AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hardik Pandya: ২৭ মিটার দৌড়, সব প্রশংসা ছাপিয়ে কুংফু পান্ডিয়ার ক্যাচ! রইল ভিডিয়ো…

India vs Bangladesh 2nd T20I: টি-টোয়েন্টি ক্রিকেটে অলরাউন্ডারদের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছেন। আইসিসি ক্রমতালিকায় উন্নতির দিনই চোখ ধাঁধানো একটা ক্যাচ। যার কোনও প্রশংসাই যথেষ্ট নয়। ফিল্ডিং কোচ টি দিলীপও দৌড়ে এসে সাবাশি দিতে বাধ্য হন।

Hardik Pandya: ২৭ মিটার দৌড়, সব প্রশংসা ছাপিয়ে কুংফু পান্ডিয়ার ক্যাচ! রইল ভিডিয়ো...
Image Credit: PTI
| Updated on: Oct 10, 2024 | 12:24 AM
Share

ভারতীয় দলের ভবিষ্যৎ ক্যাপ্টেন হিসেবে মনে করা হয়েছিল। এখনও সেই সুযোগ হারিয়ে যায়নি। তবে হার্দিক পান্ডিয়া বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার এ বিষয়ে সন্দেহ নেই। একটা সময় তিন ফরম্যাটেই জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। কিন্তু চোট তাঁকে পিছিয়ে দিয়েছে। টি-টোয়েন্টি ক্রিকেটে অলরাউন্ডারদের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছেন। আইসিসি ক্রমতালিকায় উন্নতির দিনই চোখ ধাঁধানো একটা ক্যাচ। যার কোনও প্রশংসাই যথেষ্ট নয়। ফিল্ডিং কোচ টি দিলীপও দৌড়ে এসে সাবাশি দিতে বাধ্য হন।

গোয়ালিয়রে প্রথম টি-টোয়েন্টি জিতে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে এগিয়ে ছিল ভারত। দিল্লিতে দ্বিতীয় ম্যাচেও জয়। সিরিজ নিশ্চিত করেছে ভারত। এক ম্যাচ এখনও বাকি। ব্যাটিং, বোলিং, দলের বড় জয়। সব কিছুর মাঝে আলোচনায় হার্দিক পান্ডিয়ার একটি ক্যাচ। একটি উল্লেখ করতে হচ্ছে কারণ, এই ম্যাচে তিনটি ক্যাচ নিয়েছেন তিনি। তার আগে বাকি পারফরম্যান্সও বলা যাক। ব্যাটিংয়ে ১৯ বলে ৩২ রানের বিধ্বংসী ইনিংস। দ্বিতীয় ম্যাচে তাঁকে বোলিংয়ে ব্যবহার করা হয়নি। ফিল্ডিংয়ে মাতিয়ে দিলেন।

টস হেরে প্রথমে ব্যাট করে বাংলাদেশকে ২২২ রানের টার্গেট দিয়েছিল ভারত। সূর্যকুমার যাদব যে বোলারকেই আক্রমণে এনেছেন, উইকেট তুলে দিয়েছেন। ক্যাপ্টেনের সব সিদ্ধান্তই সঠিক প্রমাণিত হয়েছে। তবে রিশাদ হোসেনের উইকেটের ক্ষেত্রে বোলার বরুণ চক্রবর্তীর চেয়ে বেশি কৃতিত্ব প্রাপ্য হার্দিকের। ২৭ মিটারের দূরত্ব কভার করেন। বল ক্রমশ ডিপ করছিল। রানিং অবস্থাতেই অনবদ্য ক্যাচ নিয়ে দুর্দান্ত ল্যান্ডিং হার্দিকের। লেখায় এই ক্যাচ বোঝানো খুবই কঠিন। ভিডিয়ো দেখলেই পরিষ্কার হয়ে যাবে, সিরিজে এখনও অবধি সেরা ক্যাচ এটিই।

Follow Us
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত