AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Wall Clock: সময় ভালো যাচ্ছে না? বাড়ির ঘড়িটি যত নষ্টের গোড়া নয় তো? বাস্তু শাস্ত্র মতে…

Wall Clock: কিন্তু রাখলেই হল না। বাস্তু শাস্ত্র বলছে, চাইলে যেখানে সেখানে ঘড়ি রাখা যায় না। তার জন্য প্রয়োজন সঠিক জায়গার।

Wall Clock: সময় ভালো যাচ্ছে না? বাড়ির ঘড়িটি যত নষ্টের গোড়া নয় তো? বাস্তু শাস্ত্র মতে...
| Updated on: Jan 30, 2025 | 1:56 AM
Share

ঘরে আলো, পাখার মতোই গুরুত্বপূর্ণ হল ঘড়ি। এটি ছাড়া ঘরের সাজ যেন অসম্পূর্ণ থেকে যায়। দেওয়ালে বা টেবিলে একটা ঘড়ি থাকলে, তা যেন বাড়ির অন্দরসজ্জাকে বাড়িয়ে দেয়। ঘরে এনে দেয় আভিজাত্যের ছোঁয়া। আবার জীবনে সঠিক সময়ে সব কাজ সাড়তেও অত্যন্ত প্রয়োজনীয় ঘড়ি। সময়ের মধ্যে সব কাজ সারার থাকলে, চোখের সামনে একটা ঘড়ি থাকলে খুব উপকার হয়।

তবে ঘড়ি কিন্তু রাখলেই হল না। বাস্তু শাস্ত্র বলছে, চাইলে যেখানে সেখানে ঘড়ি রাখা যায় না। তার জন্য প্রয়োজন সঠিক জায়গার। না হলে বাস্তু দোষের প্রকোপ পড়তে পারে বাড়িতে। জানেন ঘরের ঘড়ি লাগানোর সঠিক জায়গা কোনটি?

ঘরের পূর্ব, পশ্চিম এবং উত্তর দিকের দেওয়ালে ঘড়ি রাখা উচিত। পূর্ব দিকে দেবরাজ ইন্দ্রের বাস। তাই এই দিকে ঘড়ি ঝোলালে ক্ষমতা প্রাপ্তি হয়। পশ্চিম দিকে বরুণ দেবতার বাস। এই দিকে ঘড়ি ঝোলালে জীবন স্থিতিশীল হয়। উত্তর দিকে ধন দেবতা কুবেরের বাস। এই দিকে ঘড়ি ঝোলালে অর্থলাভ হয়। সাধারণত দক্ষিণ দিকে যমরাজের বাস। তাই এই দিকে ঘড়ি না ঝোলানোই শ্রেয়। কারণ, এই দিকে ঘড়ি ঝোলানোর অর্থ যমরাজকে আহ্বান করা।

গোল আকৃতির ঘড়ি খুব শুভ বলে মানা হয়। ঘরের ভেতর কখনও নীল, কালো এবং কমলা ঘড়ি রাখবেন না। ঘড়ির সময় কখনও খুব বেশি এগিয়ে বা খুব বেশি পিছিয়ে রাখবেন না। এক-দু’মিনিটের ব্যবধানে এগিয়ে রাখা যেতে পারে, তার বেশি না রাখাই ভাল। পেন্ডুলাম ঘড়ি শোবার ঘরে রাখতে নেই, এতে স্বামী-স্ত্রীর মধ্যে খুব বেশি কলহের সৃষ্টি হয়।

Follow Us
প্রশাসনের দুয়ারে ঘুরেও আবাসের ঘর পাননি, এতদিনে জানতে পারলেন সত্যিটা
প্রশাসনের দুয়ারে ঘুরেও আবাসের ঘর পাননি, এতদিনে জানতে পারলেন সত্যিটা
একমাত্র রোজগেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সরকারের দিকে তাকিয়ে পরিবার
একমাত্র রোজগেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সরকারের দিকে তাকিয়ে পরিবার
যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল?
যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল?
দুধ পান করছেন, আসল কি না জানেন? দেখে নিন ভিডিয়ো
দুধ পান করছেন, আসল কি না জানেন? দেখে নিন ভিডিয়ো
কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর
কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল...
যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল...
মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি গেল কোথায়?
মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি গেল কোথায়?
মধ্যবিত্তের পকেটে টান, বাজারে কোন সবজির কত দাম?
মধ্যবিত্তের পকেটে টান, বাজারে কোন সবজির কত দাম?
ট্রাম্প-নাতালি হার্পকে ঘিরে ফের পরকীয়ার জল্পনা
ট্রাম্প-নাতালি হার্পকে ঘিরে ফের পরকীয়ার জল্পনা