AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Janmashtami 2026: নতুন জামা না পেলে কি নাড়ু গোপাল রুষ্ট হন? জন্মাষ্টমীতে কোন রঙ শুভ জানুন

Janmashtami Gopal dress colour: আজ জন্মাষ্টমীতে নাড়ু গোপালকে নতুন জামা পরানো কি বাধ্যতামূলক? পুজোয় কোন রঙের পোশাক সবচেয়ে শুভ? তিথি ও নিয়মের সহজ খুঁটিনাটি জেনে নিন। কী বলছেন শাস্ত্রবিদরা? আজ কীভাবে সাজাবেন গোপালকে?

Janmashtami 2026: নতুন জামা না পেলে কি নাড়ু গোপাল রুষ্ট হন? জন্মাষ্টমীতে কোন রঙ শুভ জানুন
কী বলছেন শাস্ত্রবিদরা?Image Credit: pinterest
| Updated on: Sep 04, 2026 | 7:56 AM
Share

শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী (Janmashtami 2026) আজই। শুক্রবার সকাল থেকেই ঘরে ঘরে নাড়ু গোপালকে নতুন সাজে সাজিয়ে তোলার ধুম পড়েছে। সারা দেশ মেতে উঠেছে কানহাইয়ার জন্মদিনের আনন্দে। কিন্তু আজকের এই বিশেষ দিনে গোপাল ঠাকুরের পরনে ঠিক কোন রঙের পোশাক রাখবেন? হলুদ, সাদা নাকি অন্য কোনও বিশেষ রঙ? অনেকের মনেই এই প্রশ্ন ঘুরছে। জ্যোতিষের হিসেব অনুযায়ী, জন্মাষ্টমীর ঠিক দু’দিন আগেই অর্থাৎ ২ সেপ্টেম্বর শুক্র গ্রহ কন্যা রাশি ছেড়ে নিজের রাশি তুলাতে ঢুকে গিয়েছে। জ্যোতিষশাস্ত্রে শুক্র হল রূপ, সৌন্দর্য আর সাজসজ্জার প্রতীক। এই গ্রহের পছন্দের রং হল দুধসাদা বা হালকা ক্রিম। অন্য দিকে, আমাদের সবার প্রিয় নাড়ু গোপালের বরাবরের প্রিয় রং হল হলুদ বা পীতাম্বর। তাই আজকের পুজোয় যদি হলুদ আর সাদার সুন্দর মেলবন্ধন ঘটানো যায়, তবে তা সংসারে সুখ ও শান্তি নিয়ে আসবে বলে জানাচ্ছেন জ্যোতিষবিদরা।

আজ কীভাবে সাজাবেন গোপালকে?

পুরো সাদা জামা না থাকলেও কোনও চিন্তা নেই। হলুদের সঙ্গে সাদার ছোঁয়া রাখা খুব সহজ:

  • হলুদ পোশাকের সঙ্গে নাড়ু গোপালকে পরিয়ে দিন একটি ধবধবে সাদা বা ক্রিম উত্তরীয়।
  • সাদা জামা পরালে মাথায় দিতে পারেন হলুদ রঙের ছোট্ট মুকুট বা পাগড়ি।
  • সাজের সঙ্গে রাখুন সাদা জুঁই ফুলের মালা, তুলসী পাতা, ছোট মুক্তোর মালা আর রুপোলি বাঁশি।
  • গোপালের প্রিয় ভোগ মাখন, দই আর মিষ্টির মতো জিনিসেও সাদার শুভ ছোঁয়া বজায় থাকবে।

নতুন জামা পরাতেই কি হবে?

না, এমন কোনও কড়া নিয়ম নেই। আজ নতুন পোশাক পরানো ভালো, তবে তা বাধ্যতামূলক নয় বলে জানাচ্ছেন শাস্ত্রবিদরা। ভক্তিভরে পরিষ্কার করে কাচা পুরোনো জামা পরালেও গোপাল খুব খুশি হন। আসল বিষয় হল মনের ভক্তি। এ ছাড়া আপনার পরিবারে যদি বহু বছর ধরে নির্দিষ্ট কোনও রঙের জামা পরানোর চল থাকে, তবে সেই পুরনো নিয়ম বদলানোর কোনও প্রয়োজন নেই। পঞ্জিকা মতে, আজ ৪ সেপ্টেম্বর রাত ২টো ২৫ মিনিটে অষ্টমী তিথি শুরু হচ্ছে এবং তিথি থাকবে ৫ সেপ্টেম্বর রাত ১২টা ১৩ মিনিট পর্যন্ত। মাঝরাতে নিশীথকালেই আয়োজিত হবে নাড়ু গোপালের মূল পুজো।

বিশেষ দ্রষ্টব্য: এখানে দেওয়া তথ্য সাধারণ বিশ্বাস ও জ্যোতিষ শাস্ত্রের প্রচলিত নিয়মের ওপর ভিত্তি করে লেখা হয়েছে। এর কোনও বৈজ্ঞানিক ভিত্তি বা টিভি৯ বাংলা ডিজিটাল-এর নিজস্ব দাবি নেই। পুজোয় নিয়ম-নিষ্ঠার পাশাপাশি ভক্তের মনের আন্তরিক শ্রদ্ধাই প্রধান।

Follow Us
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা