FIFA World Cup 2026: লাল কার্ডের শাস্তি তুলিয়েছিলেন ট্রাম্প, সেই আমেরিকাকেই উড়িয়ে দিল বেলজিয়াম!
USA vs Belgium : এই ম্যাচের আগে যিনি আলোচনার মূলকেন্দ্র ছিলেন, সেই ফেলারিন বালোগানকে ৯০ মিনিট ধরে আটকে রেখে দিয়েছিল বেলজিয়ামের ডিফেন্স। ম্যাচের শেষ দিকে একটি মাত্র গোলমুখী শট মারা ছাড়া বিশেষ কিছু করতে দেখা যায়নি বালোগানকে। সুতরাং এটা বলাই যায় , যে কারণে তাঁকে ফিরিয়ে আনল ফিফা, সেই কারণ কার্যকর হল না।

বেলজিয়াম – ৪ (ডি কেটেলেয়ারে ২, ভানাকেন, লুকাকু) : আমেরিকা – ১ (টিলম্যান)
আমেরিকা : এই হয়, ম্যাচের আগেই শলা-পরামর্শ করে খেলতে নামলে। বসনিয়ার (Bosnia-Harzegovina) বিরুদ্ধে লাল কার্ড দেখেছিলেন আমেরিকার বালোগান (Felarin Balogan)। এরপরেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ফোন করেছিলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে (Jianni Infantino)। তাঁর আদেশেই ফিফা (FIFA) বালোগানের লাল কার্ড তুলে নেয় ও বেলজিয়ামের (Belgiunm) বিরুদ্ধে খেলার অনুমতি দিয়ে দেয়। কিন্তু এই ঘটনাটাই তাতিয়ে দিল বেলজিয়ামকে। যার ফলে, আমেরিকাকে ৪-১ এ উড়িয়ে দিল বেলজিয়াম। শত চেষ্টা করেও দলের হার প্রতিরোধ করতে পারলেন না ট্রাম্প। এর ফলে বিশ্বকাপ থেকে বিদায় নিল তিন আয়োজক দেশই।
ম্যাচের ৯ মিনিটের মাথায় এগিয়ে যায় বেলজিয়াম। নিকোলাস রাসকিনের পাস থেকে আলতো টোকায় বল জালে জড়িয়ে দেন কেটেলেয়ারে। আমেরিকার গোলকিপার তখন নিজের জায়গায় ছিলেন না। ৩১ মিনিটের মাথায় সমতা ফেরায় আমেরিকা। ফ্রি কিক থেকে গোল করেন টিলম্যান। এর ২ মিনিট পরেই আবার গোল করে বেলজিয়ামকে ২-১ এগিয়ে দেন কেটেলেয়ারে।
দ্বিতীয়ার্ধে শিশুসুলভ ভুল করে ফেলেন আমেরিকার গোলকিপার ম্যাট ফ্রিস। ৫৭ মিনিটের মাথায় বক্সের বাইরে বেলজিয়ামের প্লেয়ারকে কাটাতে গিয়ে ভুল করে তাঁর পায়েই বল তুলে দেন ফ্রিস। দূর থেকেই শট মারেন ভানাকেন এবং তা ঢুকে যায় গোলে। ৩-১ পিছিয়ে পড়ে আমেরিকা। এরপর গোটা কয়েক চেষ্টা করলেও কখনওই আত্মবিশ্বাসী মনে হয়নি আমেরিকাকে। ম্যাচের শেষ মুহূর্তে একটি গোল করলেন রোমেলু লুকাকু।
এই ম্যাচের আগে যিনি আলোচনার মূলকেন্দ্র ছিলেন, সেই ফেলারিন বালোগানকে ৯০ মিনিট ধরে আটকে রেখে দিয়েছিল বেলজিয়ামের ডিফেন্স। ম্যাচের শেষ দিকে একটি মাত্র গোলমুখী শট মারা ছাড়া বিশেষ কিছু করতে দেখা যায়নি বালোগানকে। সুতরাং এটা বলাই যায় , যে কারণে তাঁকে ফিরিয়ে আনল ফিফা, সেই কারণ কার্যকর হল না। উল্টে, ফিফার এই অন্যায় আরও জেদি করে দিল বেলজিয়ামকে যার ফলে আমেরিকাকে, আমেরিকার গৌরবকে চূর্ণ করে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে চলে গেল বেলজিয়াম। সেই ম্যাচে স্পেনের মুখোমুখি হবেন কেভিন দে ব্রুইনিরা। কিন্তু আজ জিতে বেলজিয়াম প্রমান করল, সেটিং করে আর যাই হোক, সব সময় জেতা যায় না।
