুণ্যময় বলে মনে করা হয়। বিশেষ করে দেবাদিদেব মহাদেব এবং মা পার্বতীর আরাধনার জন্য শ্রাবণ মাসের গুরুত্ব অপরিসীম। এই সময়ে শিব মন্দির গুলোতে ভক্তদের ঢল নামে। তবে আধ্যাত্মিক আচার-অনুষ্ঠানের পাশাপাশি শ্রাবণ মাসের সঙ্গে জড়িয়ে রয়েছে এক অনন্য সাজগোজের ঐতিহ্য।
এই মাসে বিবাহিত নারী থেকে শুরু করে কুমারি মেয়েরা সবুজ রঙের পোশাক এবং হাতে সবুজ কাচের চুড়ি পরতে দারুণ ভালোবাসেন। কিন্তু উৎসবের এই ফ্যাশনের পেছনে কেবল কি সৌন্দর্যই লুকিয়ে আছে, নাকি এর পেছনে রয়েছে গভীর কোনও ধর্মীয় কারণ? জেনে নিন কেন শ্রাবণ মাসে সবুজ কাচের চুড়ি পরা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
পৌরাণিক বিশ্বাস অনুযায়ী, দীর্ঘ কঠিন তপস্যার পর শ্রাবণ মাসেই মা পার্বতীর সঙ্গে মহাদেবের মিলন ঘটেছিল। মা পার্বতী যখন শিবকে স্বামী হিসেবে পাওয়ার জন্য সাধনা করছিলেন, তখন তিনি প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে সবুজ সাজে সেজেছিলেন। তাই মনে করা হয়, শ্রাবণ মাসে সবুজ কাচের চুড়ি এবং সবুজ পোশাক পরিধান করলে মা পার্বতী অত্যন্ত প্রসন্ন হন এবং সৌভাগ্যের আশীর্বাদ দেন। এর ফলে বিবাহিত নারীদের স্বামী দীর্ঘায়ু হন এবং বৈবাহিক জীবনে সুখ-শান্তি বজায় থাকে।
জ্যোতিষ শাস্ত্রের দৃষ্টিকোণ থেকে সবুজ রঙের সঙ্গে বুধ গ্রহের গভীর সংযোগ রয়েছে। বুধকে বুদ্ধি, ব্যবসা, কেরিয়ার ও বাণীর কারক গ্রহ বলা হয়। রাশিচক্রে বুধ দুর্বল থাকলে জীবনে নানা অশান্তি ও আর্থিক ক্ষতি হতে পারে। শ্রাবণ মাসে সবুজ রঙের চুড়ি পরলে বুধ গ্রহ শান্ত হয় এবং তার শুভ প্রভাব বৃদ্ধি পায়। এর ফলে কেরিয়ারে উন্নতি ও পরিবারে সমৃদ্ধি আসে।
শাস্ত্র মতে, প্লাস্টিক বা মেটালের চেয়ে কাচের চুড়ি পরা অনেক বেশি শুভ। কাচের চুড়ির টুংটাং শব্দে চারপাশের নেতিবাচক শক্তি বা ‘নেগেটিভিটি’ দূর হয় এবং এক ধরনের ইতিবাচক কম্পন তৈরি হয়। এই ধ্বনি মনকে শান্ত রাখে এবং মানসিক অবসাদ দূর করতে সাহায্য করে।
শ্রাবণ মানেই বর্ষাকাল। চারিদিক তখন নতুন সবুজ পাতায় ভরে ওঠে। প্রকৃতি যেন তার রুক্ষ রূপ ছেড়ে এক মায়াবী সবুজ চাদর গায়ে জড়ায়। প্রকৃতির এই রূপের সঙ্গে সামঞ্জস্য রেখে সবুজ পোশাক ও চুড়ি পরলে মানুষের মনও সতেজ ও প্রফুল্ল থাকে। মনস্তত্ত্ববিদদের মতে, সবুজ রঙ চোখের ক্লান্তি দূর করে এবং মনে এক অদ্ভুত প্রশান্তি এনে দেয়।
সনাতন সংস্কৃতিতে সবুজ রঙকে উর্বরতা, নতুন জীবন, আনন্দ এবং সমৃদ্ধির প্রতীক বলে গণ্য করা হয়। হাতে সবুজ চুড়ি ধারণ করার অর্থ হলো জীবনে নতুন কোনো শুভ সূচনাকে স্বাগত জানানো। অবিবাহিত মেয়েরা যদি এই মাসে নিয়ম মেনে সবুজ চুড়ি পরেন, তবে তাঁদের মনের মতো জীবনসঙ্গী পাওয়ার পথ সুগম হয় বলে বিশ্বাস করা হয়।
