AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL : আইপিএলের গ্ৰুপ লিগের সূচি ঘোষিত, গুরুত্বপূর্ণ ম্যাচগুলি কবে ?

গতবছরের মতোই এবারেও নিজেদের ৩টি ম্যাচ গুয়াহাটি ও বাকি ৪টি ম্যাচ সোয়াই মান সিংহ স্টেডিয়ামে খেলবে রাজস্থান। একইভাবে নিজেদের ৩টি ম্যাচ ধর্মশালা ও ৪টি ম্যাচ মুল্লানপুরে খেলবে পাঞ্জাব কিংস। আরসিবি নিজের ২টি হোম ম্যাচ খেলবে রায়পুরে।

IPL : আইপিএলের গ্ৰুপ লিগের সূচি ঘোষিত, গুরুত্বপূর্ণ ম্যাচগুলি কবে ?
Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Mar 26, 2026 | 8:05 PM
Share

কলকাতা : প্রকাশিত আইপিএলের দ্বিতীয় দফার সূচি। আগামী ২৮ এপ্রিল শুরু হতে চলেছে আইপিএল। প্রথম ম্যাচে মাঠে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দ্রাবাদ। এর আগে মোট ৪ রাজ্যে ভোট হওয়ার কারণে মাত্র ২০ দিনের সূচি প্রকাশ করেছিল বিসিসিআই। এবার ভোটের দিন জানানোর পর সম্পূর্ণ সূচি প্রকাশ করা হল বিসিসিআইয়ের তরফে। দ্বিতীয় দফার সূচি প্রকাশ হয়েছে ১৩ এপ্রিল থেকে ২৪ মে পর্যন্ত। এরপরে শুরু হবে প্লে অফ ও ম্যাচগুলি। ফাইনাল, ৩১ মে। যদিও বা এখনও নক আউট ম্যাচগুলির সূচি প্রকাশ করেনি বিসিসিআই।

আগেই বিসিসিআই জানিয়ে দিয়েছিল, এই আইপিএলে কোনও রকম উদ্বোধনী অনুষ্ঠান হবে না। তবে ফাইনালের দিন অনুষ্ঠান হবে। সর্বমোট ৭০টি ম্যাচ হবে দেশের ১৩টি স্টেডিয়ামে। প্রথম সূচিতে সব দলই ৪টি করে ম্যাচ পেয়েছিল। এবার বাকি ১০টি ম্যাচ পেল দলগুলি। কেকেআর মাঠে নামবে প্রতিযোগিতার দ্বিতীয় দিন অর্থাৎ রবিবার, ২৯ মার্চ। মুম্বইয়ের বিরুদ্ধে ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেই ম্যাচ খেলা হবে। এই বছর ১৯ এপ্রিল থেকে ১৬ মে পর্যন্ত কলকাতায় কোনও হোম ম্যাচ পায়নি কেকেআর। কারণ, ২৩ ও ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন রয়েছে। ৪ মে ফলপ্রকাশ। এই বছর ইডেনের দর্শকরা বঞ্চিত হবেন কোহলি ও ধোনিকে দেখা থেকে। আইপিএলে নাইটদের বিরুদ্ধে একটি ম্যাচই খেলবে আরসিবি। ১৩ মে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে আরসিবির দ্বিতীয় ঘরের মাঠ রায়পুরে হবে সেই ম্যাচ। এছাড়াও চেন্নাইয়ের বিরুদ্ধেও একটি ম্যাচ খেলবে কলকাতা। সেটিও হবে চিপকে, ১৪ এপ্রিল।

এছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। যেমন –

আরসিবি বনাম সিএসকে – ৫ এপ্রিল, সন্ধ্যা সাড়ে ৭টা

আরসিবি বনাম মুম্বই – ১২ এপ্রিল ও ১০ মে, সন্ধ্যা সাড়ে ৭টা

মুম্বই বনাম সিএসকে – ২৩ এপ্রিল ও ২ মে, সন্ধ্যা সাড়ে ৭টা

কলকাতা বনাম সানরাইজার্স – ২ এপ্রিল, সন্ধ্যা সাড়ে ৭টা ও ৩ মে, বিকেল সাড়ে ৩টে

গতবছরের মতোই এবারেও নিজেদের ৩টি ম্যাচ গুয়াহাটি ও বাকি ৪টি ম্যাচ সোয়াই মান সিংহ স্টেডিয়ামে খেলবে রাজস্থান। একইভাবে নিজেদের ৩টি ম্যাচ ধর্মশালা ও ৪টি ম্যাচ মুল্লানপুরে খেলবে পাঞ্জাব কিংস। আরসিবি নিজের ২টি হোম ম্যাচ খেলবে রায়পুরে। সেই ম্যাচগুলি যথাক্রমে ১০ মে, মুম্বইয়ের বিরুদ্ধে ও ১৩মে, কেকেআরের বিরুদ্ধে। গতবারের মতোই এবারেও বিকেলের ম্যাচ শুরু হবে সাড়ে ৩টে নাগাদ ও সন্ধ্যার ম্যাচ শুরু ৭টা নাগাদ। অর্থাৎ, আবার আড়াই মাসের ক্রিকেট যুদ্ধে মাততে চলেছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।

Follow Us