AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CM Suvendu Adhikari At Brazil Match: ‘মেসির ইভেন্টে বঞ্চিতদের উরুগুয়ে ম্যাচের জন্য ফ্রি টিকিট…’, যুবভারতী থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

India vs Brazil: মুখ্যমন্ত্রীকে তাঁর নাম লেখা ও ৭ নম্বর লেখা একটি জার্সি উপহার দিয়েছে ব্রাজিল দল। জার্সিতে রয়েছে সব খেলোয়াড়ের সই। যদিও, জার্সিটি না নিয়ে রাজ্য সরকারকে সেই জার্সি তুলে দিলেন শুভেন্দু অধিকারী।

CM Suvendu Adhikari At Brazil Match: 'মেসির ইভেন্টে বঞ্চিতদের উরুগুয়ে ম্যাচের জন্য ফ্রি টিকিট...', যুবভারতী থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
শুভেন্দু অধিকারীImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Oct 03, 2026 | 11:40 PM
Share

কলকাতা : কলকাতায় গতবছর এসেছিলেন লিওনেল মেসি (Leonel Messi)। তাঁকে দেখার জন্য অগণিত দর্শক উপস্থিত ছিলেন। তবে,অনুষ্ঠানে চরম অব্যবস্থাপনা, অতিরিক্ত ভিড় ও ভিআইপিদের (VIP) বাড়বাড়ন্তের কারণে বহু দর্শক তাঁকে দেখতে পাননি। কাঠগড়ায় ওঠেন তৎকালীন মন্ত্রী অরূপ বিশ্বাসও। বছর ঘুরল। শনিবার সল্টলেকে ছিল ঐতিহাসিক ভারত-ব্রাজিল ম্যাচ। খেলা দেখতে উপস্থিত ছিলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ম্যাচ শেষের পর বড় ঘোষণা করলেন তিনি। জানালেন, মেসির ইভেন্টে বঞ্চিতদের উরুগুয়ে ম্যাচের জন্য ফ্রি টিকিট দেওয়া হবে।

শুভেন্দু বলেন, “মেসি ম্যাচ থেকে শিক্ষা নিয়েছে সরকার। ফিফার পুরো নিয়ম মেনেছি আমরা। শিক্ষা নিয়েছে বলেই কোনও মন্ত্রী, পুলিশ আধিকারিক গিয়ে সেলফি বা ছবি তোলার জন্য হুড়োহুড়ি করেনি। খুব ভাল একটা ম্যাচ হয়েছে। ভারতীয় দলকে আমরা আগামী দিনে আরও এগোতে দেখব।”

এদিনের ম্যাচে অনেক ফাঁকা ছিল যুবভারতীর গ্যালারি। সেই নিয়ে মুখ্যমন্ত্রীর মত, “আমরা পুরো টিকিট বিক্রি করতে বারণ করেছিলাম। ৫১ হাজার টিকিট ছাড়া হয়েছিল। প্রায় ২০ হাজার সিট ফাঁকা ছিল। মিস্টার কল্যাণ চৌবে, ক্রীড়ামন্ত্রী, পুলিশ আধিকারিক ও চিফ সেক্রেটারিকে স্পেশাল ধন্যবাদ জানাব, যেভাবে ম্যাচ আয়োজন করা হয়েছে, আমি খুব খুশি।”

একই সঙ্গে বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। যাঁরা মেসি ম্যাচে টিকিট কেটে মেসিকে দেখতে পাননি, তাঁদের কাছেই ফ্রি টিকিটের নোটিফিকেশন চলে যাবে। মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছেন, “আমি আমার সোশ্যাল প্ল্যাটফর্মে একটি হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দিচ্ছি। আপনারা যারা মেসি ম্যাচ টিকিট কেটেও মিস করেছেন, তাঁদের ৬ তারিখের উরুগুয়ে ম্যাচের জন্য ফ্রি টিকিট দেওয়া হবে। যে ২২ হাজার দর্শক বঞ্চিত হয়েছিলেন, তাঁরা ওই ম্যাচের ফ্রি টিকিট পাবেন। অনলাইন টিকিট যাঁরা কেটেছিলেন, তাঁদের সঙ্গে কমিউনিকেশন করা হবে ও তাঁরা উরুগুয়ে ম্যাচের ফ্রি টিকিট দেওয়া হবে। আসুন, ম্যাচ দেখুন। মেট্রো ও বাস থাকবে, তাই বাড়ি ফিরতে কোনও অসুবিধে হবে না।”

