AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

৭২ ঘণ্টায় ১৫টি বৈঠক! BRICS Summit-এ পুতিন-জিনপিংয়ের সঙ্গে আড্ডা, না-দেখা ছবি শেয়ার প্রধানমন্ত্রীর

BRICS Summit 2026: ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ানের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী মোদী। পশ্চিম এশিয়ার সঙ্কট নিয়ে কথা হয়। প্রধানমন্ত্রী মোদী বলেন যে আলোচনা ও কূটনীতির মাধ্যমেই এই সঙ্কট মেটাতে হবে। নাবিকদের সুরক্ষার বিষয়টিও তুলে ধরেন তিনি। 

| Updated on: Sep 14, 2026 | 12:18 PM
Share
৭২ ঘণ্টায় ১৫টি মিটিং। সাফল্যের সঙ্গে মিটল ব্রিকস সামিট। নয়া দিল্লির ভারত মণ্ডপমে ১২ ও ১৩ সেপ্টেম্বর- দুইদিনের জন্য আয়োজন করা হয়েছিল ব্রিকস সামিটের। কেমন হল সেই ব্রিকস সামিট?

1 / 12
রবিবার ব্রিকস সামিট শেষ হয় নয়া দিল্লি ঘোষণাপত্র ২০২৬ দিয়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক ঝলক শেয়ার করলেন ব্রিকস সামিটের, যেখানে ধরা পড়ল নানা অদেখা ছবি। 

2 / 12
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন থেকে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং- সকলকে স্বাগত জানান প্রধানমন্ত্রী মোদী। মিশর থেকে মালয়শিয়া, ইন্দোনেশিয়ার রাষ্ট্রনেতাদের সঙ্গেও বৈঠক করেন তিনি। 

3 / 12
ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর কথা সকলের জানা। সেই বন্ধুত্ব আবারও দেখা গিয়েছে ব্রিকসের মঞ্চে। একসঙ্গে পুতিনের গাড়িতে চেপেই প্রথমদিন ভারত মণ্ডপমে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। 

4 / 12
ব্রিকস সামিট শুরুর আগে তাঁরা দ্বিপাক্ষিক বৈঠকও করেন। শিল্প, বাণিজ্য থেকে বিনিয়োগ, প্রতিরক্ষা, দুই দেশের সম্পর্ক- নানা বিষয় নিয়ে আলোচনা হয়।  

5 / 12
অন্যদিকে, ব্রিকসের আমন্ত্রণ পেয়ে দীর্ঘ সাত বছর পর ভারতে এসেছিলেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিংও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করেছেন তিনি। 

6 / 12
ব্রিকসের আলোচনার ফাঁকে প্রধানমন্ত্রী মোদী, শি জিনপিং ও ভ্লাদিমির পুতিনকে একসঙ্গে হাসি-মজা করতেও দেখা যায়। 

7 / 12
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ানের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী মোদী। পশ্চিম এশিয়ার সঙ্কট নিয়ে কথা হয়। প্রধানমন্ত্রী মোদী বলেন যে আলোচনা ও কূটনীতির মাধ্যমেই এই সঙ্কট মেটাতে হবে। নাবিকদের সুরক্ষার বিষয়টিও তুলে ধরেন তিনি। 

8 / 12
 ব্রিকস সামিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৫টি দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করেছেন।

9 / 12
আলাপচারিতায় সদস্য দেশগুলির মধ্যে যেমন সম্পর্ক মজবুত হয়েছে, তেমনই নানা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনাও হয়েছে।

10 / 12
ব্রিকস সামিটকে সফল ও ফলপ্রসূ বলেই উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী মোদী।

11 / 12
সকল রাষ্ট্রনেতাদের ধন্যবাদ জানিয়েছেন এই সামিটকে সফল করার জন্য।

12 / 12
Follow Us