AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs NZ Squad: নিউজিল্যান্ড সফরে টেস্ট দলে সুযোগ বাংলার আকাশ দীপের, ভাল খেলেও আবার বাদ শামি

WTC 2025-27: ১৯ নভেম্বর ও ২৭ নভেম্বর দুটি টেস্ট খেলবে ভারত। সেই ম্যাচগুলি হবে ওয়েলিংটন ও ক্রাইস্টচার্চে। এই মুহূর্তে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইতে ৫ নম্বরে ভারতীয় দল। তবে ঋষভ দলে থাকলেও তাঁর খেলা নির্ভর করছে তাঁর চোট ও ফিটনেসের উপর।

IND vs NZ Squad: নিউজিল্যান্ড সফরে টেস্ট দলে সুযোগ বাংলার আকাশ দীপের, ভাল খেলেও আবার বাদ শামি
বুমরাহImage Credit: PTI
| Edited By: | Updated on: Oct 17, 2026 | 7:50 AM
Share

কলকাতা : দিন কয়েক আগেই প্রকাশিত হয়েছিল টি-টোয়েন্টি দলের খেলোয়াড়দের নাম। এবার নিউজিল্যান্ড সিরিজের জন্য বাকি দুই ফরম্যাট অর্থাৎ টেস্ট ও ওডিআই সিরিজের দলও প্রকাশ করল বিসিসিআই। ওডিআই দলে রয়েছেন ভারতীয় ক্রিকেটের দুই কিংবদন্তি, রোহিত শর্মা ও বিরাট কোহলি। টেস্ট দলে আছেন জসপ্রিত বুমরা। কিন্তু ওডিআই ম্যাচের জন্য তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। একই সঙ্গে, ওডিআইতে সুযোগ পেয়েছেন বাংলার পেসার আকাশ দীপ। তবে এবারও শিকে ছিঁড়ল না শামির জন্য। কোনও ফরম্যাটের দলেই তাঁকে নেওয়া হয়নি।

৪ নভেম্বর থেকে শুরু হতে চলেছে ওডিআই সিরিজ। মোট ৫ ম্যাচের এই সিরিজে প্রথম ৩ ম্যাচে ক্যাপ্টেন শুভমন গিল। বাকি ২ ম্যাচে ক্যাপ্টেন হিসেবে ভাবা হয়েছে শ্রেয়স আইয়ারকে। আবার এই ২ ম্যাচে খেলবেন না কে এল রাহুল, গিল ও প্রসিদ্ধ কৃষ্ণা।

টেস্ট – শুভমন গিল (অধিনায়ক), কে এল রাহুল (সহ অধিনায়ক), দেবদত্ত পাদিক্কাল, যশস্বী জয়সোয়াল, ঋষভ পন্থ (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল, নীতীশকুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, সাই সুদর্শন, অংশুল কম্বোজ, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, প্রসিদ্ধ কৃষ্ণা, মহম্মদ সিরাজ, আকাশ দীপ

ওডিআই দলে রয়েছে বেশ কিছু নতুন নাম। সেই তালিকায় যেমন রয়েছে কুমার কুশাগ্র, যশ ঠাকুরদের নাম, তেমন আছে আকিব নবির নামও। ১৯ নভেম্বর ও ২৭ নভেম্বর দুটি টেস্ট খেলবে ভারত। সেই ম্যাচগুলি হবে ওয়েলিংটন ও ক্রাইস্টচার্চে। এই মুহূর্তে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইতে ৫ নম্বরে ভারতীয় দল। এই পজিশন থেকে উন্নতি করতে গেলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন এই টেস্ট সিরিজে ২-০ জয় অবশ্যম্ভাবী। কিন্তু সাম্প্রতিক সময়ে বিদেশে টিম ইন্ডিয়ার ফর্ম একটু হলেও চিন্তার ভাঁজ ফেলবে কোচ গম্ভীরের কপালে।

Follow Us