Cm Suvendu Adhikari 2

ভবিষ্যতে ওড়িশা মত পশ্চিমবঙ্গ সরকার ও ভারতীয় ফুটবল দলের পাশে থাকার ভাবনা নিচ্ছে অর্থাৎ উড়িষ্যা সরকার হকি দলের প্রধান স্পনসার আগামী দিনে ভারতীয় ফুটবল দলের স্পন্সর বা তাদের সহযোগী হিসেবে পাশে থাকবে রাজ্য সরকার। যদিও বিষয়টি ক্যাবিনেটে আলোচনা করে পাস হবে। একই সঙ্গে মুখ্যমন্ত্রীকে তাঁর নাম লেখা ও ৭ নম্বর লেখা একটি জার্সি উপহার দিয়েছে ব্রাজিল দল। জার্সিতে রয়েছে সব খেলোয়াড়ের সই। যদিও, জার্সিটি না নিয়ে রাজ্য সরকারকে সেই জার্সি তুলে দিলেন শুভেন্দু অধিকারী। জানানো হয়েছে, জার্সিটি সরকারের সংগ্রহশালায় রাখা হবে। ফলে একটি ভাল ম্যাচ দেখার পাশাপাশি দুটো বড় বার্তাও দিলেন মুখ্যমন্ত্রী।

বস্তুত, এদিন ম্যাচ দেখতে মুখ্যমন্ত্রী ছাড়াও তাঁর সঙ্গে ছিলেন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ, বিধায়ক কল্যাণ চক্রবর্তী। ছিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়, এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে।

Follow Us
১৬ বছর ধরে এই স্কুলে পড়ুয়ারা অঙ্ক ক্লাস না করেই বাড়ি ফিরে যায়
১৬ বছর ধরে এই স্কুলে পড়ুয়ারা অঙ্ক ক্লাস না করেই বাড়ি ফিরে যায়
ভবানীপুর ছেড়ে দিলে আবার দাঁড়ানোর সুযোগ পেয়ে যেত: শুভেন্দু
ভবানীপুর ছেড়ে দিলে আবার দাঁড়ানোর সুযোগ পেয়ে যেত: শুভেন্দু
'সিপিএম লড়াইতে থাকবে', কাদের বার্তা দিলেন সেলিম
'সিপিএম লড়াইতে থাকবে', কাদের বার্তা দিলেন সেলিম
ফুটপাথ দেখেই রেগে আগুন অগ্নিমিত্রা, যা বলে গেলেন..
ফুটপাথ দেখেই রেগে আগুন অগ্নিমিত্রা, যা বলে গেলেন..
মাঝ আকাশে কী ঘটেছিল, মোদীকে সব জানালেন মচ্ছর
মাঝ আকাশে কী ঘটেছিল, মোদীকে সব জানালেন মচ্ছর
কাশীপুর-বেলগাছিয়ায় রেড জ়োন, ডেঙ্গি নিয়ে পুরসভাকে তোপ BJP বিধায়কের
কাশীপুর-বেলগাছিয়ায় রেড জ়োন, ডেঙ্গি নিয়ে পুরসভাকে তোপ BJP বিধায়কের
কীভাবে লড়াইয়ের সাহস পেয়েছিলেন? প্রধানমন্ত্রীকে বললেন ক্যাপ্টেন স্মিত
কীভাবে লড়াইয়ের সাহস পেয়েছিলেন? প্রধানমন্ত্রীকে বললেন ক্যাপ্টেন স্মিত
'মমতা বাংলাদেশের আর রাহুল ইটালির প্রধানমন্ত্রীক হোক', কটাক্ষ শারদ্বতের
'মমতা বাংলাদেশের আর রাহুল ইটালির প্রধানমন্ত্রীক হোক', কটাক্ষ শারদ্বতের
'ওঁরা প্রচার করছে অস্তিত্বরক্ষার জন্য', কংগ্রেসকে খোঁচা হাসিরানি রথের
'ওঁরা প্রচার করছে অস্তিত্বরক্ষার জন্য', কংগ্রেসকে খোঁচা হাসিরানি রথের
'অধীর চৌধুরীকে ছুরি মেরেছেন হুমায়ুন', মন্তব্য শুভেন্দুর
'অধীর চৌধুরীকে ছুরি মেরেছেন হুমায়ুন', মন্তব্য শুভেন্দুর