AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বিশ্বকাপের আগে নেইমারকে নিয়ে ‘আশা-আশঙ্কা’, বড় খবর দিলেন আন্সেলোত্তি!

২০২৩ সালে হাঁটুর চোটের কারণে আর জাতীয় দলে সুযোগ পাননি নেইমার। গত বছরেই ফিরেছিলেন সান্তোসে। এর আগে খেলতেন আল হিলালে। তারও আগে খেলতেন ইউরোপে। সান্তোস থেকে বার্সেলোনা, পিএসজিতে খেলেছিলেন নেইমার। চোটের কারণে ধারাবাহিকভাবে খেলার সুযোগ পাননি নেইমার।

বিশ্বকাপের আগে নেইমারকে নিয়ে 'আশা-আশঙ্কা', বড় খবর দিলেন আন্সেলোত্তি!
বিশ্বকাপ খেলতে দেখা যাবে নেইমারকে ?Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Apr 12, 2026 | 1:33 PM
Share

কলকাতা : এর আগেই ব্রাজিলের দলে জায়গা হয়নি তাঁর, ফ্রেন্ডলি ম্যাচে তাঁকে দলে রাখেননি কোচ কার্লো আন্সেলোত্তি। তাঁর দাবি ছিল, সম্পূর্ণ ফিট থাকলে তবেই নেইমারকে নেওয়া হবে দলে। ২০২৩ সালের পর আর জাতীয় দলেও খেলেননি নেইমার। এর মধ্যেই আন্সেলোত্তির কথা জল্পনা বাড়িয়েছে বিশ্বকাপের আগেই।

একটি ফরাসি সংবাদপত্রকে সাক্ষাৎকার দিয়ে আন্সেলোত্তি বলেন,”নেইমার দারুন প্রতিভাবান। সমর্থকরা যে চান, নেইমার আমাদের বিশ্বকাপ জিততে সাহায্য করবে তা সঠিক। বর্তমানে ব্রাজিল ফুটবল ফেডারেশন ও আমি নিজেই কড়া নজর রেখেছি তাঁর উপর। বিশ্বকাপ খেলার যোগ্যতা যে রয়েছে নেইমারের, তা প্রমান করুক ও।” বললেন আন্সেলোত্তি। নেইমার যদি বিশ্বকাপে খেলতে চান তাহলে তাঁকে ধারাবাহিকভাবে ভাল খেলতে হবে এবং ফিটনেস আরও বাড়াতে হবে নেইমারকে। তবে এর মধ্যেই নেইমারকে নিয়ে আশ্বাসও জানিয়েছেন তিনি।

২০২৩ সালে হাঁটুর চোটের কারণে আর জাতীয় দলে সুযোগ পাননি নেইমার। গত বছরেই ফিরেছিলেন সান্তোসে। এর আগে খেলতেন আল হিলালে। তারও আগে খেলতেন ইউরোপে। সান্তোস থেকে বার্সেলোনা, পিএসজিতে খেলেছিলেন নেইমার। চোটের কারণে ধারাবাহিকভাবে খেলার সুযোগ পাননি নেইমার। তাঁকে বিশ্বকাপের জন্য ভাবছেন না, এমনও জানিয়েছিলেন কার্লো আন্সেলোত্তি। তবে তাঁর বিশ্বকাপের দলে নেইমারের থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না আন্সেলোত্তি।

অবশ্য বেশ কয়েক মাস আগে নেইমার নিজেও অনিশ্চিত ছিলেন বিশ্বকাপ নিয়ে। তিনি বলেছিলেন,”আগামী বছরের কথা জানি না, সম্ভবত ডিসেম্বর এলে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিতে পারি। বিশ্বকাপ আসছে তাই ব্রাজিল ও আমার কেরিয়ার – দুইয়ের জন্যই গুরুত্বপূর্ন এই বছর।” এরই মধ্যে আন্সেলোত্তির এই কথা একই সঙ্গে আশা ও আশঙ্কা – দুইয়ের মাঝে দোলাচলে নেইমার ভক্তরা।

Follow Us