AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

লাল ঐতিহ্যের ছোঁয়ায় বিবাহ সারলেন অর্জুন ও সানিয়া!

এই বিয়েতে উপস্থিত ছিলেন বহু তারকা অতিথি। অর্জুনের বোন সারা তেন্ডুলকর পরেছিলেন বেবি পিঙ্ক লেহেঙ্গা ও পান্নার হার। ঐশ্বর্য রাই বচ্চন এসেছিলেন প্যাস্টেল নীল ও রুপালি কুর্তায়। সঙ্গে ছিলেন অভিষেক বচ্চন। গৌরী খান ও সুহানা খানকে দেখা যায় হলুদ রঙের পোশাকে টুইনিং করতে।

লাল ঐতিহ্যের ছোঁয়ায় বিবাহ সারলেন অর্জুন ও সানিয়া!
Image Credit: PTI
| Edited By: | Updated on: Mar 06, 2026 | 2:10 PM
Share

কলকাতা: ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সচিন তেন্ডুলকরের পুত্র অর্জুন তেন্ডুলকর অবশেষে গাঁটছড়া বাঁধলেন উদ্যোক্তা সানিয়া চন্দ্রকের সঙ্গে। ৫ মার্চ মুম্বইয়ের বিলাসবহুল হোটেল ‘দ্য সেন্ট রেজিস’এ, অনুষ্ঠিত হয় এই জাঁকজমক বিয়ের অনুষ্ঠান। ক্রিকেট, বলিউড ও ব্যবসায়ী জগতের বহু তারকা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। ফলে মুহূর্তেই তা হয়ে ওঠে বছরের অন্যতম আলোচিত বিয়ে। গত বছরের ২৫ আগস্ট তাঁদের বাগদান ঘোষণার পর থেকেই এই বিয়েকে ঘিরে ভক্তদের আগ্রহ ছিল তুঙ্গে। বিয়ের আগে একাধিক প্রাক্-বিবাহ অনুষ্ঠানও আয়োজন করা হয়। মুম্বইয়ের মহালক্ষ্মী রেসকোর্সে অনুষ্ঠিত হয় তাঁদের মেহেন্দি অনুষ্ঠান। এছাড়াও আম্বানি পরিবারের উদ্যোগে জামনগরে একটি বিশেষ পুজোরও আয়োজন হয়। যেখানে উপস্থিত ছিলেন বহু তারকা অতিথি। বিয়ের মূল অনুষ্ঠানে অর্জুন ও সানিয়া দু’জনেই বেছে নেন ঐতিহ্যবাহী লাল রঙের পোশাক। আধুনিক প্যাস্টেল রঙের বদলে ক্লাসিক লাল রঙে নিজেদের সাজিয়ে তোলেন তাঁরা।

ভারতীয় বিয়ের সৌন্দর্যকে তুলে ধরে, কনে সানিয়া চন্দ্রক পরেছিলেন ঐতিহ্যবাহী লাল শাড়ি। যাতে ছিল সূক্ষ্ম সিকুইন ও পাথরের কাজ। শাড়ির বর্ডার জুড়ে ছিল নিখুঁত কারুকাজ, যা পুরো সাজে এনে দেয় এক রাজকীয় আভা। তিনি শাড়িটি ‘সিধা পল্লু’ স্টাইলে পরেছিলেন, যা উত্তর ভারতীয় ও গুজরাটি বিয়ের একটি পরিচিত ধরন। গয়নাতেও ছিল ঐতিহ্যের ছোঁয়া। সানিয়া পরেছিলেন পান্না ঝোলানো মাঙ্গটীকা। ভারী কুন্দন চোকার এবং লাল-সাদা চুড়ি। অন্যদিকে অর্জুন তেন্ডুলকরও ছিলেন সমানভাবে মার্জিত। তিনি পরেছিলেন লাল রঙের কুর্তা ও সূক্ষ্ম এমব্রয়ডারি করা একটি ব্যান্ডগালা স্টাইলের জ্যাকেট। এর সঙ্গে ছিল অফ-হোয়াইট ট্রাউজার, যা লাল পোশাকের সঙ্গে দারুণ বৈপরীত্য তৈরি করে। সাদামাটা হেয়ারস্টাইল ও ক্লিনশেভড্ লুকে তাঁকেও রাজকীয় দেখাচ্ছিল।

এই বিয়েতে উপস্থিত ছিলেন বহু তারকা অতিথি। অর্জুনের বোন সারা তেন্ডুলকর পরেছিলেন বেবি পিঙ্ক লেহেঙ্গা ও পান্নার হার। ঐশ্বর্য রাই বচ্চন এসেছিলেন প্যাস্টেল নীল ও রুপালি কুর্তায়। সঙ্গে ছিলেন অভিষেক বচ্চন। গৌরী খান ও সুহানা খানকে দেখা যায় হলুদ রঙের পোশাকে টুইনিং করতে। এছাড়াও উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, এমএস ধোনি ও যুবরাজ সিং, হেজেল কিচ এবং অভিনেতা ফারহান আখতারসহ আরও অনেক তারকা। ঐতিহ্যবাহী পোশাক, তারকাদের উপস্থিতি এবং আড়ম্বরপূর্ণ আয়োজনে অর্জুন তেন্ডুলকর ও সানিয়া চন্দ্রকের এই বিয়ে দ্রুতই বছরের অন্যতম আলোচিত অনুষ্ঠানে পরিণত হয়েছে। তাঁদের লাল রঙের ক্লাসিক সাজ আবারও মনে করিয়ে দিল, ঐতিহ্যবাহী বিয়ের সৌন্দর্য কখনও পুরনো হয় না।