AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Friday Tips: শুধু বৃহস্পতিবার নয়, শুক্রবারেও ঘরে আনবেন না এই ৭ জিনিস! ধনলক্ষ্মীর রোষে দারিদ্রের মুখে পড়তে পারেন আপনি

Hindu Puja Rules and Vastu: হিন্দুশাস্ত্র মতে, লক্ষ্মী হলেন সম্পদের দেবী। তাই প্রতি বৃহস্পতিবার সৌভাগ্য ফেরাতে লক্ষ্মীর পুজো করার নিয়ম রয়েছে। শুধু বৃহস্পতিবারই নয়, শুক্রবারেও বাড়িতে লক্ষ্মীর আরাধনা বাড়িতে করার নিয়ম রয়েছে। লক্ষ্মীকে তুষ্ট করতে এদিন ঘরে বিশেষ কিছু জিনিস কিনে আনা বা প্রবেশ করানোর ব্যাপারে নিষেধাজ্ঞা আছে।

Friday Tips: শুধু বৃহস্পতিবার নয়, শুক্রবারেও ঘরে আনবেন না এই ৭ জিনিস! ধনলক্ষ্মীর রোষে দারিদ্রের মুখে পড়তে পারেন আপনি
ছবিটি প্রতীকী
| Edited By: | Updated on: Jan 11, 2024 | 11:06 AM
Share

সপ্তাহের মধ্যে বৃহস্পতিবারকে (Thursday) বলা হয় লক্ষ্মীবার। তাই এদিন বিশেষ আচার মেনে লক্ষ্মীর (Goddess Lakshmi) আরাধনা করা হয়। বাঙালির ঘরে ঘরে এদিন লক্ষ্মীর পট সাজানো, ঘট স্থাপন করা, আলপনা দেওয়া, ভোগ নিবেদনের আয়োজন করা হয়। হিন্দুশাস্ত্র (Hinduism) মতে, লক্ষ্মী হলেন সম্পদের দেবী। তাই প্রতি বৃহস্পতিবার সৌভাগ্য ফেরাতে লক্ষ্মীর পুজো করার নিয়ম রয়েছে। শুধু বৃহস্পতিবারই নয়, শুক্রবারেও বাড়িতে লক্ষ্মীর আরাধনা বাড়িতে করার নিয়ম রয়েছে। লক্ষ্মীকে তুষ্ট করতে এদিন ঘরে বিশেষ কিছু জিনিস কিনে আনা বা প্রবেশ করানোর ব্যাপারে নিষেধাজ্ঞা আছে।

হিন্দু ধর্মে, সপ্তাহের বিভিন্ন দিন সমস্ত দেব-দেবীকে উত্সর্গ করা হয়। বৃহস্পতিবারের পাশাপাশি শুক্রবার দেবী লক্ষ্মীকে উৎসর্গ করা হয়। জ্যোতিষ শাস্ত্র অনুসারে শুক্রবারে বেশ কিছু কাজ করা হলে সেই ব্যক্তির উপর দেবী লক্ষ্মীর আশীর্বাদ সারাজীবন ধরে বর্ষিত হয়। পাশাপাশি বেশ কিছু কাজ রয়েছে, যেগুলি এই বিশেষ দিনে করা হলে ভীষণ রেগে যান ধনলক্ষ্মী। তার জেরে লক্ষ্মীর রোষে ভক্তরা দারিদ্যের সম্মুখীন হতে পারেন। কথিত আছে, দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হলে ধনী থেকে দরিদ্র হতে বেশিদিন সময় লাগে না। তাই বাস্তুশাস্ত্র মতে, এদিন এমন কিছু জিনিস কিনবেন না বা ঘরে প্রবেশ করাবেন না, যাতে আপনার নিজের ক্ষতি হতে পারে।

-শুক্রবারে ধন-সম্পদের দেবী লক্ষ্মীকে অসন্তুষ্ট করতে না চাইলে শুক্রবারে ভুল করেও পুজোর কোনও সামগ্রী কিনবেন না।

-শুক্রবার ভুল করে রান্নাঘরের জিনিসপত্র কেনা উচিত নয়।তাতে জীবনের নানা সমস্যা ও  ঝামেলা বাড়তে পারে।

-জ্যোতিষশাস্ত্র অনুসারে শুক্রবার ভুল করেও কোনও সম্পত্তির লেনদেন করবেন না। এই সব জিনিস থেকে বিরত থাকার চেষ্টা করুন, নাহলে পরিবারকে পরিণতি ভোগ করতে হতে পারে।

-শুক্রবারে ভুল করেও কাউকে মিষ্টিজাতীয় খাবার দেবেন না। তাতে ব্যক্তির শুক্র গ্রহ দুর্বল হয়ে পড়তে পারে। ঘরের শান্তিও বিঘ্নিত হতে পারে।

-শুক্রবার ভুল করে কাছের কারওর সঙ্গে টাকা-আদান প্রদান এড়িয়ে চলা উচিত। এই কাজ না মানলে দেবী লক্ষ্মীও ক্রুদ্ধ হতে পারেন।

-ভুল করেও ঘর নোংরা বা অপরিচ্ছন্ন রাখবেন না। মনে রাখবেন দেবী লক্ষ্মী সেখানেই থাকেন যেখানে পরিষ্কার-পরিচ্ছন্নতা থাকা উচিত। তাই ঠাকুরঘর সবসময় পরিষ্কার রাখা উচিত।

-ছিঁড়ে যাওয়া বা নোংরা পোশাক পরলে রাহুর অশুভ প্রভাব পড়ে। তাই শুক্রবারে পরিষ্কার-পরিচ্ছন্ন পোশাক পরিধান করুন। লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকে সবসময়।

Follow Us